এক্সপ্লোর

SSC Recruitment: SSC-র সার্ভার রুমের ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন সিবিআইয়ের

SSC: এমনিতে এখন সিল করা রয়েছে সার্ভার রুম। পাশাপাশি, SSC ভবনের যে ঘরে ১৪টি কম্পিউটার ও যে ঘরে ৬টি আলমারি রয়েছে, সেই ঘর দু’টিও সিল করে দিয়েছে সিবিআই।

কলকাতা: SSC-র সার্ভার রুমের ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দিল সিবিআই (CBI)। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, যাতে কেউ বাইরে থেকে সার্ভার রুমের কম্পিউটার অ্যাকসেস করতে না পারে, তার জন্যই এই পদক্ষেপ করা হয়েছে। এমনিতে এখন সিল করা রয়েছে সার্ভার রুম। পাশাপাশি, SSC ভবনের যে ঘরে ১৪টি কম্পিউটার ও যে ঘরে ৬টি আলমারি রয়েছে, সেই ঘর দু’টিও সিল করে দিয়েছে সিবিআই। SSC ভবনে পাহারার জন্য মোতায়েন রয়েছে সিআরপিএফ (CRPF)। উল্লেখ্য, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu) ও শিক্ষা দফতরের প্রধান সচিবকে তলব করেছে রাজ্যপাল (Governor Jagdeep Dhankhar)। ইতিমধ্যেই রাজভবনে (Rajbhawan) গিয়েছেন শিক্ষামন্ত্রী এবং শিক্ষা সচিব। এসএসসি দুর্নীতি মামলার মধ্যেই তলব ঘিরে জল্পনা তৈরি হয়েছে।

ডেটাবেস রুম সিল: কলকাতা হাইকোর্টের নির্দেশে SSC ভবনের ডেটাবেস রুম আগেই সিল করেছে সিবিআই। কমিশনের দফতরে মোতায়েন রয়েছে সিআরপিএফ। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, তখনই কম্পিউটার সার্ভার লক করে দিয়েছে সিবিআই। বিশেষ সফটওয়্যারের মাধ্যমে প্রতিটি কম্পিউটারে যে সব ডিজিট্যাল ইমেজ রয়েছে, তা সংগ্রহ করা হয়েছে। যাতে কেউ তথ্যপ্রমাণ মুছে দেওয়া বা বিকৃত করার চেষ্টা করলে তা সিবিআই জানতে পারে। 

অনুমতি ছাড়া ঢোকা-বেরোনোয় নিষেধাজ্ঞা: গত ১৮ মে এসএসসি অফিসে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দেয় হাইকোর্ট। হাইকোর্টের নির্দেশে এসএসসি অফিসে নিরাপত্তার দায়িত্ব নেয় সিআরপিএফ। সেখানে কারও অনুমতি ছাড়া ঢোকা-বেরোনোয় নিষেধাজ্ঞা জারি করা হয়। তবে এর পর এসএসসি অফিসে প্রবেশাধিকার নিয়ে আদালতের নির্দেশ সংশোধন করা হয়েছিল। কয়েকজনকে দেওয়া হয়েছিল ঢোকার ছাড়পত্র। নতুন নির্দেশে বলা হয়, এসএসসি-র চেয়ারম্যান, স্টেনো, সেক্রেটারি, অ্যাসিস্ট্যান্ট  সেক্রেটারি, চেয়ারম্যানের পরামর্শদাতা ছাড়া কেউ ঢুকতে পারবেন না। 

আরও পড়ুন: শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ও শিক্ষা দফতরের প্রধান সচিবকে তলব রাজ্যপালের 

উল্লেখ্য, SSC নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইয়ের নজরে রয়েছে উপদেষ্টা কমিটির পাঁচ সদস্যের স্থাবর-অস্থাবর সম্পত্তি। সূত্রের খবর, SSC-র প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিন্হা-সহ পাঁচ সদস্যের যাবতীয় সম্পত্তির হিসেব চাওয়া হয়েছে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও আয়কর সংক্রান্ত নথিও চেয়েছেন সিবিআইয়ের তদন্তকারীরা। পাশাপাশি, SSC-র প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিন্হা-সহ পাঁচ সদস্যের নামে-বেনামে শেষ পাঁচ বছরে কোথায় কত সম্পত্তি রয়েছে, সেই সংক্রান্ত সমস্ত নথিও চাওয়া হয়েছে। খবর সিবিআই সূত্রে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ayushman Bharat: 'আয়ুষ্মান ভারতে'র সুবিধা পাননি ? কোন স্বাস্থ্যবীমার সুবিধা পাবেন ? জানিয়ে দিলেন স্বাস্থ্যমন্ত্রী
'আয়ুষ্মান ভারতে'র সুবিধা পাননি ? কোন স্বাস্থ্যবীমার সুবিধা পাবেন ? জানিয়ে দিলেন স্বাস্থ্যমন্ত্রী
Netaji Subhas Chandra Bose: নেতাজির নাম সরিয়ে রাস্তা হয়েছিল শ্যামাপ্রসাদের নামে, চাপে পড়ে ফের 'রাস্তার নাম বদল' বিজেপির
নেতাজির নাম সরিয়ে রাস্তা হয়েছিল শ্যামাপ্রসাদের নামে, চাপে পড়ে ফের 'রাস্তার নাম বদল' বিজেপির
News Live:   আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
  আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
Nirmal Ghosh Arrested: 'উনি নাকি প্রমাণ লোপাটে সাহায্য করেছেন, উনি তো...', নির্মল ঘোষকে নিয়ে কী বলছেন সৌগত রায়
'উনি নাকি প্রমাণ লোপাটে সাহায্য করেছেন, উনি তো...', নির্মল ঘোষকে নিয়ে কী বলছেন সৌগত রায়

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget