এক্সপ্লোর

Scrub Typhus: বৃষ্টি শুরু হতেই ফের শুরু স্ক্রাব টাইফাসের প্রকোপ, ইতিমধ্যেই আক্রান্ত ১ শিশু

শহরে ফের স্ক্রাব টাইপাসের (Scrub Typhus) হানা! চিকিত্সকরা বলছেন, বিশেষ ধরনের পোকার কামড় থেকেই সংক্রমণ হয় স্ক্রাব টাইফাসের।

কলকাতা: বৃষ্টি শুরু হতেই ফের জানান দিতে শুরু করেছে স্ক্রাব টাইফাস। ইতিমধ্যেই আক্রান্ত হয়েছে একটি শিশু। কোলাঘাটের বাসিন্দা এই শিশুর শরীরে স্ক্রাব টাইফাসের সংক্রমণ হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। হাওড়ার বাসিন্দা এক শিশুও স্ক্রাব টাইফাসে আক্রান্ত পার্ক সার্কাসের শিশু হাসপাতালে তার চিকিৎসা চলছে। 

 শহরে ফের স্ক্রাব টাইপাসের (Scrub Typhus) হানা! চিকিত্সকরা বলছেন, বিশেষ ধরনের পোকার কামড় থেকেই সংক্রমণ হয় স্ক্রাব টাইফাসের। এই সময়ে যার প্রকোপ দেখা দেয় সব থেকে বেশি। চিকিৎসকরা বলছেন, ডেঙ্গি (Dengue) যেমন এডিস মশার কামড়ে হয়, তেমনই ট্রম্বিকিউলিড মাইটস নামে এক ধরনের পোকার কামড়ে শরীরে ঢোকে স্ক্রাব টাইফাস ব্যাকটিরিয়া! রোগের উপসর্গ একেবারে ডেঙ্গির মতো। আর ডেঙ্গি, স্ক্রাব টাইফাস আর করোনার মধ্যে প্রাথমিক উপসর্গই হল জ্বর। এই অবস্থায় চিকিৎসকদের পরামর্শ, জ্বর এলে প্যারাসিটামল খেয়ে অপেক্ষা নয়। দ্রুত ডাক্তারের কাছে যান। প্রথমেই ধরা পড়লে স্ক্রাব টাইফাসের দ্রুত মোকাবিলা সম্ভব। রোগ নির্ণয়ে দেরি হলেই প্রাণঘাতী হয়ে ওঠে স্ক্রাব টাইফাস । 

সর্দি-গর্মি ছাড়া ৪-৬ দিন টানা জ্বর দেখলে ফেলে রাখবেন না। ডেঙ্গু বা স্ক্রাব টাইফাস (Scrub Typhus), যে কোনও একটি হতে পারে। তাছাড়া চিকিৎসকদের মতে, দ্রুত রোগ ধরা পড়লে, বিশেষ অ্যান্টিবায়োটিক দিলে তাড়াতাড়ি সেরে ওঠা সম্ভব। না হলে মাল্টি অর্গ্যান ফেলিওর হয়ে মৃত্যু পর্যন্ত হতে পারে। 

এই রোগের মূল লক্ষণগুলি কী কী?

  • সাধারণ জ্বরের মতোই এই রোগেও এই লক্ষণগুলি দেখা যায়
  • গা-হাত-পায়ে ব্যথা
  • শরীরে পোকা কামড়ানোর দাগ পাওয়া যায়
  • মাথা ব্যথা
  • টানা জ্বর 
  • গায়ে-হাতে পায়ে প্রচণ্ড যন্ত্রণা
  • লো ব্লাড প্রেশার
  • চোখের পিছনে ব্যথা
  • কোনও কোনও ক্ষেত্রে সর্দি
  • সারা শরীরে  র‍্যাশ 
  • বমি
  • পেটের সমস্যা
  • কী করবেন

   

  • মাকড় কিন্তু বেশিরভাগ গাছগাছালিতে থাকে। তাই বাগানে বা ঝোপে বাচ্চা যেন খালি পায়ে না যায়।
  • বাচ্চাকে যথাসম্ভব ঢাকা জামাকাপড় পরিয়ে বাইরে পাঠান। 
  • বড়রা কিন্তু প্রায়ই বাইরে যাচ্ছেন। আর তাদের জামাকাপড়ের সঙ্গেও ঘরের ভিতর ঢুকে আসতে পারে এই মাকড় ।
  • তাই বাইরের জামাকাপড় পরে কোনওমতেই শিশুদের কাছে যাবেন না। আগে জামা পরিবর্তন করুন। তারপর বসুন । 
  • বাচ্চাকে এই সময় কাদা-মাটি-ঘাস-গাছগাছালি থেকে দূরে রাখুন।
  • জ্বর এলেই নজর রাখুন শিশুর শরীরে উপর্যুক্ত উপসর্গগুলি দেখা যাচ্ছে কি না। 

কী খবর আবহাওয়ার? অন্যদিকে বঙ্গোপসাগরে ফের তৈরি হল ঘূর্ণাবর্ত। আগামী ২৪ ঘণ্টায় তা পরিণত হতে পারে নিম্নচাপে। এর প্রভাবে উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা। জানাল আলিপুর আবহাওয়া দফতর।

রাজ্যজুড়ে শুরু হয়েছে বৃষ্টি। সেই সঙ্গে থাকছে বজ্রপাতের আশঙ্কা। স্বস্তির মধ্যেই অস্বস্তির বার্তা। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত। আগামী ২৪ ঘণ্টায় তা শক্তিশালী হয়ে পরিণত হতে পারে নিম্নচাপে। এর প্রভাবে দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সম্ভাবনা। 

আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী তিনদিন গোটা দক্ষিণবঙ্গেই কম-বেশি বৃষ্টি হবে। কলকাতা - সহ বিভিন্ন জেলায় হতে পারে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি। অন্যদিকে, দার্জিলিং ও কালিম্পঙে ভারী বৃষ্টি চলবে। ইতিমধ্যেই তিস্তা, তোর্সা, জলঢাকা-সহ উত্তরবঙ্গের নদীগুলির জলস্তর বেড়েছে। আরও বৃষ্টি হলে নিচু এলাক প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: জোড়া বিল নিয়ে আত্মবিশ্বাসী মোদি সরকার, ভাঙন I.N.D.I.A শিবিরে, রাহুলদের বৈঠকে অভিষেক, গরহাজির NCP
জোড়া বিল নিয়ে আত্মবিশ্বাসী মোদি সরকার, ভাঙন I.N.D.I.A শিবিরে, রাহুলদের বৈঠকে অভিষেক, গরহাজির NCP
Kolkata Police: মত্ত অবস্থায় মহিলা চিকিৎসককে 'গালিগালাজ', আইনজীবীকে 'মারধর', গ্রেফতার কলকাতা পুলিশের সার্জেন্ট
মত্ত অবস্থায় মহিলা চিকিৎসককে 'গালিগালাজ', আইনজীবীকে 'মারধর', গ্রেফতার কলকাতা পুলিশের সার্জেন্ট
West Bengal News Live : রাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশ ১৫ ডিসেম্বর, কবে প্রকাশ পাবে চূড়ান্ত তালিকা?
রাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশ ১৫ ডিসেম্বর, কবে প্রকাশ পাবে চূড়ান্ত তালিকা?
Suvendu Adhikari : মুখ্যমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠকে NCPI সাংসদ শতাব্দী রায়, কী আলোচনা হল?
মুখ্যমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠকে NCPI সাংসদ শতাব্দী রায়, কী আলোচনা হল?

ভিডিও

Pradip Das | অবশেষে পুলিশের জালে ধরা পড়ল আসানসোলে গুলিকাণ্ডে অভিযুক্ত প্রতাপ দাস
Nadia News | নদিয়ার চাকদায় স্বামীকে বেঁধে রেখে মহিলাকে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে ধর্ষণের অভিযোগ উঠল
CM Suvendu Adhikari | ৪ বছরের আইনি লড়াইয়ে ইতি, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দায়ের পুরনো মামলা প্রত্যাহার
Protest in SRFTI | আন্দোলনের ঝাঁঝ ক্রমশ বাড়াচ্ছে SRFTI-এর পড়ুয়ারা, দাবি উঠল উপাচার্যের পদত্যাগের
LOP of West Bengal Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় বিধানসভার অধ্যক্ষের সিদ্ধান্ত খারিজ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
Weather Update: সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
Gajkeshari Rajyog: গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
Bhargavastra: শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
Mohammed Siraj: দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
Embed widget