এক্সপ্লোর

Howrah Station: মেট্রোর কাজে জমি খুঁড়তে গিয়ে ইতিহাসের হদিশ! হাওড়ায় ১৫০ বছর পুরনো রেললাইনের খোঁজ

Howrah Station News: রেললাইনটিকে সংরক্ষণের ভাবনা শুরু হয়েছে ইতিমধ্যেই। হাওড়াতেই যে মিউজিয়াম রয়েছে সেখানেই সংরক্ষণের ভাবনা রয়েছে। তবে রেললাইনটিকে ওখান থেকে পুরোপুরি নিষ্কাশন করে তার বয়স জানা হবে আগে।

অরিত্রিক ভট্টাচার্য, হাওড়া: হাওড়ায় (Howrah) রাস্তা খুঁড়তেই 'গুপ্তধন'-এর সন্ধান! মিলল ১৫০ বছরের পুরনো রেললাইনের (old rail track) হদিশ। হাওড়ায় ডিআরএম অফিসের (DRM Office) পাশে রাস্তা খুঁড়তেই প্রাচীন রেললাইনের হদিশ পেলেন রেলকর্তারা। মেট্রো স্টেশন তৈরির জন্য রাস্তা খোঁড়ার কাজ চলছিল। তখনই মিলল আনুমানিক ১৫০ বছরের পুরনো এই রেললাইনের হদিশ।

হাওড়ায় মিলল অতি প্রাচীন রেল লাইনের হদিশ

চলছে হাওড়া মেট্রো স্টেশন তৈরির কাজ চলছে। অনেকটাই হয়ে গেছে সেই কাজ। হাওড়া মেট্রো স্টেশন পৌঁছানোর যে রাস্তা সেটি তৈরির কাজ চলছিল। 

বলা হচ্ছে, এই রাস্তা তৈরির কাজের জন্য খোঁড়াখুঁড়ি করতে গিয়েই অতি প্রাচীন এই রেললাইনের হদিশ মেলে। সেটি দেখে রেলের কর্তাদের অনুমান লাইনটি ১৫০ বছরের পুরনো হতে পারে। অর্থাৎ সেক্ষেত্রে আমাদের দেশে যখন রেল পরিষেবা চালু হয়েছিল তার প্রথম দিকের রেললাইন হওয়ার সম্ভাবনা রয়েছে। আপাতত সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এই রেললাইন কতটা অংশ জুড়ে বের হচ্ছে তা নির্ধারণ করা হবে আরও একটু খুঁড়ে এবং তারপর পরীক্ষা করে তার বয়স জানার চেষ্টা হবে। তবে অবশ্যই এই অংশে যেহেতু রাস্তা তৈরির কাজ হবে তাই রেললাইনটিকে এভাবে রেখে দেওয়া যাবে না। রেললাইনটিকে সংরক্ষণের ভাবনা শুরু হয়েছে ইতিমধ্যেই। হাওড়াতেই যে মিউজিয়াম রয়েছে সেখানেই সংরক্ষণের ভাবনা রয়েছে। তবে রেললাইনটিকে ওখান থেকে পুরোপুরি নিষ্কাশন করে তার বয়স জানা হবে আগে। আপাতত এর বয়স ১৫০ বলেই মনে করছেন রেলকর্তারা তবে নির্দিষ্টভাবে তা কত, সেটা পরীক্ষা করেই জানা যাবে।

আরও পড়ুন: Youth Beaten: পুলিশের মারে যুবকের মৃত্যু! অভিযোগ গল্ফ গ্রিন থানার বিরুদ্ধে

দেশের গভীরতম মেট্রো স্টেশন

এ যেন পাতালে উথাল-পাথাল। ইঞ্জিনিয়ারিং শিল্পের হাত ধরে গণপরিবহণে বিপ্লব। আর সেই বিপ্লবের সাক্ষী হতে তাল ঠুকছে শতাব্দী প্রাচীন হাওড়া স্টেশন। ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পে সল্টলেকের সেক্টর ফাইভ এবং হাওড়া ময়দান রুটে ছুটবে রেক। দেশের অন্যতম ব্যস্ত স্টেশনে যখন শেষ পর্যায়ের প্রস্তুতি তুঙ্গে, তখন আরও এক ব্যস্ত স্টেশন হাওড়াতেও সাজো সাজো রব। কেএমআরসিএল সূত্রে খবর, দেশের মধ্যে গভীরতম মেট্রোস্টেশন হতে চলেছে হাওড়া। গভীরতা ৩৩ মিটার। এর আগে দেশের গভীরতম মেট্রো স্টেশন ছিল দিল্লির হজ খাস। যার গভীরতা ছিল ২৯ মিটার। 

সেরা শিরোনাম

Election Commission: পুরভোটের জন্য হাতে নেই পর্যাপ্ত EVM, হাইকোর্টের দ্বারস্ত রাজ্য নির্বাচন কমিশন
পুরভোটের জন্য হাতে নেই পর্যাপ্ত EVM, হাইকোর্টের দ্বারস্ত রাজ্য নির্বাচন কমিশন
Dimagi Naxal Party : 'দিমাগি নকশাল পার্টি' নিয়ে তুঙ্গে চর্চা, এই সোশ্যাল হ্যান্ডেলের নেপথ্যে কে? আসছে রাজনৈতিক দলও?
'দিমাগি নকশাল পার্টি' নিয়ে তুঙ্গে চর্চা, এই সোশ্যাল হ্যান্ডেলের নেপথ্যে কে? আসছে রাজনৈতিক দলও?
News Live Updates: 'পুরভোটের জন্য পর্যাপ্ত EVM হাতে নেই', হাইকোর্টে জানাল রাজ্য নির্বাচন কমিশন
'পুরভোটের জন্য পর্যাপ্ত EVM হাতে নেই', হাইকোর্টে জানাল রাজ্য নির্বাচন কমিশন
Calcutta High Court: তৃণমূল আমলে দেওয়া জাতি শংসাপত্র যাচাইয়ে স্থগিতাদেশ, কলকাতা হাইকোর্ট বলল…
তৃণমূল আমলে দেওয়া জাতি শংসাপত্র যাচাইয়ে স্থগিতাদেশ, কলকাতা হাইকোর্ট বলল…

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন, পর্ব ১ (১৭.০৮.২৬): 'বিজেপির কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস', বললেন কুণাল
Sange Suman: 'দলেই ব্ল্যাকমেল' নাকি 'মিথ্যে অভিযোগ'? BJP-র কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস : কুণাল
Jorabagan House Collapse: টানা বৃষ্টির জেরে কলকাতার জোড়াবাগানে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ
Mamata Banerjee: ‘জঘন্যতম একটা রাজত্ব চলছে...’, বাবাকে খুন, CJP নেতার সঙ্গে ফোনে কথা বললেন মমতা
Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget