এক্সপ্লোর

Calcutta High Court: 'অভিষেকের মামলায় এখনই কোনও অন্তর্বর্তী নির্দেশ নয়', জানালেন বিচারপতি অমৃতা সিন্হা

'বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন রয়েছে'। আদালতে সওয়াল করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর।

কলকাতা: অভিষেক বন্দোপাধ্যায়ের মামলায় এখনই কোনও অন্তর্বর্তী নির্দেশ নয়, জানালেন বিচারপতি অমৃতা সিন্হা। মামলা চলছে, সোমবার শুনানি হবে, জানালেন বিচারপতি। কিছু হলে আদালত ৭ দিন ২৪ ঘণ্টা খোলা থাকে, মন্তব্য বিচারপতির। 'বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন রয়েছে'। আদালতে সওয়াল করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর। হাইকোর্টের জিজ্ঞাসাবাদ সংক্রান্ত নির্দেশ পুনর্বিবেচনার আর্জি দিয়েছিলেন অভিষেক।

নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পার্টি করার নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিন্হা। তদন্তে সহযোগিতা করতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমস্যা কোথায়? প্রশ্ন হাইকোর্টের বিচারপতির। উনি একটু বেশি আশঙ্কায় ভুগছেন। কুন্তল ঘোষ ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ-মামলায় মন্তব্য করলেন বিচারপতি অমৃতা সিন্হা। আজ শুক্রবার মামলার পরবর্তী শুনানি হওয়ার কথা ছিল। সেখানেই এই স্থগিতাদেশ দেয় আদালত।

তদন্তকারী সংস্থা যে কাউকে জিজ্ঞাসাবাদ করতেই পারে। উনি একটু বেশি আশঙ্কায় ভুগছেন। অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের এজলাস থেকে যাওয়া মামলার শুনানিতে, সোমবার এমনই মন্তব্য করেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিন্হা। যা শুনে অনেকে বলছেন, হাকিম বদলালেও বদলাল না হুকুম!

বিচারপতি বদল হল কিন্তু, বদলাল না নির্দেশ। নিয়োগ দুর্নীতি মামলায় এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পার্টি করার নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিন্হা। 

১৩ এপ্রিল নিয়োগ দুর্নীতি সংক্রান্ত একটি মামলার শুনানিতে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায় মন্তব্য় করেছিলেন, অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় এবং কুন্তল ঘোষকে খুব দ্রুত জিজ্ঞাসাবাদ করা উচিত CBI, ED-র।


অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় সেই নির্দেশকে চ্য়ালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেলে সর্বোচ্চ আদালতের নির্দেশে এই মামলার এজলাস বদল হয়। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের এজলাস থেকে মামলা যায় বিচারপতি অমৃতা সিন্হার বেঞ্চে।

তবে সোমবার সেই মামলার শুনানিতে, অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের আইনজীবীর উদ্দেশে বিচারপতি অমৃতা সিন্হাও বলেন, তদন্তকারী সংস্থা যে কাউকে জিজ্ঞাসাবাদ করতেই পারে। এতে অসুবিধা কোথায়? তদন্তে সহযোগিতা করলে আপনার সমস্যা কোথায়? বিচারপতি সিন্হা আরও বলেন, সিঙ্গল বেঞ্চ আপনার (অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়) বিরোধিতা করে কিছু বলেছে বলে দেখছি না। তদন্তের সময় একাধিক ব্যক্তির নাম আসতেই পারে। এতে একজনের নাম এলে তিনি সহযোগিতা কেন করবেন না? উনি একটু বেশি আশঙ্কায় ভুগছেন। 'তদন্তকারী সংস্থা যে কাউকে জিজ্ঞাসাবাদ করতেই পারে'মন্তব্য় হাইকোর্টের বিচারপতি অমৃতা সিন্হার

এদিন কলকাতা হাইকোর্টে বঞ্চিত চাকরিপ্রার্থীদের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য সওয়াল করেন, ইতিমধ্যেই অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের রক্ষাকবচ তুলে নিয়েছে সুপ্রিম কোর্ট। এরপর সিঙ্গল বেঞ্চের রায় বহাল রাখা হোক। 

রাজ্য সরকারের তরফে বলা হয়, শুধু পুরসভার মামলায় এই নির্দেশের পুনর্বিবেচনার আর্জি জানানো হয়েছে। অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের মামলায় রাজ্যের কোন আবেদন নেই। এই মামলার পরবর্তী শুনানি শুক্রবার।  এদিকে এদিন পুরসভায় নিয়োগ দুর্নীতির তদন্তেও সোমবার কোনও স্থগিতাদেশ দেননি বিচারপতি অমৃতা সিন্হা। শুনানি শেষে, এদিন রায়দান স্থগিত রাখেন তিনি।

অন্যদিকে বেঞ্চ বদলালেও মিলল না স্বস্তি। ফের অস্বস্তিতে রাজ্য। পুর-নিয়োগ দুর্নীতিতে সিবিআই তদন্তের নির্দেশ বহাল। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের রায়ই বহাল রাখলেন বিচারপতি অমৃতা সিন্হা। 'প্রাথমিক নিয়োগ দুর্নীতির তদন্তে ধৃত অয়ন শীলের কাছ থেকে পুর - নিয়োগ দুর্নীতির নথিও মিলেছে'। এই মর্মে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের দৃষ্টি আকর্ষণ করে ইডি। তার প্রেক্ষিতে সিবিআই কে তদন্তের নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। সিবিআই-এর পাশাপাশি তদন্ত শুরু করে ইডিও। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। নির্দিষ্ট সময়ের জন্য অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়ে মামলা হাইকোর্টে ফেরত পাঠায় সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের নির্দেশে মামলা বিচারপতি অমৃতা সিন্হার আদালতে স্থানান্তরিত হয়। রায় পুনর্বিবেচনার আর্জি জানায় রাজ্য। সেই মামলায় রায়দান করলেন বিচারপতি সিন্হা। 

সেরা শিরোনাম

Agnimitra Paul:
"অ্যান্টি স্কিড রং করা হয়েছে, তাও কেন স্কিড করল...", চিংড়িহাটা ব্রিজে বাইক দুর্ঘটনা নিয়ে কী বললেন পুরমন্ত্রী?
ঢাকুরিয়ায় বামদের বুকস্টলে হামলা ও মারধর, অভিযোগের তির বিজেপির দিকে
ঢাকুরিয়ায় বামদের বুকস্টলে হামলা ও মারধর, অভিযোগের তির বিজেপির দিকে
Abhijeet Dipke:
"তেরঙ্গা ওড়ানোর জন্য সৌরভ ও আশুকে জেলে ঢোকানো হয়েছে...", তেরঙ্গা হাতে প্রতিবাদের ডাক অভিজিৎ দীপকের
West Bengal Live News Update: আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে

ভিডিও

Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP
Durga Puja 2026 : বাস্তবতায় সেরা এবার ঠাকুরপুকুর এস বি পার্ক সর্বজনীন, থিম সেখানে কোলিয়ারি | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget