এক্সপ্লোর

Bhangar Arrest: ভাঙড়ে গুলি চালানো, বোমাবাজির ঘটনায় প্রার্থীর স্বামী সহ তিন ISF কর্মী গ্রেফতার

South 24 Parganas: মনোনয়নের শেষদিনে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে গুলি চালানো, বোমাবাজির ঘটনায় এবার ৩ আইএসএফ কর্মীকে গ্রেফতার করল কাশীপুর থানার পুলিশ।

কলকাতা: মনোনয়নের শেষদিনে ভাঙড়ে (Bhangar) গুলি চালানো, বোমাবাজির ঘটনায় ৩ জন আইএসএফ কর্মীকে গ্রেফতার করল কাশীপুর থানার পুলিশ (Cossipore Police Station)। ধৃতদের মধ্যে রয়েছেন, ৮৩ নম্বর জেলা পরিষদের আইএসএফ প্রার্থী জাহানারা খাতুনের স্বামী করিমুল মোল্লা। পরিবারের দাবি, এখনও খোঁজ নেই জাহানারার। গ্রেফতারি ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।

আইএসএফ কর্মী গ্রেফতার: মনোনয়নের শেষদিনে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে গুলি চালানো, বোমাবাজির ঘটনায় এবার ৩ আইএসএফ কর্মীকে গ্রেফতার করল কাশীপুর থানার পুলিশ। ধৃতদের মধ্য়ে রয়েছেন জেলা পরিষদের ৮৩ নম্বর আসনের ISF প্রার্থী জাহানারা খাতুনের স্বামী। যিনি ভোট গণনার দিন থেকে নিখোঁজ ছিলেন। গণনা ঘিরে ১১ জুলাই মাঝরাতে অগ্নিগর্ভ হয়ে উঠে ভাঙড়। দুই আইএসএফ কর্মী ও একজন নিরীহ ভোটারের মৃত্যু হয়। ভাঙড়ের কাঠালিয়া হাইস্কুলে পঞ্চায়েত ভোটের গণনা চলছিল।

ভাঙড় দুই নম্বর ব্লকে ৮১, ৮২ ও ৮৩-এই তিনটি জেলা পরিষদের আসন রয়েছে। তার মধ্যে ৮১ নম্বর আসনে জয়লাভ করেন আরাবুল ইসলামের ছেলে হাকিমুল। ৮২ নম্বর আসনে জয়ী হন ISF প্রার্থী রাইনুল হক। ৮৩ নম্বর আসনে জয়-পরাজয় নিয়েই গন্ডগোলের সূত্রপাত হয়। এই আসনে তৃণমূল প্রার্থী খাদিজা বিবি সর্দার এবং ISF প্রার্থী জাহানারা বিবির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছিল। ISF-এর অভিযোগ, তাঁদের প্রার্থী জয়লাভ করেন। কিন্তু তাঁকে জয়ের শংসাপত্র দেওয়া হয়নি। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। আর এ নিয়ে দু'পক্ষের সংঘর্ষ বেঁধে যায়।

এই পরিস্থিতিতে, ১১ জুলাই রাত থেকে নিখোঁজ জেলা পরিষদের ৮৩ নম্বর আসনের ISF প্রার্থী জাহানারা খাতুন, তাঁর স্বামী ও বেশ কয়েকজন কাউন্টিং এজেন্ট। পরিবারের দাবি, এখনও খোঁজ নেই জাহানারার। এরমধ্যেই, রবিবার তাঁর স্বামী করিমুল মোল্লা-সহ দুজনকে কলকাতা বিমানবন্দর চত্বর থেকে গ্রেফতার করে পুলিশ। ধৃত করিমুল মোল্লা, আশাদুল মোল্লা ও রাহুল মোল্লা - তিনজনই আইএসএফ কর্মী। ধৃতদের দাবি, মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে তাঁদের। ধৃতদের বিরুদ্ধে খুনের চেষ্টা, অস্ত্র আইন- সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ। ভোট গণনার দিন রাতে পুলিশের ওপর আক্রমণের ঘটনাতেও ধৃতদের যোগ রয়েছে কি না, খতিয়ে দেখছে পুলিশ। জিজ্ঞাসাবাদ করে ISF প্রার্থী জাহানারারও খোঁজ পাওয়ার চেষ্টা চলছে। ২১ জুলাই পর্যন্ত তাঁদের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে বারুইপুর মহকুমা আদালত।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

 

আরও পড়ুন: Vitamin D Deficiency: ক্লান্তি আসছে সহজেই? বাড়ছে হাড়ে ব্যথা? ভিটামিন ডি-এর ঘাটতি হচ্ছে না তো? কীভাবে বুঝবেন?


আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Live News Update : ছাত্র আন্দোলন নিয়ে উত্তাল দিল্লি, মধ্যরাতে বড় ঘোষণা নরেন্দ্র মোদির, বললেন...
ছাত্র আন্দোলন নিয়ে উত্তাল দিল্লি, মধ্যরাতে বড় ঘোষণা নরেন্দ্র মোদির, বললেন...
Suvendu Adhikari: চাঁদার জুলুম করলে, ঘুষের জন্য চাপ দিলেই এবার... মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কড়া বার্তা, কী কী পদক্ষেপ নেওয়া হবে?
চাঁদার জুলুম করলে, ঘুষের জন্য চাপ দিলেই এবার... মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কড়া বার্তা, কী কী পদক্ষেপ নেওয়া হবে?
Abhishek Banerjee: 'বেঁচে থাকলে ৩১-এ সুদে আসলে ফেরত দেব', অভিষেকের মন্তব্যে FIR সাইবার ক্রাইমে!
'বেঁচে থাকলে ৩১-এ সুদে আসলে ফেরত দেব', অভিষেকের মন্তব্যে FIR সাইবার ক্রাইমে!
Municipal Recruitment Scam : পুর নিয়োগ দুর্নীতি মামলায় হাজিরা দিলেন মদন মিত্রর স্ত্রী, ঠিক কী অভিযোগ ?
পুর নিয়োগ দুর্নীতি মামলায় হাজিরা দিলেন মদন মিত্রর স্ত্রী, ঠিক কী অভিযোগ ?

ভিডিও

Ghantakhanek Sange Suman
Ghantakhanek Sange Suman |
Ghantakhanek Sange Suman |
Ghantakhanek Sange Suman |
Ghantakhanek Sange Suman | সত্যিই নথিভুক্ত হওয়া পঁচিশ শতাংশ নামই জাল। কী বললেন Pradipta Mukherjee?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget