এক্সপ্লোর

Gangasagar Mela: গঙ্গাসাগর মেলায় আঁটসাঁট নিরাপত্তা, দুর্ঘটনা রুখতে ভলান্টিয়ার নিয়োগ

গঙ্গাসাগর মেলায় দুর্ঘটনা রুখতে  ভলান্টিয়ার নিয়োগ করা হচ্ছে। বিপর্যয় মোকাবিলা বাহিনীকেও রাখার পরামর্শও দেওয়া হয়েছে। 

হাওড়া: সামনেই গঙ্গাসাগর মেলা। মেলার নিরাপত্তা নিয়ে নবান্নে বৈঠক সারলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গঙ্গাসাগর মেলায় দুর্ঘটনা রুখতে  ভলান্টিয়ার নিয়োগ করা হচ্ছে। বিপর্যয় মোকাবিলা বাহিনীকেও রাখার পরামর্শও দেওয়া হয়েছে। 

মেলা নিয়ে আর কী কী প্রস্তুতি দেখে নিন

  • ১০টি অস্থায়ী দমকল কেন্দ্র প্রস্তুত করা হচ্ছে।
  • মেলা প্রাঙ্গন পরিষ্কার রাখার জন্য ১০ হাজারের বেশি শৌচালয়।
  • ময়দানে আরটিপিসিআর টেস্ট করার পরামর্শ।
  • ৬০০ বেডের করোনা হাসপাতাল প্রস্তুত রাখা হচ্ছে।
  • গঙ্গাসাগর মেলায় ৬ দিনে অতিরিক্ত ৭০টি ট্রেন চলবে।
  • ১১টি কোয়ারেন্টিন সেন্টার তৈরি রাখা হচ্ছে। 
  • কোভিড বিধি মেনে মেলার আয়োজন করতে হবে।
  • শারীরিক দূরত্ববিধি মেনে চলার চেষ্টা করতে হবে।
  • গঙ্গাসাগরে থাকবে ৫টি সেফ হোম।

নতুন বছরের শুরুতেই গঙ্গাসাগর মেলা। তুঙ্গে মেলার প্রস্তুতি। সম্প্রতি মেলার প্রস্তুতি ঘুরে দেখেন রাজ্যের ২ মন্ত্রী। প্রশাসন সূত্রে খবর ছিল, ২৯ ও ৩০ তারিখ গঙ্গাসাগরে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। করবেন প্রশাসনিক বৈঠক। কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে প্রশাসনের তরফে। ড্রোনের সাহায্যে চলবে নজরদারি। পুণ্যার্থীদের জন্য রাখা হয়েছে পর্যপ্ত পরিবহণের ব্যবস্থা। নজর দেওয়া হচ্ছে কোভিড বিধিতেও। 

কথায় বলে, সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। আগামী জানুয়ারি মাসের ৯ থেকে ১৬ তারিখ গঙ্গাসাগর মেলা। সাগরে মকর সংক্রান্তির পূণ্যস্নানের উদ্দেশে আসবেন লক্ষ লক্ষ পুণ্যার্থী ও সাধু-সন্তরা। শুরু হয়ে গেছে মেলার প্রস্তুতি। 

গত ২২ তারিখ এনিয়ে জরুরি বৈঠক করার পাশাপাশি, মেলার প্রস্তুতি খতিয়ে দেখেন, পঞ্চায়েত ও জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের মন্ত্রী। ছিলেন সুন্দরবন উন্নয়নমন্ত্রীও। তিনি জানান, আগামী ২৯ ডিসেম্বর গঙ্গাসাগরে আসবেন মুখ্যমন্ত্রী। 

সুন্দরবন উন্নয়নমন্ত্রী  বঙ্কিম হাজরা বলেন, আগামী ২৯ ডিসেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাগরে আসবেন। মেলার শেষ প্রস্তুতি খতিয়ে দেখবেন মুখ্যমন্ত্রী। পরে তিনি প্রশাসনিক বৈঠক করবেন।

প্রশাসনের অনুমান, গতবারের তুলনায় এবার গঙ্গাসাগরে ভিড় বাড়বে পুণ্যার্থীদের। তাঁদের যাতে কোনও রকম সমস্যা না হয় সেদিকে দেওয়া হচ্ছে বিশেষ নজর। তাই প্রস্তুতি এবং নিরাপত্তায় রাখা হচ্ছে না কোনও খামতি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Temple Death : শ্রাবণ সোমবারে মন্দিরে বড় দুর্ঘটনা ! বিদ্যুৎস্পৃষ্ট, পদপিষ্ট হয়ে পরপর মৃত্যু, ভয়াবহ পরিণাম
শ্রাবণ সোমবারে মন্দিরে বড় দুর্ঘটনা ! বিদ্যুৎস্পৃষ্ট, পদপিষ্ট হয়ে পরপর মৃত্যু, ভয়াবহ পরিণাম
Asish Banerjee Death Mystery: আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের মৃত্যুর সঙ্গে কি দুর্নীতির যোগ রয়েছে? কেউ কি প্রাক্তন মন্ত্রীর উপর চাপ সৃষ্টি করেছিলেন? নোটের লেখা ঘিরে বাড়ল জল্পনা
আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের মৃত্যুর সঙ্গে কি দুর্নীতির যোগ রয়েছে? কেউ কি প্রাক্তন মন্ত্রীর উপর চাপ সৃষ্টি করেছিলেন? নোটের লেখা ঘিরে বাড়ল জল্পনা
Tarapith Hotel Fire: ঘুমের মধ্যেই হঠাৎ শ্বাসকষ্ট, তারাপীঠের হোটেলে ভোররাতে অগ্নিকাণ্ডে ভয়ঙ্কর অভিজ্ঞতা আবাসিকের
ঘুমের মধ্যেই হঠাৎ শ্বাসকষ্ট, তারাপীঠের হোটেলে ভোররাতে অগ্নিকাণ্ডে ভয়ঙ্কর অভিজ্ঞতা আবাসিকের
Tarapith Fire Incident: তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বাড়ল আরও, অনেকেই তাঁদের পরিজনেদের খুঁজে পাচ্ছেন না বলে অভিযোগ
তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বাড়ল আরও, অনেকেই তাঁদের পরিজনেদের খুঁজে পাচ্ছেন না বলে অভিযোগ

ভিডিও

Tarapith Fire Incident: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ হয়ে অন্তত ৬ আবাসিকের মৃত্যু
Tarapith Fire Incident:
Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget