এক্সপ্লোর

Tiljala Incident: তিলজলাকাণ্ডে 'অশান্তি' ছড়ানোর ঘটনায় গ্রেফতার ২০

20 Arrested in Tiljala violence: তিলজলাকাণ্ডে বন্ডেল গেট, পিকনিক গার্ডেনে অশান্তি ছড়ানোর ঘটনায় এখনও পর্যন্ত ২০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

কলকাতা: তিলজলাকাণ্ডে (Tiljala Child Murder Case) বন্ডেল গেট, পিকনিক গার্ডেনে অশান্তি ছড়ানোর ঘটনায় এখনও পর্যন্ত ২০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে সরকারি সম্পত্তি নষ্ট, পুলিশকে মারধর, পুলিশের গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ, রাস্তা অবরোধ-সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে।

তিলজলাকাণ্ডে 'অশান্তি' শহরে

ঘটনায় আর কারা জড়িত, তার খোঁজ পেতে আশেপাশের এলাকার সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছে তিলজলা থানার পুলিশ। রবিবার তিলজলার একটি আবাসনে ৭ বছরের শিশুকন্যাকে খুনের অভিযোগ ওঠে প্রতিবেশীর বিরুদ্ধে। ঘটনার জেরে গতকাল বন্ডেল গেট, পিকনিক গার্ডেন এলাকা অগ্নিগর্ভ হয়ে ওঠে। র‍্যাফ নামিয়ে পরিস্থিতি সামাল দিতে হয়। 

স্যুটকেসে উদ্ধার হয় দেহ

পুলিশ সূত্রে খবর, সকাল ৮টা থেকে নিখোঁজ ছিল ওই নাবালিকা। বেলা ১২টায় থানায় অভিযোগ দায়ের করে পরিবার, দাবি পুলিশের। তাদের দাবি, সিসিটিভিতে পাশের বাড়িতে ঢুকতে দেখা গিয়েছিল নাবালিকাকে। কিন্তু তা সত্ত্বেও তল্লাশির পরে ওই নাবালিকার খোঁজ পায়নি পুলিশ। কোনও ব্যবস্থা নেয়নি তারা, এমনও অভিযোগ উঠেছে। পরে পাশের বিল্ডিংয়ের ১টি তালাবন্ধ ফ্ল্যাটে স্যুটকেসের ভিতরে গলা কাটা অবস্থায় উদ্ধার হয় দেহ।

মাথায় ও কানে আঘাতের চিহ্ন

সিসিটিভিতে পাশের আবাসনে নাবালিকাকে ঢুকতে দেখা গিয়েছিল বলে সূত্রে খবর। অবশেষে পাশের আবাসনের ৩২টি ফ্ল্যাটে তল্লাশি করে পুলিশের। তাতেই আবাসনের তিনতলায় অশোক কুমারের ফ্ল্যাট থেকে নিখোঁজ নাবালিকার বস্তাবন্দি দেহ উদ্ধার হয়। সূত্রের খবর, মাথায় ও কানে আঘাতের চিহ্ন রয়েছে। ফ্ল্যাটের মালিক বিহারের সমস্তিপুরের বাসিন্দা অশোক কুমারকে গ্রেফতার করে পুলিশ।

 যৌন নির্যাতন করে খুন এর আগেও

প্রসঙ্গত, যৌন নির্যাতন করে এর আগেও একটি নৃশংস ঘটনার মুখোমুখি হতে হয়েছিল এই শহরকে। জোড়াবাগানকাণ্ডে বিরিয়ানির লোভ দেখিয়ে, প্রথমে যৌন নির্যাতন এবং পরে খুনের সেই ভয়াবহ ঘটনা ঘটেছিল খাস কলকাতাতেই। তখন একুশ সালের ফেব্রুয়ারি। ৯ বছরের নাবালিকা  খুনে শিউরে উঠেছিল গোটা শহর। মৃত্যুর আগে ঠিক কতটা নির্যাতনের মধ্যে দিয়ে যেতে হয়েছিল ?  ময়নাতদন্তের রিপোর্টে কার্যতই কেঁপে উঠেছিল গোটা বাংলা। 

আরও পড়ুন, আরও পড়ুন, 'শুধু তৃণমূল নয়, বাম আমলেও চিরকুটে চাকরি', বিস্ফোরক দিলীপ

কবুল করেছে অভিযুক্ত

গোটা ঘটনার পর আরও বেশি সতর্ক হয়ে গিয়েছিল পুলিশ প্রশাসন। যদিও তারপরেও ফের মর্মান্তিক ঘটনার মুখোমুখি হতে হল ফের কলকাতাকে। গতকাল নাবালিকাকে অপহরণ করে খুনের অভিযোগে রণক্ষেত্র হয়ে উঠেছিল তিলজলা। পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে তিলজলা থানায় ইট ছোঁড়েন স্থানীয় বাসিন্দারা। ভাঙচুর করা হয় পুলিশের গাড়ি, বাইক। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পাল্টা লাঠিচার্জ করে তখন পুলিশ। যদিও ইতিমধ্যেই খুনে অভিযুক্ত ফ্ল্যাট মালিককে গ্রেফতার করা হয়েছে।জেরায় খুনের কথা স্বীকার করেছে সে। তবে 'যৌন নির্যাতনের পর  খুন', কবুল করেছে অভিযুক্ত এমনটাই দাবি পুলিশের।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: 'ককরোচ-মকরোচ রাতারাতি কোথা থেকে বেরিয়ে আসে?', CJP আন্দোলনকারীর বাবার মৃত্যু নিয়ে বললেন দিলীপ ঘোষ
'ককরোচ-মকরোচ রাতারাতি কোথা থেকে বেরিয়ে আসে?', CJP আন্দোলনকারীর বাবার মৃত্যু নিয়ে বললেন দিলীপ ঘোষ
Mahua Moitra: ওম বিড়লার কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস মহুয়া মৈত্রর, কাদের বিরুদ্ধে 'ব্যবস্থা' নেওয়ার আর্জি সাংসদের ?
ওম বিড়লার কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস মহুয়া মৈত্রর, কাদের বিরুদ্ধে 'ব্যবস্থা' নেওয়ার আর্জি সাংসদের ?
Monsoon Update : বর্ষা বিদায় শুরু ? সরতে শুরু করল মৌসুমী বায়ু? এ রাজ্যে কবে থামবে বৃষ্টি? IMD - র বড় আপডেট
বর্ষা বিদায় শুরু ? সরতে শুরু করল মৌসুমী বায়ু? এ রাজ্যে কবে থামবে বৃষ্টি? IMD - র বড় আপডেট
Kolkata Building Collapse: সাতসকালে বিকট শব্দ, কলকাতায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ, মৃত্যু..
সাতসকালে বিকট শব্দ, কলকাতায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ, মৃত্যু..

ভিডিও

Mamata Banerjee: ‘জঘন্যতম একটা রাজত্ব চলছে...’, বাবাকে খুন, CJP নেতার সঙ্গে ফোনে কথা বললেন মমতা
Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda
Nadia Congress: নদিয়ায় ছেলে-সহ কংগ্রেস নেতাকে নৃশংসভাবে খুন, আরও ২জন গ্রেফতার
Asish Banerje: আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের অস্বাভাবিক মৃত্য়ুর পর ফের 'ভাইপো' তত্ত্ব সামনে আনল বিজেপি!
Asish Banerjee: কী এমন ঘটল যে জীবনের এই প্রান্তে এসে এত বড় পদক্ষেপ নিলেন বর্ষীয়ান তৃণমূল নেতা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget