এক্সপ্লোর

Abhishek Banerjee : 'করে-কম্মে খাওয়ার দিন শেষ, যাঁরা নিজেদের মধ্যে রেষারেষি করছেন, এক মাস সময় দিলাম' হুঁশিয়ারি অভিষেকের

TMC News : অভিষেকের হুঁশিয়ারি, পাহারাদারির দায়িত্বে আমি আছি। যাঁরা ভেবেছেন প্রার্থী হয়ে মানুষের কাজ করবেন না সেক্ষেত্রে ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে।

কেশপুর : দুয়ারে পঞ্চায়েত ভোট (Panchayat Election 2023), তার আগে তৃণমূল নেতা-কর্মীদের কড়া বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। সামনে চলে আসা বিবাদ-বিতর্ক মিটিয়ে নিতে বলে সময়সীমা বেঁধে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। পাশাপাশি শান্তিপূর্ণ ভোটের বার্তা দিয়ে আশ্বাস দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

বিবাদ মেটাতে বার্তা

তৃণমূল কর্মী-সমর্থকদের প্রতি অভিষেকের বার্তা, 'করে-কম্মে খাওয়ার দিন শেষ। যাঁরা নিজেদের মধ্যে রেযারেষি করছেন, এক মাস সময় দিলাম। পাহারাদারির দায়িত্বে আমি আছি। যাঁরা ভেবেছেন প্রার্থী হয়ে মানুষের কাজ করবেন না সেক্ষেত্রে ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে। কোন অঞ্চল সভাপতি কী করছে আমার নজরে আছে'।

সভার প্রাক্কালে জনসংযোগও

কেশপুরে জনসভার আগে খড়গপুর গ্রামীণ ব্লকের মাতকাতপুরে স্থানীয়দের সঙ্গে কথা বলেন অভিষেক। শুনলেন তাঁদের অভাব-অভিযোগের কথা। এখানে বহুদিন ধরে আছেন শতাধিক পরিবার। জায়গাটি সেচ দফতরের অন্তর্গত। তাই এঁরা জমির পাট্টা পান না বলে অভিযোগ জানিয়েছেন অভিষেকের কাছে। শোনামাত্র সেচমন্ত্রী পার্থ ভৌমিককে ফোন করেন তিনি। 

কী নতুন তৃণমূল ?

আগে একাধিকবার তাঁর বার্তায় অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) জানিয়েছিলেন, খুব তাড়াতাড়ি সামনে আসবে নতুন তৃণমূল। কেশপুরের সভা থেকে বক্তব্য রাখার মাঝে তিনি কী জানিয়েছিলেন, সেই ব্যাখ্যাও দিয়েছেন তিনি। অভিষেক বলেছেন, 'মানুষ তৃণমূলকে যেভাবে দেখতে চায় সেটাই নতুন তৃণমূল'। সঙ্গে ফের একবার শান্তিপূর্ণ পঞ্চায়েত ভোট হওয়ার আশ্বাস শোনা গেল তাঁর মুখে, 'আগামীদিন প্রতিটি পঞ্চায়েতে শান্তিপূর্ণ, অবাধ নির্বাচন হবে। পঞ্চায়েতে মানুষ ভোট দেবেন। বিরোধীরা মনোনয়ন করতে না পারলে আমি করে দেব।'

বিরোধীদের আক্রমণ

সিপিএমের হার্মাদরা এখন বিজেপির জল্লাদ, বলেই আক্রমণ অভিষেকের। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বার্তা ' গেরুয়া জামা গায়ে দিয়ে কেশপুরে সন্ত্রাসের দিন ফিরিয়ে আনতে চাইছে। কেশপুরের মানুষ জানেন কারা কোন রঙের জামা গায়ে দেন।  নির্বাচনের পর তৃণমূলের জামা গায়ে পরে নেওয়া যাবে না'।

যার পরই কেন্দ্রীয় সরকারকে আক্রমণ শানিয়ে অভিষেকের আক্রমণ, ''বিজেপির শক্তিবৃদ্ধি হলে বাংলার মানুষের পেটে আঘাত পড়েছে।  ১৭ লক্ষ পরিবারের টাকা এরা আটকে রেখে দিয়েছে। বাংলায় জিততে পারেনি বলে টাকা আটকে রেখেছে।  কেন্দ্রীয় সরকারের টিম কোনও ভুল ধরতে পারেনি।  ১১ লক্ষ মানুষের তালিকা কেন্দ্রীয় সরকারকে পাঠিয়ে দেওয়া হয়েছে'।

আরও পড়ুন- ‘কোন অঞ্চল সভাপতি কী করছে আমার নজরে আছে,' হুঁশিয়ারি অভিষেকের

সেরা শিরোনাম

West Bengal News Live: তাঁরাই আসল তৃণমূল, নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে বৈঠকের পর ঘোষণা ঋতব্রত-তৃণমূলের
তাঁরাই আসল তৃণমূল, নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে বৈঠকের পর ঘোষণা ঋতব্রত-তৃণমূলের
'রাজ্যের ১১ কোটি মানুষ ভালোভাবে পুলিশ পরিষেবা পাবেন', আর কী কী ঘোষণা শুভেন্দু অধিকারীর?
'রাজ্যের ১১ কোটি মানুষ ভালোভাবে পুলিশ পরিষেবা পাবেন', আর কী কী ঘোষণা শুভেন্দু অধিকারীর?
RG Kar Case: আর জি করকাণ্ডে ভিসেরা স্যাম্পল বদলের অভিযোগ, ল্যাবরেটরির প্রাক্তন কর্মী জানালেন...
আর জি করকাণ্ডে ভিসেরা স্যাম্পল বদলের অভিযোগ, ল্যাবরেটরির প্রাক্তন কর্মী জানালেন...
Dhaniakhali Violence: ৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬

ভিডিও

Liver Foundation | ২০ বছর পূর্তি উদযাপন করল লিভার ফাউন্ডেশন ওয়েস্ট বেঙ্গল
Ghantakhanek Sange Suman(০১.০৭.২৬)পর্ব ২ | দিল্লিতে জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠকে ঋতব্রত-পন্থী তৃণমূল বিধায়করা
Ghantakhanek Sange Suman(০১.০৭.২৬)পর্ব ১ | অভিষেকের সেবাশ্রয় নিয়ে এবার থানায় অভিযোগ বিজেপি নেতা ববির
Aparupa Poddar: 'রামনবমীর মিছিলে হামলায় উস্কানি দিয়েছিল সাকিরই', দাবি NIA-র
Debraj Chakraborty : গ্রেফতার দেবরাজ চক্রবর্তী, বাগুইয়াটিতে বাজি ফাটিয়ে উচ্ছ্বাস

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
FIFA World Cup 2026: টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
India Total Debt: ৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
Vaibhav Sooryavanshi: ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
Viral Video: মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
Dhaniakhali Violence: ৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
Hindu Marriage Act: ‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
New Tax Regime: শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
Embed widget