এক্সপ্লোর

Coal Scam: 'সমানে সমানে কোলাকুলি চলছে', জিতেন্দ্র তিওয়ারির তলবে কটাক্ষ সুজন চক্রবর্তীর, তরজায় বিজেপি-তৃণমূল

Political Reaction For Jitendra Tiwari Being Summoned: কয়লা পাচার মামলায় বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারিকে সিআইডির তলব নিয়ে তীব্র প্রতিক্রিয়া রাজনৈতিক মহলে। রাজনৈতিক প্রতিহিংসা, অভিযোগ বিজেপির।

কলকাতা: কয়লা পাচার (coal scam) মামলায় বিজেপি (BJP) নেতা জিতেন্দ্র তিওয়ারিকে (jitendra tiwari) সিআইডির (CID) তলব নিয়ে তীব্র প্রতিক্রিয়া রাজনৈতিক মহলে। রাজনৈতিক প্রতিহিংসা, অভিযোগ বিজেপির। সিবিআই-ইডিকে (CBI ED) বিজেপি ড্রয়িং রুম থেকে পরিচালনা করে, পাল্টা তৃণমূলের (TMC)। সমানে সমানে কোলাকুলি চলছে, কটাক্ষ সিপিএমের (CPM)।

বিজেপির দাবি...
দলীয় নেতাকে কয়লা পাচার মামলায় সিআইডির তলবের ঘটনায় বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্যের প্রতিক্রিয়া, 'কোন তদন্ত রাজনৈতিক প্রতিহিংসার প্রতিফলন, কোন তদন্ত অসহিষ্ণুতার, কোনটা তদন্তের জন্য তদন্ত আর কোন তদন্ত তৃণমূল ছেড়ে আসার জন্য, এটা আসানসোলের বাসিন্দাদের বুঝিয়ে দিতে হবে না। জিতেন্দ্র তিওয়ারি এক জন অত্যন্ত পরিচিত রাজনীতিবিদ। তিনি তৃণমূলের অশুভ সময়েও পাশে ছিলেন। কিন্তু প্রত্য়েক ভোটারের যেমন অধিকার রয়েছে প্রার্থী দেখে ভোট দেওয়ার, তেমনই প্রত্যেক ব্যক্তির, রাজনৈতিক কর্মীরও তাঁর রাজনৈতিক অবস্থান পরিবর্তন করার অধিকার রয়েছে। জিতেন্দ্র তিওয়ারি পরিবর্তন করেছেন। এখন মলয় ঘটককে তলব করা হয়েছে, জিতেন্দ্র তিওয়ারি তার পাল্টা তলব করা হচ্ছে। কিন্তু কোনও তদন্তের মুখোমুখি হতে আমরা ভীত নই।' 

কটাক্ষ সিপিএমের...
বিষয়টি নিয়ে তীব্র কটাক্ষ শানিয়েছিলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। তাঁর কথায়, 'মোদীজির সরকার ও মমতা বন্দোপাধ্যায়ের সরকার সমানে সমানে কোলাকুলি করে চলেছে। ঝগড়া ঝগড়া ভাবও দেখালাম, বন্ধু বন্ধু ভাবও দেখালাম। সিবিআই মলয় ঘটককে দেখেছে, ঠিক করেছে। কিন্তু জিতেন্দ্র তিওয়ারিকে ডাকেনি কেন? মলয় ঘটক একটু বড় হতে পারেন, কিন্তু কয়লা পাচার কাণ্ডে দুজনেই যুক্ত।' সুজনের অভিযোগ, কালিঘাট পর্যন্ত দুজনেরই যোগাযোগ সুবিদিত। কিন্তু সিআইডি এখন জিতেন্দ্র তিওয়ারিকে ডাকছে কারণ তিনি তৃণমূল থেকে বিজেপিতে চলে গিয়েছেন। তাঁর মতে, 'যা পারো করো, যত ইচ্ছা লুঠ করো, আমার ভাগের ভাগটা দিয়ে দিও। তা হলে সিআইডি চুপ করে থাকবে।' একই মত কেন্দ্রের বিজেপি সরকারকে নিয়েও। সঙ্গে বিদ্রুপ,'দুদলের কোলাকুলি ও গুঁতোগুঁতি চলছে।'

পাল্টা তৃণমূলের...
বিজেপি ও সিপিএম, দুজনকেই একহাত নিয়েছে তৃণমূল। দলীয় সাংসদ শান্তনু সেনের দাবি, 'গত কয়েক বছরে সারা দেশে ৫৭০ জন বিরোধী নেতানেত্রীর বিরুদ্ধে ইডি-সিবিআইকে কাজে লাগানো হয়েছে। ২১ জুলাই সমাবেশের পর ১০ জন তৃণমূল নেতানেত্রীর বিরুদ্ধে ইডি-সিবিআইকে ব্যবহার করা হয়েছে। এটা প্রতিহিংসা পরায়ণতা নয়?' সিবিআই ও ইডির অপরাধ প্রমাণের হার যে সিআইডির থেকে কম সেটা দাবি করে শান্তনুর দাবি, সিআইডি নিরপেক্ষ ভাবে তদন্ত করে। স্বচ্ছ ভাবে দোষীদের সাব্যস্ত করে। একই সঙ্গে সিপিএমকে তাঁর কটাক্ষ, 'সারদা যখন তৈরি হয়েছিল তার জনক কে ছিল, আয়নার সামনে দাঁড়িয়ে প্রশ্ন করুন। পাচারেও একের পর এক বামপন্থী নেতার নাম উঠে আসছে।' 
সব মিলিয়ে জিতেন্দ্র তিওয়ারির তলব ঘিরে তীব্র শোরগোল রাজ্য রাজনীতিতে।

আরও পড়ুন:হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত পাকিস্তানের বিতর্কিত আম্পায়ার আসাদ রউফ

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: হালিশহরে জনরোষের তত্ত্বে অনড় মুখ্যমন্ত্রী, মমতার গাড়িতে হামলা নিয়ে পাল্টা আক্রমণ অভিষেকের
হালিশহরে জনরোষের তত্ত্বে অনড় মুখ্যমন্ত্রী, মমতার গাড়িতে হামলা নিয়ে পাল্টা আক্রমণ অভিষেকের
CM Suvendu Adhikari : 'মৃতের স্ত্রীকে আমার অ্যাটেন্ডেন্ট হিসেবে চাকরি', হালিশহরে মৃত তৃণমূলকর্মীর বাড়িতে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
'মৃতের স্ত্রীকে আমার অ্যাটেন্ডেন্ট হিসেবে চাকরি', হালিশহরে মৃত তৃণমূলকর্মীর বাড়িতে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Halisahar Police Suspend: হালিশহরকাণ্ডে কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর, সাসপেন্ড-ক্লোজ ২ পুলিশকর্মী, উঠেছে ভয়ঙ্কর অভিযোগ
হালিশহরকাণ্ডে কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর, সাসপেন্ড-ক্লোজ ২ পুলিশকর্মী, উঠেছে ভয়ঙ্কর অভিযোগ
Saayoni Ghosh: গড়ফায় খুলে ফেলা হল সায়নী ঘোষের নেমপ্লেট, ঘাড়ধাক্কা দিয়ে বের করা হল তাঁর সহকারীকে
গড়ফায় খুলে ফেলা হল সায়নী ঘোষের নেমপ্লেট, ঘাড়ধাক্কা দিয়ে বের করা হল তাঁর সহকারীকে

ভিডিও

Abhishek Banerjee PA Case: ফের ভবানী ভবনে অভিষেকের PA, পরপর ৩দিন সুমিতকে জিজ্ঞাসাবাদ CID-র
Bankura News: নতুন শ্রমকোড বাতিল-সহ, ১৫ দফা দাবিতে বাঁকুড়া জেলা শাসকের দফতরে বামেদের বিক্ষোভ
Halisahar TMC Worker Death:
CM Suvendu Adhikari | 'হেফাজতে' TMC কর্মীর মৃত্যু, হালিশহরে গিয়েই অ্য়াকশন মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari | রাজ্যের 'শান্তিভঙ্গের' চেষ্টা! মমতাকে 'হামলার' প্রসঙ্গে বিস্ফোরক শুভেন্দু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget