এক্সপ্লোর

Suvendu Adhikari : 'চোর'-এর পাল্টা 'বড় চোর' ! শুভেন্দু-শাসক দু'পক্ষের স্লোগান হাতিয়ার

TMC : ফেসবুক পোস্টে তৃণমূলের IT সেলের ইনচার্জ দেবাংশু ভট্টাচার্য লিখেছেন, বাংলার সব থেকে বড় চোর আজ জলপাইগুড়ি জেলার সুন্দরী চালসাতে উপস্থিত হয়েছে। 

জলপাইগুড়ি : 'চিৎকার করে বলে চোর...চোর...চোর'। না গানের লাইন নয়, রাজ্য রাজনীতিতে যেন এই চিত্রই দৈনন্দিন। লোকসভা ভোটের আগে শাসক-বিরোধী দুপক্ষেরই হাতিয়ার 'চোর' স্লোগান (Thief Slogan)। বিধানসভায় অধিবেশনের মাঝে তৃণমূল (TMC) ও বিজেপি দুই শিবিরের বিধায়কদের একে অপরের উদ্দেশে 'চোর' স্লোগান তুলতে দেখা গিয়েছিল। আর এবার বিজেপির 'চোর' আক্রমণের পাল্টা এবার 'বড় চোর' প্রচার তৃণমূলের। উত্তরবঙ্গের চালসায় শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) বিরুদ্ধে এবার পাল্টা 'বড় চোর' স্লোগানকে হাতিয়ার তৃণমূলের।

শুভেন্দু অধিকারীর চালসা সফরের মধ্যেই মাইকে প্রচার চালায় তৃণমূলের আইটি সেল। সেখানে মাইকে বলতে শোনা যায়, 'বাংলার সব থেকে বড় চোর এসেছেন চালসায়। আজ সোনার গয়না পরে কিংবা মানিব্যাগ নিয়ে রাস্তায় সাবধানে চলাচল করবেন। সকলে বাড়ির দরজা ভাল করে বন্ধ করে রাখবেন'। এদিকে, কেন্দ্রের জন্যই রাজ্যে ১০০ দিনের টাকা বকেয়া রয়েছে এই অভিযোগে মালবাজারে শুভেন্দুকে গো-ব্যাক স্লোগান দেন তৃণমূলের কর্মী-সমর্থকরা। চালসায় শুভেন্দুর কনভয় যাওয়ার পথে মালবাজারে রাস্তার ধার থেকে গো-ব্যাক স্লোগান ওঠে। রাস্তার ধারে জব কার্ড হাতে নিয়ে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে স্লোগান দেন চা শ্রমিকরাও। নেতৃত্বে ছিলেন তৃণমূলের শ্রমিক সংগঠনের জেলা সভাপতি রাজেশ লাকড়া। পাশাপাশি চালসায় শুভেন্দু অধিকারীর সভাস্থলের ৫০ মিটার দূরেও পড়ে পোস্টার।

ফেসবুক পোস্টে তৃণমূলের IT সেলের ইনচার্জ দেবাংশু ভট্টাচার্য লিখেছেন, বাংলার সব থেকে বড় চোর আজ জলপাইগুড়ি জেলার সুন্দরী চালসাতে উপস্থিত হয়েছে। 
এই উপলক্ষে রাজ্য তৃণমূল কংগ্রেস সোশাল মিডিয়া ও আইটি সেল এলাকার সাধারণ মানুষকে সচেতন করার নাগরিক কর্তব্য পালন করেছে। শুক্রবারই হলদিয়ায় দেখা যায় তৃণমূল ও বিজেপির পোস্টার যুদ্ধ। বিজেপির চোর আক্রমণের পাল্টা, ফ্লেক্সে শুভেন্দু অধিকারীকে ডাকাত, চোর, পকেটমার বলে কটাক্ষ করা হয়। এমনিতেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তাঁর বিভিন্ন সভা থেকেই তৃণমূল সরকার ও শীর্ষ নেতৃত্বকে 'চোর' বলে কটাক্ষ করে স্লোগান তুলেছেন একাধিকবার।

লোকসভা ভোটমুখী বঙ্গে, টিকা-টিপ্পনির কেন্দ্রবিন্দুতে এখন 'চোর'-'বড় চোর' কটাক্ষ।                      

 

আরও পড়ুন- হাসপাতালে বারবার ফোন করেও পাওয়া গেল না অ্যাম্বুল্যান্স, মাদারিহাটে মর্মান্তিক মৃত্যু চা শ্রমিকের

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Birbhum Tulu Mondal: বালি পাচার থেকে ওভারলোডিং, পার্কিং লট জুড়ে বেআইনি কারবার... টুলুর বিরুদ্ধে অভিযোগ থামছেই না
বালি পাচার থেকে ওভারলোডিং, পার্কিং লট জুড়ে বেআইনি কারবার... টুলুর বিরুদ্ধে অভিযোগ থামছেই না
Birbhum Tulu Mondal: বাড়ি ভাঙচুর, পেট্রল পাম্পে তাণ্ডব, লরি আটকে রাখা, এমনকী খুনের মামলা... টুলুর নামে অভিযোগের পাহাড়
বাড়ি ভাঙচুর, পেট্রল পাম্পে তাণ্ডব, লরি আটকে রাখা, এমনকী খুনের মামলা... টুলুর নামে অভিযোগের পাহাড়
Anubrata Mondal: 'আমায় টানলে, মানহানির মামলা করব...', টুলু মণ্ডল প্রসঙ্গে বিস্ফোরক অনুব্রত মণ্ডল
'আমায় টানলে, মানহানির মামলা করব...', টুলু মণ্ডল প্রসঙ্গে বিস্ফোরক অনুব্রত মণ্ডল
Birbhum Tulu Mondal: পাথর খাদানের সাধারণ শ্রমিক থেকে এলাকার 'পাথর-সম্রাট', সরকারের রাজস্ব ফাঁকি দিতে ডুপ্লিকেট DCR? কীভাবে উত্থান টুলু মণ্ডলের
পাথর খাদানের সাধারণ শ্রমিক থেকে এলাকার 'পাথর-সম্রাট', সরকারের রাজস্ব ফাঁকি দিতে ডুপ্লিকেট DCR? কীভাবে উত্থান টুলু মণ্ডলের

ভিডিও

R G Kar Case:
Jalpaiguri News: জলপাইগুড়িতে ডিম বিক্ষোভের মুখে পুর চেয়ারম্যান | TMC News | ABP Ananda
SSC News: চাকরিহারা শিক্ষকদের চাকরির মেয়াদ এবং নতুন নিয়োগ প্রক্রিয়া শেষ করার সময়সীমা ৩১ অগাস্ট
Tulu Mondal Birbhum: টুলু মণ্ডলের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি | ABP Ananda
Anubrata Mondal:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
NEET Protest: 'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
Saugata Roy: 'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
Embed widget