এক্সপ্লোর

West Midnapur News: খড়ার পুরসভায় বিজেপির সমর্থনে তৃণমূলের চেয়ারম্যান! অস্বস্তিতে শাসক দল

West Midnapur News: :  বিজেপির সমর্থনে খড়ার পুরসভায় চেয়ারম্যান নির্বাচনে জিতলেন তৃণমূলেরই কাউন্সিলর। অর্থাৎ, বিজেপির সমর্থনে পশ্চিম মেদিনীপুরের খড়ার পুরসভায় তৃণমূলের চেয়ারম্যান!

খড়ার (পশ্চিম মেদিনীপুর): পশ্চিম মেদিনীপুরের (West Midnapur)  খড়ার পুরসভায় (Kharar Municipality) চেয়ারম্যান নির্বাচন (Chair,an Election) ঘিরে চরম অস্বস্তিতে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস (TMC)। পুরসভার চেয়ারম্যান নির্বাচনে হার দলের প্রস্তাবিত প্রার্থীর। অন্যদিকে,   বিজেপির সমর্থনে (BJP Support)  খড়ার পুরসভায় চেয়ারম্যান নির্বাচনে জিতলেন তৃণমূলেরই কাউন্সিলর। অর্থাৎ, বিজেপির সমর্থনে পশ্চিম মেদিনীপুরের খড়ার পুরসভায় তৃণমূলের চেয়ারম্যান!

পশ্চিম মেদিনীপুরের খড়ার পুরসভায় ভোটাভুটিতে তৃণমূলের  প্রস্তাবিত প্রার্থীর হেরে গেলেন। চেয়ারম্যান হিসেবে সন্ন্যাসী দোলুইয়ের নাম প্রস্তাব করে তৃণমূল। ভোটাভুটিতে ৪-৪ ভোট পান তৃণমূলেরই সন্ন্যাসী দোলুই, অদ্যুৎ মণ্ডল।বিজেপির ২ কাউন্সিলরের সমর্থনে চেয়ারম্যান পদে নির্বাচিত হন অদ্যুৎ।

গোটা ঘটনায় বিড়ম্বনায় পড়েছে তৃণমূল। দলের জেলা সভাপতির হুঁশিয়ারি, ‘অদ্যুৎ মণ্ডল তৃণমূল করলেও, দলের কথা শোনেননি। ওঁকে দলের বলে বলা যাবে না। হুঁশিয়ারি তৃণমূলের জেলা সভাপতির

অন্যদিকে, বিজেপির সমর্থনে চেয়ারম্যান হওয়া নিয়ে  তৃণমূল কাউন্সিলর অদ্যুৎ মণ্ডলের দাবি,  ‘সবাই বলছে দল বিরোধী কাজ করছি।  কিন্তু বিশেষ পরিস্থিতি দলের বিরুদ্ধে যেতে বাধ্য হয়েছি।’

চেয়ারম্যান নির্বাচন ঘিরে এদিন সকাল থেকেই খড়ার পুরসভায় দেখা যায় টান টান নাটক। প্রথমে তৃণমূলের কয়েকজন কাউন্সিলর আসেননি। তাঁদের সঙ্গে দলীয় নেতৃত্ব যোগাযোগ করে নিয়ে আসেন। পুরসভার চেয়ারম্যান হিসেবে সন্ন্যাসী দলুইয়ের নাম প্রস্তাব করা হয়। পাল্টা চেয়ারম্যান পদের জন্য অদ্যুৎ মণ্ডলের নাম প্রস্তাব করা হয়। এবার খড়ার পুরসভায় ১০ আসনের মধ্যে ৮ টি আসনে জয়ী হয়েছে তৃণমূল। বিজেপি জয়ী হয়েছে ২ আসনে। ভোটাভুটি ৪-৪ ভোট পান তৃণমূলের সন্ন্য়াসী দোলুই ও অদ্যুৎ মণ্ডল। অদ্যুৎতে ২ বিজেপি কাউন্সিলর সমর্থন করায় তাঁর ভোট হয় ৬। ফলে তিনিই চেয়ারম্যান নির্বাচিত হন। 

এদিকে, কালনা পুরসভায় দলের ঘোষিত চেয়ারম্যানকে মানতে আপত্তি তৃণমূলের ১২ জন কাউন্সিলরের। শপথ গ্রহণে যোগ না দিয়ে প্রতিবাদ জানালেন বিক্ষুব্ধ কাউন্সিলররা। তা নিয়ে ধুন্ধুমার। কালনা পুরসভার নতুন চেয়ারম্যান হয়েছেন আনন্দ দত্ত। দলেরই ১২ জন কাউন্সিলর তাতে আপত্তি জানিয়েছেন। উপ পুরপ্রধান তপন পোড়েলকে চেয়ারম্যান পদে চেয়ে এদিন প্রতিবাদ জানান বিক্ষুব্ধ কাউন্সিলররা। অন্যদিকে, আনন্দ দত্তর সমর্থনে পুরসভার সামনে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা। টাউন হলের বারান্দা থেকে মন্ত্রী স্বপন দেবনাথকে চিত্কার করে পুলিশকে বিক্ষোভ হঠানোর নির্দেশ দিতে দেখা যায়। মন্ত্রী জানিয়েছেন, দলের সিদ্ধান্তই মানতে হবে। কয়েকজন কাউন্সিলর পিছন থেকে ছুরি মেরেছেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Joy Goswami: তসলিমা নাসরিনের রবীন্দ্রসদনের অনুষ্ঠানে জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা, হইচই দর্শকদের
তসলিমা নাসরিনের রবীন্দ্রসদনের অনুষ্ঠানে জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা, হইচই দর্শকদের
West Bengal News LIVE Updates: 'আমি সব মৌলবাদের বিরোধী, অন্যায় দেখলে নাম বলেই সমালোচনা করি', মন্তব্য তসলিমার
'আমি সব মৌলবাদের বিরোধী, অন্যায় দেখলে নাম বলেই সমালোচনা করি', মন্তব্য তসলিমার
Kolkata Female: ‘বামপন্থীদের একটি অংশ…’, কলকাতায় দাঁড়িয়ে বড় কথা বললেন তসলিমা নাসরিন
‘বামপন্থীদের একটি অংশ…’, কলকাতায় দাঁড়িয়ে বড় কথা বললেন তসলিমা নাসরিন
Self Enumeration Form: জনগণনার প্রথম পর্যায়ে সেল্ফ এনুমারেশন ফর্মে আপনার কী কী তথ্য দিতে হবে? অনলাইনে কী কী করতে হবে?
জনগণনার প্রথম পর্যায়ে সেল্ফ এনুমারেশন ফর্মে আপনার কী কী তথ্য দিতে হবে? অনলাইনে কী কী করতে হবে?

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget