এক্সপ্লোর

Mamata Banerjee: ‘মাউন্টেড পুলিশও জানতে পেরে গেল, ঘোড়ার পাল’, রাজ্যপালকে কটাক্ষ মমতার

Mamata Banerjee attacks Jagdeep Dhankhar: ‘ঘরে বসে দূরবীন দিয়ে বাংলায় উনি শুধু খুন, হিংসা দেখছেন। দিল্লি, উত্তরপ্রদেশে কী হয়েছে দেখেছেন? গুজরাতে কী হচ্ছে দেখেছেন?’ রাজ্যপালকে আক্রমণ মমতার।

কলকাতা: রাজ্যপাল জগদীপ ধনকড়ের সঙ্গে রাজ্য সরকার ও রাজ্যের শাসক দলের দ্বন্দ্ব নতুন নয়। সম্প্রতি রাজ্যপালকে ট্যুইটারে ব্লক করে সেই দ্বন্দ্বে নতুন মাত্রা যোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক নির্বাচনের মঞ্চ থেকেও ফের রাজ্যপালকে আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

রাজ্যপালকে কটাক্ষ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘বিজেপি বাংলার নামে নেতিবাচক প্রচার করছে। বাংলাদেশের ছবি দিয়ে মিথ্যে প্রচার করছে বিজেপি। আর এখানে দিয়েছে একটা ঘোড়ার পাল। একদল ঘোড়ার পাল, রাজ্য শাসন করতে পাঠিয়েছেন। ২৬ জানুয়ারি আমি একটা ঘোড়াকে দেখছিলাম। মাউন্টেড পুলিশও জানতে পেরে গেল, ঘোড়ার পাল। সকাল নেই, সন্ধে নেই সবসময় আমাকে গালাগাল করছে। আবার আমাকেই ট্যুইট করছে। ঘরে বসে দূরবীন দিয়ে বাংলায় উনি শুধু খুন, হিংসা দেখছেন। দিল্লি, উত্তরপ্রদেশে কী হয়েছে দেখেছেন? গুজরাতে কী হচ্ছে দেখেছেন? দেখবার চেষ্টা করেছেন? মা ক্যান্টিনের টাকার কৈফিয়ত দিতে হবে বলছে। বলছে, আমার নির্দেশ মানতে হবে। কাউন্সিলরও তো কখনও হতে পারোনি, শুধু বড় বড় কথা। মুখ্যমন্ত্রীর অনুমতি ছাড়া কোনও কাজ করা যায় না। কিন্তু, যখন তখন মুখ্যসচিবকে ডাকছেন।’

আজ বিজেপিকেও আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর তোপ, ‘মোদি করেছিল নোটবন্দি, আমি করেছি লক্ষ্মীর ভাণ্ডার। একটার পর একটা স্কিম করছি, করবও। আমাকে দোলা একটা ভিডিও দেখিয়েছে। অফিসিয়াল ট্যুইটারে নর্থ বেঙ্গলকে বেঙ্গল করে দিয়েছে। পরের দিন সেটাই রিট্যুইট হল। আমরা এসব খেলা জানি। একটা দুষ্টু দুষ্টু খেলা চলছে। দুর্যোধন, দুঃশাসন বেঁচে থাকলে এদের অপকর্ম দেখে ডুবে মরত। গতকাল একটা বাজেট হল। বিজেপিকে দেখলে মনে হয়, চু কিতকিত দল। মানুষ চাল চায়, ডাল চায়, হিরে নয়। হিরের ঝোল, চচ্চরি, তরকারি বানাবে? আর নিজেরা হিরের ঘণ্ট খেয়ে বসে থাকবে। ‘পদ্মভূষণে রাজনীতির দূষণ। রাশিদের বাড়িতে বিজেপির ২ জন দিয়ে এসেছে। সন্ধ্যা মুখোপাধ্যায়কে অসম্মান করা হয়েছে। সন্ধ্যা মুখোপাধ্যায়ের কোনও বিকল্প আছে? সন্ধ্যা মুখোপাধ্যায়ের অবস্থা সঙ্কটজনক।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pabitra Kar, Nandigram: শুভেন্দু অধিকারীর কাছে হেরেছিলেন, এবার পঞ্চায়েতের সদস্যপদও ছাড়লেন পবিত্র কর
শুভেন্দু অধিকারীর কাছে হেরেছিলেন, এবার পঞ্চায়েতের সদস্যপদও ছাড়লেন পবিত্র কর
কলকাতা পুরসভায় ফাইল লোপাটের চেষ্টা ! বড় অভিযোগ সন্তোষ পাঠকের, কী জানালেন ?
কলকাতা পুরসভায় ফাইল লোপাটের চেষ্টা ! বড় অভিযোগ সন্তোষ পাঠকের, কী জানালেন ?
RG Kar case : R G কর কাণ্ডে স্ক্যানারে এই চিকিৎসক ! তদন্ত নিয়ে অনিকেত ও উৎপল বন্দ্যোপাধ্যায় কী জানালেন ?
R G কর কাণ্ডে স্ক্যানারে এই চিকিৎসক ! তদন্ত নিয়ে অনিকেত ও উৎপল বন্দ্যোপাধ্যায় কী জানালেন ?
Howrah Station: পরিষ্কার হচ্ছে হাওড়া স্টেশন চত্ত্বর, স্টেশনের সামনে থেকে সরানো হচ্ছে বেআইনি হোর্ডিং ও ব্যানার
পরিষ্কার হচ্ছে হাওড়া স্টেশন চত্ত্বর, স্টেশনের সামনে থেকে সরানো হচ্ছে বেআইনি হোর্ডিং ও ব্যানার

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২২.৫.২৬) পর্ব ২:কলকাতা পুরসভায় নজিরবিহীন ঘটনা।সচিবের নির্দেশে অধিবেশন কক্ষে তালা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২২.৫.২৬) পর্ব ১:মমতার ঘনিষ্ঠ পুলিশকর্তার প্রাসাদের তালা ভাঙল ED। ভাঙা হল দরজা
যুক্তি তক্কো পর্ব ২: ফাইল খুলল RG Kar এর| বঙ্গ-বাগানে পদ্মফুল/ মুছবে যত পুরনো ভুল?দেখুন যুক্তি-তক্কো
যুক্তি তক্কো পর্ব১:ফাইল খুলল RGকরে,ঘরছাড়ারা ফিরবে ঘরে।দুর্নীতি নয় চাকরি হোক,শিল্প-শিক্ষা চাইছে লোক
South City Mall | সাউথ সিটি মলে গেলেই দেখা মিলবে ডায়নোসরের ! | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
SpaceX Starship Explodes: ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
Parambrata-Swastika: পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
Santanu Sinha Biswas ED Raid : শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
North Dumdum Municipality: বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
TMC MLA : হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
Guru Gochar 2026 : জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
SBI Customer Alert : স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
TMC News : 'পুলিশকে দেখেই ছুটে পালিয়ে যাচ্ছিলেন', আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার কালনার তৃণমূল কাউন্সিলর
'পুলিশকে দেখেই ছুটে পালিয়ে যাচ্ছিলেন', আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার কালনার তৃণমূল কাউন্সিলর
Embed widget