এক্সপ্লোর

Panchayat Election:বাসন্তীতে প্রকাশ্যে তৃণমূলের 'গোষ্ঠীবিবাদ', জখম ৪

TMC Infighting In Basanti: বাসন্তীতে নির্দল প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করতে অস্বীকার করায় বাড়িতে চড়াও হয়ে পরিবারের সদস্যদের মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে।

শান্তনু নস্কর, দক্ষিণ ২৪ পরগনা: বাসন্তীতে (Basanti) নির্দল প্রার্থী (Independent Candidate) মনোনয়নপত্র (Nomination Withdrawal) প্রত্যাহার করতে অস্বীকার করায় বাড়িতে চড়াও হয়ে পরিবারের সদস্যদের মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী থানার অন্তর্গত কাঠালবেরিয়া গ্রাম পঞ্চায়েতের ডক ঘাটের ৭৮ নম্বর বুথের নির্দল প্রার্থী সত্যরঞ্জন দাসের বাড়িতে এই ঘটনা ঘটে বলে অভিযোগ। স্থানীয়দের একাংশের মতে,  এটি আসলে তৃণমূলের গোষ্ঠীকোন্দলের প্রকাশ (TMC Infighting)। 

কী ঘটেছিল?
প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, সত্যরঞ্জন প্রথমে তৃণমূলের এক পক্ষের হয়ে মনোনয়ন পত্র জমা দিয়েছিলেন। অন্য দিকে, ওই বুথে যুব তৃণমূলের হয়ে মনোনয়ন পত্র জমা দেন শ্রীবাস সর্দার। অভিযোগ, কাঁঠালবেরিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান বুলা নাসরিন গত কাল দুপুরে হঠাৎ যুব তৃণমূলের বেশ কয়েক জন সদস্যকে নিয়ে সত্যরঞ্জনের বাড়িতে চড়াও হন। এতেই শেষ নয়। প্রার্থীর মা ও পরিবারের সদস্যদেরও মারধর করা হয়। সব অভিযোগই যুব তৃণমূলের পক্ষ থেকে অস্বীকার করা হয়েছে। এই বিষয়ে বাসন্তী ব্লক তৃণমূলের নেতা রাজা গাজী বলেন, 'এখনও কে দলীয় প্রার্থী, ঠিক হয়নি। তার আগে প্রধানের উপস্থিতিতে তাঁর লোকজন পেশীশক্তির বলে ভোট করাতে চাইছে। আমাদের লোকজনকে মারধোর করা হয়েছে।'  অভিযোগ অস্বীকার করে বাসন্তী ব্লক যুব তৃণমূলের নেতা আমানুল্লা লস্করের দাবি, 'ওখানে ওরা সত্যরঞ্জন দাস কে মনোনয়ন পত্র জমা করিয়েছিল। আমরা শ্রীবাস সর্দারকে  প্রার্থী করেছি। দল শ্রীবাসকে প্রার্থী ঘোষণা করেছে। তাই আমাদের লোকজন ওদের বাড়িতে গিয়ে বলেছিল, দল তো তোমাকে টিকিট দেয়নি। তাই ওর মনোনয়ন পত্র তুলে নেওয়ার কথা বলা হয়েছিল। তখন ওরা আচমকা আমাদের লোকজনকে মারধর করে।' গোটা ঘটনায় প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী কোন্দল। এরপর গত কাল রাতে হঠাৎ ওই এলাকায় বোমাবাজি  হয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে বাসন্তী থানার বিশাল পুলিশবাহিনী পৌঁছে যায়। এ ব্যাপারে উভয়পক্ষের বেশ কয়েকজনকে আটক করার পাশাপাশি কয়েকজন মহিলা-সহ বেশ কয়েকজন গ্রামবাসীকে মারধর করার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। গত কাল রাতে বাসন্তী থানায় তৃণমূলের এক পক্ষ, অন্য পক্ষের বিরুদ্ধে বাসন্তী থানায় অভিযোগ দায়ের করেছে।

বোমা উদ্ধার...
দিনদুয়েক আগে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতেই বোমাবাজি হয়েছিল। উদ্ধার হয়েছিল এক ব্যাগ ভর্তি বোমা। বাসন্তীর কাঁঠালবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের কলতলা গ্রামে ব্যাপক বোমাবাজির ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়। পর দিন সকালে গ্রামে গিয়ে নির্মীয়মাণ বাড়ি থেকে ব্যাগ ভর্তি তাজা বোমা উদ্ধার করে বাসন্তী থানার পুলিশ। ব্যাগে ৬-৭টি বোমা আছে বলে অনুমান। গ্রামবাসীরা এতটাই আতঙ্কিত যে, পুলিশের সামনেও ভয়ে মুখ খুলতে চাননি।

আরও পড়ুন:চুলের স্বাস্থ্যের জন্য ঠিক কতটা প্রয়োজন ক্যাস্টর অয়েল? কীভাবে চুলের খেয়াল রাখে এই তেল?

সেরা শিরোনাম

West Bengal News Live: ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ
Shatarup Ghosh : দিল্লিতে জুন মাল্যের হাতটা কে ধরল? নিচু তলার কর্মীদের প্রতি কী বিচার করছে BJP? যুক্তি-তক্কোয় ক্ষুরধার শতরূপ
দিল্লিতে জুন মাল্যের হাতটা কে ধরল? নিচু তলার কর্মীদের প্রতি কী বিচার করছে BJP? যুক্তি-তক্কোয় ক্ষুরধার শতরূপ
Ganja Seized: ৪৮৭ কেজি গাঁজা উদ্ধার ট্রাক থেকে, কোচবিহারে পুলিশের বড় সাফল্য, গ্রেফতার ট্রাকচালক
৪৮৭ কেজি গাঁজা উদ্ধার ট্রাক থেকে, কোচবিহারে পুলিশের বড় সাফল্য, গ্রেফতার ট্রাকচালক
Meera Bhattacharjee: আজ সকালে হল কোলোনোস্কপি, হৃদযন্ত্রেও সমস্যা, কেমন আছেন বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা?
আজ সকালে হল কোলোনোস্কপি, হৃদযন্ত্রেও সমস্যা, কেমন আছেন বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা?

ভিডিও

Saokat Molla News : সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা যুক্ত করতে চায় NIA | ABP Ananda
Jadavpur University : হস্টেলে ঢুকে হামলার হুঁশিয়ারির পরে শবর্রী মুখোপাধ্যায়েরর ডিগবাজি!
ED News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP ANANDA
Titagarh News : টিটাগড়ে বেআইনি আধার-ভোটার কার্ড তৈরির বড় চক্র ফাঁস! অস্ত্রসহ গ্রেফতার ১ | ABP
Jadavpur University : ‘ওনার নিজের দলের মধ্যেই গোয়ালঘরে এতো গুঁতোগুঁতি’, দিলীপকে কটাক্ষ সৃজনের | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget