এক্সপ্লোর

TMC News: রক্তদান শিবিরেই রক্তারক্তি! বিধানসভা নির্বাচনের কয়েক মাস আগে ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীকোন্দল

TMC Inner Clash: তৃণমূল নেতা ও বিধাননগর পুরসভার চেয়ারম্য়ান সব্যসাচী দত্তের উপস্থিতিতেই, তাঁর দুই অনুগামীর গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে তুলকালাম হল এলাকা।

কলকাতা: বিধানসভা নির্বাচনের কয়েক মাস আগে ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীকোন্দল। রাজারহাটের লস্করআটিতে রক্তদান শিবিরেই কার্যত রক্তারক্তি কাণ্ড। তৃণমূল নেতা ও বিধাননগর পুরসভার চেয়ারম্য়ান সব্যসাচী দত্তের উপস্থিতিতেই, তাঁর দুই অনুগামীর গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে তুলকালাম হল এলাকা। যা নিয়ে সুর চড়িয়েছে বিরোধী শিবির।

ছবিটা কিছুটা এইরকম..বিধাননগর পুরসভার তৃণমূল নেতা ও চেয়ারম্যান সব্যসাচী দত্ত বলেছেন, 'যদি কেউ ভদ্রভাবে বসো বসো। যদি  না বসতে পারো, এই যে আমি বেরিয়ে চলে যাব কিন্তু, বলে দিলাম'। প্রবল উত্তেজনা.. দুই পক্ষের ধস্তাধস্তি থেকে চেয়ার ছোড়াছুড়ি! রক্তদান শিবির ঘিরে কার্যত রক্তারক্তি কাণ্ড ঘটল রাজারহাটে। সমাজসেবার অনুষ্ঠানে একেবারে সম্মুখসমরে নামল তৃণমূলেরই দুই গোষ্ঠী। রাজারহাটের লস্করআটি বাজারে, তৃণমূল নেতা ও বিধাননগর পুরসভার চেয়ারম্য়ান সব্যসাচী দত্তের উপস্থিতিতেই, তাঁর দুই অনুগামী বাহার আলি লস্কর ও ইজাজুল হকের গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে বাধল তুলকালাম!

স্থানীয় সূত্রে খবর, রাজারহাট লস্করআটি এলাকায় তৃণমূলেরই দুই শিবির। যার একদিকে রয়েছেন বাহার আলি লস্কর ও অন্যদিকে ইজাজুল হক ওরফে কালো। তবে, দুই গোষ্ঠীরই মাথায় রয়েছেন তৃণমূল নেতা ও বিধাননগর পুরসভার চেয়ারম্য়ান সব্যসাচী দত্ত। রবিবার, এই এলাকায় রক্তদান শিবিরের আয়োজন করে 'লস্করহাটি যুবক বৃন্দ'। স্থানীয় সূত্রে খবর, বকলমে যার নেতৃত্বে তৃণমূলের এই দুই গোষ্ঠী। কিন্তু কর্মসূচি শুরুর আগেই দুই গোষ্ঠীর মধ্যে শুরু হয় প্রবল বচসা। ক্রমেই তা গড়ায় ধস্তাধস্তিতে। মঞ্চ থেকেই দুই পক্ষকে থামানোর চেষ্টা করতে দেখা যায় তৃণমূল নেতৃত্বকে।

সব্যসাচী দত্ত ঘনিষ্ঠ তৃণমূল নেতা, সাবির আলি মণ্ডল বলছেন, 'আমি প্রত্যেককে অনুরোধ করছি, এটা সব্যসাচী দত্তের প্রোগ্রাম। আমরা একটা দল, আমরা তৃণমূল করি, মাথা উঁচু করে। কিছু বহিরাগত এসে ডিস্টার্ব করলে আমরা কোনওরকম সহ্য করব না।' শান্তি-বার্তা দিতে মঞ্চে ওঠেন খোদ তৃণমূল নেতা ও বিধাননগর পুরসভার চেয়ারম্য়ান সব্যসাচী দত্তও। কিন্তু কে শোনে কার কথা।  পরিস্থিতি শান্ত হওয়ার বদলে আরও বাড়তে থাকে উত্তেজনা।

পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছোয়, ঘটনাস্থলে আসে টেকনো সিটি থানার পুলিশ। এর কিছুক্ষণ পর, মঞ্চে ডেকে আনা হয় দুই গোষ্ঠীর নেতাকে। মঞ্চেই বাহার আলি লস্কর ও ইজাজুল হকের মধ্যে হাত মিলিয়ে দেন সব্যসাচী দত্ত। বিধাননগর পুরসভার তৃণমূল নেতা ও চেয়ারম্যান সব্যসাচী দত্ত বলেছেন, 'কখনও কখনও ভাইয়ে-ভাইয়ে একটু হয়তো মতবিরোধ হয়। না আমি কালোর পক্ষে, না আমি বাহারের বিপক্ষে। কালো আর বাহার যেরকম ছিল, সেরকমই থাকবে, সেরকই আছে। আগামী দিনেও সেইভাবেই থাকবে। যদি হই সুজন, তেঁতুল পাতায় ন'জন।'

যদিও, বাইরে বেরিয়ে, সাংবাদিকদের প্রশ্ন বিষযটি এড়িয়ে যান তিনি। এই ঘটনায় রাজ্যের শাসক দলকে নিশানা করতে দেরি করেনি বিরোধী শিবির। উত্তর শহরতলির বিজেপির সহ সভাপতি স্বপন রায়চৌধুরী বলছেন, 'এ তো সবে শুরু। ২০২৬ এর নির্বাচন সামনে এসে গেছে।সব্যসাচী দত্তের অনুগামীরা এখন কে কত পয়সা তুলবে, সেই নিয়ে মারপিট লেগে গেছে। আগামীদিনে এমন জায়গায় পৌঁছে যাবে, মার্ডার না হয়ে যায়।  শুধু পয়সা। শুধু তোলাবাজি। কারণ সবথেকে বড় তোলাবাজি সব্যসাচী দত্ত নিজে।'

রাজনৈতিক মহলের একাংশের মতে, বিধানসভা নির্বাচনের কয়েক মাস আগে এমন ঘটনায় নতুন করে অস্বস্তিতে শাসক শিবির। 

সেরা শিরোনাম

News Live Update : চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
Durga Puja 2026: বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
CPIM Book Stall: বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
Durga Puja Weather: প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস
প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget