এক্সপ্লোর

Satabdi Roy: শতাব্দীর সামনেই অঞ্চল সভাপতিকে বেধড়ক মারধর তৃণমূলেরই একাংশের, সাংসদের গাড়ি লক্ষ্য করে উড়ে এল জুতো!

TMC inner clash: খোদ তৃণমূল সাংসদ দাঁড়িয়ে রয়েছেন, আর তাঁর সামনে তৃণমূলেরই অঞ্চল সভাপতিকে মারধর!

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • বীরভূমে শতাব্দী রায়ের সামনেই তৃণমূলের অঞ্চল সভাপতিকে মার)
  • অনুপ্রেরণা: অনুব্রত মণ্ডল বনাম কাজল শেখ গোষ্ঠীর লড়াই (Mar)
  • নেতা, সাংসদের গাড়ি লক্ষ্য করে জুতো ছোঁড়া হয়
  • আলিপুরদুয়ারে প্রাক্তন ব্লক সভাপতি দলীয় কার্যালয় থেকে আসবাবপত্র সরিয়ে নিয়ে যান

কলকাতা: বীরভূমে তৃণমূল সাংসদ শতাব্দী রায়ের সামনেই চরমে উঠল তৃণমূলের কোন্দল। সাংসদের সামনেই দলের একাংশের হাতে বেধড়ক মার খেলেন তৃণমূলের অঞ্চল সভাপতি। আর এই দ্বন্দ্বের নেপথ্য়েও সেই অনুব্রত মণ্ডল বনাম কাজল শেখ গোষ্ঠীর লড়াই। যা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। 

খোদ তৃণমূল সাংসদ দাঁড়িয়ে রয়েছেন, আর তাঁর সামনে তৃণমূলেরই অঞ্চল সভাপতিকে মারধর! বাঁশের খোঁচা! অঞ্চল সভাপতির ভাইকে চড়, থাপ্পড়, ঘুষি, লাথি! আক্রান্ত নেতাকে বাঁচাতে গেলে, তৃণমূল সাংসদের গাড়ি লক্ষ্য করে উড়ে আসে জুতো! গোটা ঘটনায়, ফের একবার সামনে চলে এল তৃণমূলের গোষ্ঠীকোন্দল। অস্বস্তিতে সাংসদ নিজেও!

বৃহস্পতিবার, সিউড়ি ২ নম্বর ব্লকের কোমা গ্রাম পঞ্চায়েতে SIR ক্য়াম্প পরিদর্শনে গিয়েছিলেন শতাব্দী রায়। সেই সময় তাঁর সঙ্গেই ছিলেন, অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ বলে পরিচিত, তৃণমূলের স্থানীয় অঞ্চল সভাপতি বলরাম বাগদি। অভিযোগ করা হচ্ছে, তৃণমূল সাংসদের সামনেই হঠাৎ করেই তাঁর ওপর হামলা চালায়,সিউড়ি ২ নম্বর ব্লকের তৃণমূল সভাপতি নুরুল ইসলামের লোকজন। নুরুল ইসলাম কাজল শেখের ঘনিষ্ঠ বলে স্থানীয় সূত্রে খবর। 

২ পক্ষের সংঘর্ষে ঝরে রক্ত। এই বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে সাংসদ অভিনেত্রী শতাব্দী রায় বলেন, 'গোষ্ঠীদ্বন্দ্ব তো থাকবেই, আছেই। গোষ্ঠীদ্বন্দ্বর সঙ্গে এই লোকগুলো তো যুক্ত। যে লোকগুলোর নাম বললাম, যারা অন্য় দলের।' এরপরে সাংবাদিকের তরফ থেকে শতাব্দীকে প্রশ্ন করা হয়, তাঁর কথা কেউ আদৌ শোনেননি কেন? তখন শতাব্দী বলেন, 'না, না, আমি কোনও কথা শোনানোর চেষ্টাই করি না। আমি কোথায় চেষ্টা করলাম? আমি তো জানার চেষ্টা করছিলাম কী হচ্ছে'।

আলিপুরদুয়ারেও চরমে উঠল তৃণমূলের প্রাক্তন বনাম বর্তমান ব্লক সভাপতির বিবাদ। ২৬-শে অগাস্ট কুমারগ্রামে তৃণমূলের ব্লক সভাপতির পদ থেকে ধীরেশচন্দ্র রায়কে সরিয়ে, নতুন সভাপতি করা হয় সুদয় নার্জিনারিকে। বুধবার দেখা যায়, ব্লক তৃণমূল পার্টি অফিস থেকে আসবাবপত্র সরিয়ে নিয়ে যাচ্ছেন প্রাক্তন ব্লক সভাপতি ধীরেশচন্দ্র রায়। তিনি এই বিষয়ে বলেন, 'ব্লক কার্যালয়ের প্রত্য়েকটা কাঠ আমি নিজের হাতে নিয়ে গিয়ে সেখানে করেছি। সেখানে যে এতো ফার্নিচার সাজানো আছে, সেগুলো আমার নিজের। নিজের খরচে।' প্রাক্তন ব্লক সভাপতি ফার্নিচার নিয়ে যেতেই., গোবর জল দিয়ে তৃণমূল কার্যালয় শুদ্ধিকরণ করতে দেখা যায় তৃণমূল কর্মীদের একাংশকে। সব মিলিয়ে অস্বস্তি শাসক শিবির। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kirti Azad: 'আমিও নিজের সুরক্ষার জন্য পিস্তলের লাইসেন্স নিচ্ছি', কেন এমন বললেন তৃণমুল সাংসদ কীর্তি আজাদ ?
'আমিও নিজের সুরক্ষার জন্য পিস্তলের লাইসেন্স নিচ্ছি', কেন এমন বললেন তৃণমুল সাংসদ কীর্তি আজাদ ?
West Bengal News Live Updates: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
Howrah News: আচমকাই ভেঙে পড়ল ১০০ বছরের পুরনো বাড়ির ভিতরের অংশ, অল্পের জন্য প্রাণে বাঁচলেন বৃদ্ধ মালিক, কীভাবে উদ্ধার ?
আচমকাই ভেঙে পড়ল ১০০ বছরের পুরনো বাড়ির ভিতরের অংশ, অল্পের জন্য প্রাণে বাঁচলেন বৃদ্ধ মালিক, কীভাবে উদ্ধার ?
Asish Banerjee: আশিস বন্দ্যোপাধ্যায়ের অস্বাভাবিক মৃত্যুর পর উভয়ের দিকে দোষারোপ করছে তৃণমূলের দুই শিবির
আশিস বন্দ্যোপাধ্যায়ের অস্বাভাবিক মৃত্যুর পর উভয়ের দিকে দোষারোপ করছে তৃণমূলের দুই শিবির

ভিডিও

Cooch Behar News: ISI-এর চরবৃত্তির অভিযোগে কোচবিহারে ফের গ্রেফতার | ABP Ananda live
BJP Government | বিজেপিতে সাংগঠনিক তালিকায় বদল, Nitin Nabin-র নতুন সর্বভারতীয় টিম
Asish Banerjee Death : আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম | #abpananda
Malda News: মালদায় তৃণমূলের বিরুদ্ধেই তৃণমূলের ভোট, হাত মেলাল কংগ্রেস | ABP Ananda Live
Suvendu Adhikari: 'সিপিএম বলত পার্টির সরকার, আর ১৫ বছর বলত আমার সরকার',বললেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget