এক্সপ্লোর

Bankura News:'পা ভাঙতে না পারলে তৃণমূল করা ছেড়ে দেব', সৌমিত্র খাঁ-কে হুমকির অভিযোগ INTTUC নেতার বিরুদ্ধে

BJP MP Soumitra Khan:'পা ভাঙতে না পারলে তৃণমূল করা ছেড়ে দেব', এই ভাষাতেই বিষ্ণুপুরের বিজেপি সাংসদের উদ্দেশে হুমকি দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতার বিরুদ্ধে।

তুহিন অধিকারী, বাঁকুড়া: 'পা ভাঙতে না পারলে তৃণমূল করা ছেড়ে দেব', এই ভাষাতেই বিষ্ণুপুরের (Bishnupur) বিজেপি সাংসদের (BJP MP Soumitra Khan) উদ্দেশে হুমকি দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতার (INTTUC Leader) বিরুদ্ধে। গ্রেফতার করা উচিত তৃণমূল নেতাকে। পাল্টা সুর চড়িয়েছে বিজেপি।

কী ঘটেছিল?
অভিযোগ, INTTUC-র বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সভাপতি সোমনাথ মুখোপাধ্য়ায় প্রকাশ্য মঞ্চে বলেছেন, 'কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়ে, তা বলে কি কুকুরকে কামড়ানো মানুষের শোভা পায়?' একাংশের দাবি, বিষ্ণুপুরের বিজেপি সাংসদের উদ্দেশেই এই ভাষা ব্যবহার করেছেন সোমনাথ। এতেই শেষ নয়। তিনি আরও বলেন, 'সৌমিত্র খাঁ যদি বাপের ব্যাটা হয়ে থাকিস, সোনামুখীতে একবার পা দিয়ে দেখা। *** পাগুলো যদি ভেঙে দিতে না পারি তাহলে তৃণমূল কংগ্রেস করা ছেড়ে দেব।' তিনি মনে করেন, 'এরকম সাংসদকে মেরে পা ভেঙে দেওয়াই উচিত।' পাল্টা জবাব দিয়েছে বিজেপিও। পদ্মশিবিরের বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সহ সভাপতি নীরজ কুমার বলেন, 'পুলিশ যদি এর পরও গ্রেফতার না করে তা হলে ভাবব তৃণমূলকে ওরা মদত দিচ্ছে।' যদিও রাজনৈতিক মহলের আশঙ্কা, পঞ্চায়েত ভোটের আগে যে ভাবে দু-তরফ থেকেই হুমকি-হুঁশিয়ারি-কুকথার রাজনীতি বাড়ছে, তাতে নির্বাচন ঠিকঠাক হবে তো? 

প্রেক্ষাপট...
সম্প্রতি, বাঁকুড়ায় প্রায় ২০০টি স্বনির্ভর গোষ্ঠীতে টাকা তছরুপের অভিযোগ ঘিরে শোরগোল পড়ে গিয়েছে। গত ১১ এপ্রিল মানিকবাজারে এনিয়ে বিক্ষোভও দেখান স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। সেখানেই সোনামুখী থানার আইসিকে হুমকি দিতে শোনা যায় বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁকে। বলেন, 'আইসি অনেক দিন ধরে দাদাগিরি করছে আমি জানি। আইসি শুনে রাখ তোর বাপের ক্ষমতা নেই এখানে কিছু করার। যদি করতে আসিস তোরও পরিবার আছে আমরাও দেখে নেব।' অভিযোগ তিনি আরও বলেন, 'আইসিকে আমরা হাইকোর্টে ডেকে পাঠাব, তারপর কী ব্যবস্থা করা যায় দেখব, বলে হুমকি।' বিজেপি সাংসদের সেই মন্তব্য়ের প্রেক্ষিতে তুঙ্গে ওঠে বিতর্ক। এবার মানিকবাজারেই সভা করে সৌমিত্র খাঁকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ শানালেন তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতা। প্রসঙ্গত, এর আগে এর আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বাড়ি ঘেরাও কর্মসূচির প্রতিবাদে পাল্টা হুঙ্কার দেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। বলেন, 'দল বললে দিল্লিতে ২ মিনিটে ওর বাড়িটা উৎখাত করে দিতে পারি। কিন্তু বিজেপি তা করতে চায় না।' পাল্টা সুর চড়ান তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষও। বলেছেন,'বাড়াবাড়ি করলে সঙ্গে স্বাস্থ্যসাথী কার্ড রাখবেন। বিনামূল্যে চিকিৎসা করিয়ে দেব।'

আরও পড়ুন:স্নাতকস্তরে কলেজে ভর্তিতে রাজ্যে একটাই পোর্টাল, কেন্দ্রীয় অনলাইন ভর্তিতে ছাড়পত্র মন্ত্রিসভার

সেরা শিরোনাম

Jadavpur University: শুরুর আগেই হোঁচট খেল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তদন্ত, হঠাৎ কেন প্রস্তাব প্রত্যাখ্যান কমিটির চেয়ারম্যানের ?
শুরুর আগেই হোঁচট খেল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তদন্ত, হঠাৎ কেন প্রস্তাব প্রত্যাখ্যান কমিটির চেয়ারম্যানের ?
News Live: '১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস', ঘোষণা মুখ্যমন্ত্রীর
'১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস', ঘোষণা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari: পশ্চিমবঙ্গে যুদ্ধজাহাজ নির্মাণে প্রচুর বিনিয়োগ, রাজনাথের পাশে দাঁড়িয়ে ঘোষণা শুভেন্দুর
পশ্চিমবঙ্গে যুদ্ধজাহাজ নির্মাণে প্রচুর বিনিয়োগ, রাজনাথের পাশে দাঁড়িয়ে ঘোষণা শুভেন্দুর
Dilip Ghosh: পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ

ভিডিও

Anandapur: এন্টালির পর আনন্দপুর, বিজেপির দুই গোষ্ঠীর কোন্দল প্রকাশ্যে, দফায় দফায় বচসা, হাতাহাতি
BJP News : দলতন্ত্রের সেই চেনা ছবি! কলেজ পরিচালন সমিতির মাথায় শুধু বিজেপির সাংসদ-বিধায়ক !
:ওয়াকফ সম্পত্তি 'দখল' করে তৃণমূলের পার্টি অফিস!বেআইনি নির্মাণ ভাঙা নিয়ে উত্তেজনা
Sukanta Majumder:
Sitalkuchi Bridge Collapse: ব্রিজের উপর গাড়ি উঠতেই আচমকা ভেঙে যায় ব্রিজ! শীতলকুচিতে দুর্ঘটনা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget