এক্সপ্লোর

Murshidabad News:তৃণমূল নেতা বাসির মোল্লাকে একদিনের জেল হেফাজত বহরমপুর আদালতের

TMC Leader Basir Molla Jail Custody:তৃণমূল নেতা বাসির মোল্লাকে একদিনের জেল হেফাজত দিল বহরমপুর আদালত। আগামীকাল ফের তাঁকে হাজিরার নির্দেশ দিয়েছে কোর্ট।

মুর্শিদাবাদ: তৃণমূল নেতা বাসির মোল্লাকে (TMC Leader Basir Molla) একদিনের জেল হেফাজত দিল বহরমপুর আদালত (Berhampore Court)। আগামীকাল ফের তাঁকে হাজিরার নির্দেশ দিয়েছে কোর্ট। ধৃত তৃণমূল অঞ্চল সভাপতির থেকে একটি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র, ৪ রাউন্ড গুলি উদ্ধার হয়েছে বলে দাবি পুলিশের।

কী জানা গেল?
বাসির মোল্লার বিরুদ্ধে অস্ত্র আইনের ২৫ (১-বি) ধারায় মামলা রুজু করা হয়েছে। শুনানির সময় ভারপ্রাপ্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের এজলাসে হাজির ছিলেন না সরকারপক্ষের আইনজীবী। পুলিশের পক্ষ থেকেও কোনও আবেদন জানানো হয়নি, খবর বহরমপুর আদালত সূত্রে। এরই মধ্যে অভিযুক্ত পক্ষের জামিনের আবেদন খারিজ করে জেল হেফাজতের নির্দেশ দেয় কোর্ট। তৃণমূল নেতার বাড়ি থেকে অস্ত্র উদ্ধারের অভিযোগ এই প্রথম নয়। গত নভেম্বরে বারাসাতের শাসনে এক তৃণমূল নেতার বাড়িতে বিপুল অস্ত্রভাণ্ডারের হদিশ মেলে অভিযোগ। অভিযুক্ত সুকুর আলিকে গ্রেফতার করে রাজ্য পুলিশের এসটিএফ। গোপন সূত্রে খবর পেয়ে, গভীর রাতে শাসনের খামার রামেশ্বরপুর এলাকায় হানা দেয় পুলিশ। তাদের দাবি, সুকুর আলি নামে ওই তৃণমূল নেতার বাড়ি থেকে একাধিক আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়। এসটিএফ সূত্রে জানা যায়, ধৃতের ভেড়ি ও মাটির কারবার রয়েছে তৃণমূলের অঞ্চল কমিটির সদস্য সুকুর আলির। যদিও এর পিছনে বিরোধীদের ষড়যন্ত্র দেখে তৃণমূল। তৃণমূল সরকারের সাফল্য শুধু বেআইনি অস্ত্র কারবারে, কটাক্ষ করে বিজেপি। এর আগে মুর্শিদাবাদের ডোমকলে মিষ্টি ব্যবসার আড়ালে পর্দাফাঁস হয়েছিল অস্ত্র কারবারের। তার পর উত্তর ২৪ পরগনার শাসনে উদ্ধার হয় বিপুল পরিমাণ অস্ত্র। ঘটনার দিন দুপুরে দেউপুকুরে তুমুল বিক্ষোভ দেখান গ্রামবাসীদের একাংশ। রাস্তায় টায়ার জ্বালিয়ে দীর্ঘক্ষণ চলে অবরোধ। পুলিশকে কাঠগড়ায় তুলে তৃণমূল নেতাকে ফাঁসানোর অভিযোগ করেন বিক্ষোভকারীরা। দেউপুকুরের স্থানীয় বাসিন্দা মণিরুল ইসলাম বলেন, 'আইসি বিজেপির কাছ থেকে টাকা খেয়ে এসে এসব করছে।' বিরোধীরদের চক্রান্তের অভিযোগ করেছেন ব্লক তৃণমূল নেতৃত্বও। বারাসত ২ নম্বর ব্লকের সভাপতি শম্ভু ঘোষ বলেন, 'আমার যেটা দৃঢ় ধারণা, বিরোধীরা চক্রান্ত করে আমাদের দলটাকে দমন করার জন্য এটা করেছে, এটা আমাদের দৃঢ় ধারণা, এটাই আমরা বলছি।'
কিন্তু তার পর আবার নাম অত্যাধুনিক অস্ত্র উদ্ধারে নাম জড়াল আর এক তৃণমূল নেতার। বস্তুত, পঞ্চায়েত ভোট ঘোষণা হওয়ার পর থেকে সার্বিক ভাবেই এই অস্ত্র উদ্ধারের ঘটনা প্রায় প্রত্যেক দিন শোনা যাচ্ছে। এর পর নির্বিঘ্নে পঞ্চায়েত ভোট হবে কী করে? প্রশ্ন অনেকের।

আরও পড়ুন:শেষপাতে সুস্বাদু ডেজার্ট, আম দিয়ে চটজলদি বাড়িতেই তৈরি আইসক্রিম

  

 

 

সেরা শিরোনাম

Chorbagan Stampede Incident: গেট দেখা যাচ্ছে, শুধু পৌঁছতে পারছেন না, বাঁচাতে এগিয়ে আসেনি কেউ, চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যু একই পরিবারের ৩ জনের
গেট দেখা যাচ্ছে, শুধু পৌঁছতে পারছেন না, বাঁচাতে এগিয়ে আসেনি কেউ, চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যু একই পরিবারের ৩ জনের
News Live Updates: চোরবাগানে পুজো প্যান্ডেলে বিপর্যয়, মৃত ১৯, আহত ১৪, দায় কার?
চোরবাগানে পুজো প্যান্ডেলে বিপর্যয়, মৃত ১৯, আহত ১৪, দায় কার?
Chorbagan Stampede: একটি বিশেষ ঘোষণা হওয়ার পরেই ছড়ায় আতঙ্ক, শুরু হয় হুড়োহুড়ি! চোরবাগানে সেদিন ঠিক কী বলা হয়েছিল মাইকে?
একটি বিশেষ ঘোষণা হওয়ার পরেই ছড়ায় আতঙ্ক, শুরু হয় হুড়োহুড়ি! চোরবাগানে সেদিন ঠিক কী বলা হয়েছিল মাইকে?
Chorbagan Stampede: 'আমাদের জীবন থেকে দুর্গাপুজো চলে গেল', কান্নায় ভেঙে পড়লেন চোরবাগানে নিহত ছাত্রীর বাবা-মা
'আমাদের জীবন থেকে দুর্গাপুজো চলে গেল', কান্নায় ভেঙে পড়লেন চোরবাগানে নিহত ছাত্রীর বাবা-মা

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget