এক্সপ্লোর

Arjun Singh: দফায় দফায় বৈঠক ক্যামাক স্ট্রিটে, অর্জুনকে ফেরানোয় মতভেদ! সমাধান সূত্রের খোঁজে অভিষেক

Arjun Singh Update: অর্জুনকে ফেরত নেওয়ায় কারও কোনও আপত্তি রয়েছে কিনা, তা জানতেই বৈঠক ডাকেন অভিষেক।

কলকাতা: কলকাতায় এসে জোড়াফুল পাতাকা হাতে তুলে নেবেন, এমনটাই ভাবা হয়েছিল। কিন্তু তৃণমূলে অর্জুন সিংহের (Arjun Singh) প্রত্যাবর্তন ঘিরে চাপানউতোর। অর্জুনকে দলে ফেরত নেওয়া নিয়ে তৃণমূল (TMC) নেতাদের মধ্যে মতবিভেদ রয়েছে বলে শোনা যাচ্ছে। তার জেরে দফায় দফায় বৈঠক চলছে ক্যামাক স্ট্রিটে। সেখানে দু'পক্ষের মধ্যে মধ্যস্থতা করছেন তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বৈঠকে উপস্থিত রয়েছেন রাজ চক্রবর্তী, পার্থ ভৌমিক, জ্যোতিপ্রিয় মল্লিক, রফিকুর রহমানরা। অর্জুনকে ফেরত নেওয়ায় কারও কোনও আপত্তি রয়েছে কিনা, তা জানতেই বৈঠক ডাকেন অভিষেক। এক ঘণ্টারও বেশি সময় ধরে চলে সেই বৈঠক। এর পর তাজ বেঙ্গল থেকে অর্জুনকেও আসতে বলা হয়। সেখানেও রুদ্ধদ্ধার বৈঠক চলছে। বিকেল সওয়া ৫টা পেরিয়ে গেলেও, এখনও পর্যন্ত বৈঠক শেষ হয়নি। যোগদান হয়নি অর্জুনের। 

মধ্যস্থতায় খোদ অভিষেক

লোকসভা নির্বাচনের টিকিট পাওয়া নিয়ে মতভেদের জেরে তিন বছর আগে তৃমমূল ছেড়ে বিজেপি-তে (BJP) চলে যান অর্জুন। তার পর থেকে গেরুয়া শিবিরের লাইন ধরেই লাগাতার তৃণমূলের বিরুদ্ধে আক্রমণ শানিয়ে গিয়েছেন তিনি। এমনকি তৃণমূলের জন্মলগ্ন থেকে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কাঁধে কাঁধ মিসিয়ে লড়াই চালিয়ে গিয়েছিলেন, সেই মমতাকেও তীব্র আক্রমণ করতে দেখা যায় অর্জুনকে। মমতার সততা বোধ নিয়ে প্রশ্ন করেন তিনি। মমতা বাংলাকে পাকিস্তান বানিয়ে ছাড়বেন, এমন মন্তব্যও শোনা যায় তাঁর মুখ থেকে। অভিষেককেও কম কটাক্ষ করেননি অর্জুন। রাজ, জ্যোতিপ্রিয়, পার্থ,রফিকুর-সহ উত্তর ২৪ পরগনায় তৃণমূলের নেতৃত্বকেও বার বার তীব্র আক্রমণ করেছিলেন তিনি। তাই অর্জুনকে ফেরত নিলে কর্মী-সমর্থকদের মনেও বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন দলীয় নেতৃত্ব। তাই দু'পক্ষের মান-অভিমান ভাঙাতেই তৎপর অভিষেক।

আরও পড়ুন: Arjun Singh: আজই তৃণমূলে ফিরতে পারেন বিজেপির অর্জুন সিংহ, অভিষেকের অফিসে যোগদান খবর সূত্রের

তাই অর্জুনকে দলে ফেরত নেওয়ায় অনেকেরই আপত্তি রয়েছে বলে শোনা যাচ্ছে। তৃণমূল সূত্রে খবর, বিপদের সময় দলকে ফেলে চলে যাওয়া অর্জুনকে ফেরানো নিয়ে ওজর-আপত্তি জানিয়েছেন উত্তর ২৪ পরগনার তৃণমূল নেতৃত্ব। তাই সকলের মতামত শোনার সিদ্ধান্ত নেন অভিষেক। পরে বৈঠকে ডাকা হয় অর্জুনকেও। পুরনো ঘটনা এবং আগামী দিনে দলের প্রতি তিনি কতটা প্রতিশ্রুতিবদ্ধ থাকবেন, এ সব নিশ্চিত করার পরই চূড়ান্তচ সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গিয়েছে।

অর্জুনের তৃণমূলে ফেরা নিয়ে ডামাডোল!

তবে অর্জুনের তরফেও 'প্রায়শ্চিত্তে' কোনও খামতি রাখা হচ্ছে না। ক্যামাক স্ট্রিটে সকাল থেকেই ভিড় করেছেন তাঁর সমর্থকেরা। টিটাগড়, ভাটপাড়া, জগদ্দল থেকে দলে দলে মানুষ এসে জড়ো হয়েছেন। অর্জুনের নামে জয়ধ্বনি দিয়ে চলেছেন তাঁরা। অর্জুন তৃণমূলে এলে, ব্যারাকপুর, ভাটপাড়া এবং সংলগ্ন এলাকা থেকে বিজেপি কার্যত মুছে যাবে বলে দাবি তাঁদের। তাঁরা জানিয়েছেন, কী বিজেপি, কী তৃণমূল, অর্জুন যেখানেই থাকুন না কেন, তাঁর সমর্থনে এককাট্টা থাকবেন তাঁরা। তবে যতটা আশা করেছিলেন অর্জুন, তাঁর তৃণমূলে ফেরার পথ ততটাও কুসুমাস্তীর্ণ হচ্ছে না বলে মত রাজনৈতিক মহলের। 

সেরা শিরোনাম

West Bengal News Live : নন্দীগ্রামে গিয়ে একযোগে তৃণমূল ও সিপিএমকে নিশানা মুখ্যমন্ত্রীর
নন্দীগ্রামে গিয়ে একযোগে তৃণমূল ও সিপিএমকে নিশানা মুখ্যমন্ত্রীর
Durgapur News: দুর্গাপুরে হোটেলের ভিতরেই জুয়ার আসর, পুলিশের অভিযানে গ্রেপ্তার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর সহ ৪
দুর্গাপুরে হোটেলের ভিতরেই জুয়ার আসর, পুলিশের অভিযানে গ্রেপ্তার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর সহ ৪
Sandip Ghosh ED Summon: অবশেষে আর জি কর মেডিক্যালে আর্থিক দুর্নীতি মামলায় ইডি দফতরে হাজিরা দিলেন সন্দীপ ঘোষ
অবশেষে আর জি কর মেডিক্যালে আর্থিক দুর্নীতি মামলায় ইডি দফতরে হাজিরা দিলেন সন্দীপ ঘোষ
West Bengal Police: নিউ জলপাইগুড়ি স্টেশনের কাছে পুলিশ আউট পোস্টের পাশ থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র ও প্রায় ১৫০ রাউন্ড কার্তুজ, এলাকায় চাঞ্চল্য
নিউ জলপাইগুড়ি স্টেশনের কাছে পুলিশ আউট পোস্টের পাশ থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র ও প্রায় ১৫০ রাউন্ড কার্তুজ, এলাকায় চাঞ্চল্য

ভিডিও

Tala Tank News: টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা
CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget