এক্সপ্লোর

Abdul Karim Chowdhury: ‘সঙ্গে রাখুন, ক্ষমতা দেবেন না, বলেছিলাম মমতাদিকে’, তৃণমূলের ‘সেনাপতি’কে ‘বাচ্চা’ বললেন আব্দুল করিম

TMC News: আব্দুল করিম যদিও সরাসরি নাম উল্লেখ করেননি। তবে 'সেনাপতি' বলে তিনি অভিষেককেই নিশানা করেছেন বলে মনে করা হচ্ছে।

কলকাতা: তৃণমূলে (TMC) নবীন-প্রবীণ বিতর্কে এবার যোগ দিলেন আব্দুল করিম চৌধুরী। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষকে তীব্র আক্রমণ ইসলামপুরের বিধায়কের। নাম না করে তৃণমূলের 'সেনাপতি'কে তীব্র কটাক্ষ করেছেন  তিনি। শুধু তাই নয়, নবীন-প্রবীণ বিতর্কে লাগাতার মন্তব্য করে চলা তৃণমূলের রাজ্য সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষকেও তীব্র আক্রমণ করলেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) কেন কুণালকে সঙ্গে সঙ্গে সরালেন না, প্রশ্ন তুলেছেন আব্দুল করিম। (Abdul Karim Chowdhury)

বৃহস্পতিবার সংবাদমাধ্যমে নবীন-প্রবীণ বিতর্ক নিয়ে মুখ খোলেন আব্দুল করিম। তিনি বলেন, "কুণাল ঘোষ অনেক কথা বললেন, শুনেছি আমরা। মমতাদির উচিত ছিল ওঁকে তৎক্ষণাৎ সরিয়ে দেওয়া। প্রবীণদের ছাড়া বাংলা কেন, কোনও রাজ্য, এমনকি দেশই চলবে না। বাঁদরের হাতে নারকেল দেওয়া আর কী..যে সেনাপতি হয়েছে না! আগেই বলেছিলাম মমতাদিকে যে, বাচ্চা ছেলে, বালক। সঙ্গে রাখুন। কিন্তু পুরো ক্ষমতা দেবেন না। বাচ্চা ছেলে, শিশু।"

আব্দুল করিম যদিও সরাসরি নাম উল্লেখ করেননি। তবে 'সেনাপতি' বলে তিনি অভিষেককেই নিশানা করেছেন বলে মনে করছে রাজনৈতিক মহল। কারণ তৃণমূলে অলিখিত ভাবেই মমতার উত্তরসূরি হিসেবে দেখা হয় অভিষেককে। মমতা যদি দলের কাণ্ডারী হন, তাহলে অভিষেক তাঁর সেনাপতি, এমন মন্তব্য একাধিক বার শোনা গিয়েছে কুণাল-সহ দলের অন্য নেতাদের মুখে। সেই আবহে আব্দুল করিমের এই মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। 

আরও পড়ুন: Saayoni Ghosh: কার্জন গেট কি ছিল ১২ বছর আগে! কী বলছেন তৃণমূলের সায়নী

এ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন বিজেপি-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তাঁর বক্তব্য, "তৃণমূলে একটিই পোস্ট। রাজার পর যেমন তাঁর ছেলে বা মেয়ে উত্তরাধিকারী হন। তৃণমূলও তেমনই, একটা কোম্পানি। নবীন আর প্রবীণের মধ্যে এখন দরাদরি চলছে। মাল ঝাড়াতে কে কত ভাগ পাবে, সেই নিয়ে লড়াই। করিম সাহেবের কাছে মাল পৌঁছচ্ছে না তাই মুখ খুলেছেন। পৌঁছলে ঠান্ডা হয়ে যাবেন।"

প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী বলেন, "দৈত্যকুলের সংঘাত চলছে। সবই তো দৈত্য। এগুলো চলবে। আরও ভয়ঙ্কর ঘটনা ঘটবে। এখনও পর্যন্ত তো কেউ খুন হননি। এর পর খুনও হবে।" তবে বিরোধীরা সমালোচনায় সরব হলেও, তৃণমূলের অন্দরে নবীন-প্রবীণ সংঘাত নিয়ে পারদ চড়ছেই ক্রমশ। লাগাতার প্রকাশ্যে পরস্পরের বিরুদ্ধে মন্তব্য করে চলেছেন তাঁরা। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Update : উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
IMD Weather Update: ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
Bankura News: বাঁকুড়ায় প্রায় ৪ কেজি মাদক সহ গ্রেফতার দম্পতি, জিজ্ঞাসাবাদ করে ওই মাদকের উৎসের সন্ধানে পুলিশ
বাঁকুড়ায় প্রায় ৪ কেজি মাদক সহ গ্রেফতার দম্পতি, জিজ্ঞাসাবাদ করে ওই মাদকের উৎসের সন্ধানে পুলিশ
Andal Eastern Coalfields: নিরপত্তারক্ষীদের বেঁধে রেখে লুঠপাট, অণ্ডালের পড়াশকোল ইস্ট কোলিয়ারিতে আতঙ্কে খনি শ্রমিকরা
নিরপত্তারক্ষীদের বেঁধে রেখে লুঠপাট, অণ্ডালের পড়াশকোল ইস্ট কোলিয়ারিতে আতঙ্কে খনি শ্রমিকরা

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget