এক্সপ্লোর

Chiranjit Chakraborty: 'সবাই রাজা হতে চাইছেন, কিন্তু নীতি মানছেন না', এ বার মুখ খুললেন চিরঞ্জিতও

TMC Updates: বারাসাতের বামনগাছিতে তৃণমূলের বিজয়া সম্মিলনীতে অংশ নেন চিরঞ্জিৎ। সেখানেই এমন মন্তব্য করেন তিনি।

বারাসাত: দুর্নীতির অভিযোগে একে একে জড়়িয়ে পড়েছেন দলের অনেকেই। তা নিয়ে চলছে রাজনৈতিক টানাপোড়েনও। সেই আবহে এ বার দলের নেতা-কর্মীদের  সতর্ক করলেন বারাসাতের তৃণমূল (TMC) বিধায়ক তথা অভিনেতা চিরঞ্জিৎ চক্রবর্তী (Chiranjit Chakraborty)। তিনি জানান, সকলের উপর নজর রাখছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। একেবারে পাখির চোখে নিরীক্ষণ করছেন সবকিছু।  তাতে সব খুঁত, বিচারধারা, লোভ ধরা পড়ে যাচ্ছে।

নিয়োগ দুর্নীতি নিয়ে টানাপোড়েনের মধ্যেই মুখ খুললেন চিরঞ্জিৎ

বারাসাতের (Barasat News) বামনগাছিতে তৃণমূলের বিজয়া সম্মিলনীতে অংশ নেন চিরঞ্জিৎ। সেখানেই এমন মন্তব্য করেন তিনি। চিরঞ্জিৎ বলেন, "দলে যাঁরা নীতি মেনে চলছেন না, তাঁদের উপর নজর রাখছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। একেবারে বার্ডস আই ভিউ। সমস্ত খুঁত, সমস্ত বিচারধারা, লোভ ধরা পড়ে যাচ্ছে। তাঁরাই সিদ্ধান্ত নেবেন কে সাদা, আর কে কালো।"

বারাসাতের ওই সভায় উপস্থিত ছিলেন রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ।  তাঁর সামনেই মুখ খোলেন। সেখানে পঞ্চায়েতের মহিলা সদস্যাদের স্বামী, ভাইয়ের মাতব্বরি নিয়েও সরব হন চিরঞ্জিৎ। তিনি বলেন, "রাজা আর নীতি, এই নিয়ে রাজনীতি। এর মধ্য়ে বহু মানুষ নীতি মেনে চলছেন না। কিন্তু রাজা হওয়ার শখটাও ছাড়ছেন না। সবাই রাজা হতে চাইছেন, কিন্তু নীতি মানছেন না। উপর থেকে যাঁদের দেখার, তাঁরা দেখছেন।"

আরও পড়ুন: Soham attacks Dilip : "অশিক্ষিত, দু'টাকার গুন্ডা", সোহমের নিশানায় দিলীপ

চিরঞ্জিতের মন্তব্যে প্রতিক্রিয়া জানতে চাইলে বিজেপি-র সর্বভারতীয় সভাপতি দিলীপ ঘোষ বলেন, "উনি আছেন কোথায়। মাঝেমধ্যে দেখতে ইচ্ছে করে। মাঝে মাঝে নানা বিবৃতি দেন। অনেকে আজকাল বিবৃতি দিয়ে বেঁচে থাকার চেষ্টা করছেন তৃণমূলে। সেটা ওদের বাড়ির সমস্যা। কে, কাকে দেখছে, আমার মনে হয় না কেউ কাউকে দেখছে। সকলকে ভগবান দেখছেন। যে তরজা চলছে, ওই দলে আর কিছু আছে বলে মনে হয় না।"

এর আগে মুখ খুলেছিলেন অর্জুন সিংহ

এর আগে, ব্য়ারাকপুরের সাংসদ অর্জুন সিংহও দলের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। তাঁর দাবি ছিল, দু'-একজন চুরি করছেন, কিন্তু বাকিদের গায়েও দাগ লেগে যাচ্ছে। দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। মানুষ তাই প্রশ্ন তুলতে শুরু করেছেন। এখনও সময় রয়েছে। সকলকে সমঝে চলার পরামর্শ দেন অর্জুন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

South 24 Parganas News: গভীর নিম্নচাপ ও অমাবস্যার কোটালের জের, সমুদ্রবাঁধ ভেঙে যাওয়ার আশঙ্কা, সাগরে সতর্কতা জারি প্রশাসনের
গভীর নিম্নচাপ ও অমাবস্যার কোটালের জের, সমুদ্রবাঁধ ভেঙে যাওয়ার আশঙ্কা, সাগরে সতর্কতা জারি প্রশাসনের
NRS Hospital Nurse Death: NRS-এর নার্সের মৃত্যু, শৌচাগার থেকে দেহ উদ্ধার, দরজা ভেঙে উদ্ধার
NRS-এর নার্সের মৃত্যু, শৌচাগার থেকে দেহ উদ্ধার, দরজা ভেঙে উদ্ধার
West Bengal News Live : NRS হাসপাতালে নার্সের রহস্যমৃত্যু, হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
NRS হাসপাতালে নার্সের রহস্যমৃত্যু, হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
BJP News: নেতাজীকে নিয়ে কুরুচির মন্তব্য অনন্ত মহারাজের, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর বললেন, ‘শমীক ভট্টাচার্যও তো…’
নেতাজীকে নিয়ে কুরুচির মন্তব্য অনন্ত মহারাজের, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর বললেন, ‘শমীক ভট্টাচার্যও তো…’

ভিডিও

Times Square: টাইম স্কোয়ারে বাংলার দুর্গাপূজোর ব্র্যান্ডিং, কলকাতায় হল কার্টন রেজার
BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Embed widget