এক্সপ্লোর

Madan Mitra: চোর যেখানেই যাবে, চুরি করবে; করছে দলের মধ্যেই কিছু: মদন মিত্র

TMC MLA Madan Mitra: এবার ঘাসফুলের শিবিরের অস্বস্তি আরও বাড়ল দলেরই প্রাক্তন মন্ত্রী এবং মদন মিত্রর বক্তব্যে।

কলকাতা: বর্ষীয়ান বিধায়কের অকপট স্বীকারোক্তি, দলের একাংশ দুর্নীতিতে ডুবে। রাজ্যের প্রাক্তন মন্ত্রী মদন মিত্রর (Madan Mitra) এহেন মন্তব্যে বাড়ল দলের অস্বস্তি। তাঁর সাফ কথা, দলের একাংশ, 'এলোমেলো করে দে মা লুটেপুটে খাই'  নীতি নিয়ে চলছে। এটার ওপর কঠোর নজরদারি দরকার। 

দুর্নীতিতে ডুবে: দুর্নীতি থেকে আইনশৃঙ্খলা, বিরোধীদের সমালোচনায় বিদ্ধ তৃণমূল। এবার ঘাসফুলের শিবিরের অস্বস্তি আরও বাড়ল দলেরই প্রাক্তন মন্ত্রী এবং মদন মিত্রর বক্তব্যে। বর্ষীয়ান তৃণমূল নেতা বলেন, "চোর যেখানেই যাবে, চুরি করবে। করছে দলের মধ্যেই কিছু। গিরগিটির মতো মিশে রয়েছে। আর কিছু লোক এসেছে তারা ভাবছে, তৃণমূলে এসেছি, আর কবে পাব, না পাব, এলোমেলো করে দে মা লুটেপুটে খাই। এটার উপরে কঠোর নজরদারি দরকার। আরও আরও ক্লোজ ভিজিলেন্স। সার্ভিলেন্স দরকার। একদম মানে মুহূর্তে মুহূর্তে। প্রয়োজনে দলে যারা গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে, তাদের নজর রাখুন টেলিফোনের উপরে।''

এদিকে আইনশৃঙ্খলা ইস্য়ুতে মুখ খুললেন, ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। ভরতপুরের তৃণমূল বিধায়ক বলেন, "চায়ের দোকানে বা যে কোনও জায়গায় যদি কেউ আক্রান্ত হয়, সে তৃণমূল আক্রান্ত হোক, বিরোধীরা কেউ আক্রান্ত হোক, এটা কিন্তু ভাল বার্তা যায় না। সাধারণ মানুষ এটা নিয়ে অনেক চিন্তিত হয়। কেন থানা থেকে ২০০ মিটার দূরত্বে গুলি খেয়ে মানুষ দিন-দুপুরে মরবে? এটার জন্য অবশ্যই পুলিশ-প্রশাসনের অনেক গাফিলতি প্রকাশ পাচ্ছে। কিন্তু আধিকারিকরা এটাকে নিয়ে এমনভাবে এই সরকারটাকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে, এটা কিন্তু খুব মারাত্মক। এটাও গ্রামগঞ্জে প্রবাদবাক্য আছে, যে হরি ঘোষের গোয়ালে যে যা খুশি করো, পার পেয়ে যাবে। তৃণমূলের অস্বস্তি আরও বাড়িয়ে এ রাজ্য়ের তুলনায় বুদ্ধদেব ভট্টাচার্যের আমলের পুলিশকে কার্যত ভাল বলে সার্টিফিকেট অবধি দিয়েছেন হুমায়ুন কবীর। তিনি বলেন, "জ্যোতিবাবু যখন পুলিশমন্ত্রী, মুখ্যমন্ত্রী তখনও আমরা রাজনীতিতে কংগ্রেসের, আমাদের নেত্রীও কংগ্রেস করতেন, আমরাও কংগ্রেস করতাম। তার পরবর্তী সময় বুদ্ধবাবুর ১০-১১ বছরের, তিনি মুখ্যমন্ত্রী, তিনি পুলিশমন্ত্রী ছিলেন, কিন্তু আমি আপনাকে বলছি, একটা থানার বিরুদ্ধে যদি পুলিশ সুপারকে বলা হতো, যে এই থানার অফিসার, এই ধরনের গাফিলতি করছে, এই ধরনের জনগণের সঙ্গে অসহযোগিতা করছে, বা এই ধরনের দুর্নীতিতে যুক্ত আছে, বলার সঙ্গে সঙ্গে না হলেও, একদিন পরে হলেও তার একটা ফিডব্যাক পেতাম। সেই পুলিশ সুপারের কাছ থেকে, সেই OC বা সেই থানার বিরুদ্ধে একটা বিচার পাওয়া যেত।''

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।    

আরও পড়ুন: Train Service Disruption: লোকাল ট্রেনের যাত্রাপথ কাটছাঁট, শিয়ালদা-বনগাঁ শাখায় রেল অবরোধ

সেরা শিরোনাম

Chorbagan Stampede: 'দেহের ওপর দেহ পড়ে, বুকে চাপ দিতেই নাক দিয়ে রক্ত বেরিয়ে এল..', ভয়াবহ অভিজ্ঞতা চোরবাগানের এক প্রত্যক্ষদর্শীর
'দেহের ওপর দেহ পড়ে, বুকে চাপ দিতেই নাক দিয়ে রক্ত বেরিয়ে এল..', ভয়াবহ অভিজ্ঞতা চোরবাগানের এক প্রত্যক্ষদর্শীর
News Live Updates: চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতায় আনা হল ৯ IPS-কে, তালিকায় কারা?
চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতায় আনা হল ৯ IPS-কে, তালিকায় কারা?
Durga Puja 2026: অষ্টমী পুজো ও সন্ধিপুজোর সময় দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ, কড়া পদক্ষেপ নিল দক্ষিণ কলকাতার বড় ক্লাব
অষ্টমী পুজো ও সন্ধিপুজোর সময় দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ, কড়া পদক্ষেপ নিল দক্ষিণ কলকাতার বড় ক্লাব
Chorbagan Stampede Incident: গেট দেখা যাচ্ছে, শুধু পৌঁছতে পারছেন না, বাঁচাতে এগিয়ে আসেনি কেউ, চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যু একই পরিবারের ৩ জনের
গেট দেখা যাচ্ছে, শুধু পৌঁছতে পারছেন না, বাঁচাতে এগিয়ে আসেনি কেউ, চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যু একই পরিবারের ৩ জনের

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget