এক্সপ্লোর

Tapas Roy: সাংবাদিক বৈঠকে বিস্ফোরক তাপস রায়, 'পদত্যাগ করতে' বিধানসভার পথে, এরপর বিজেপিতে?

Tapas Roy Explosive statement : দলের উপর একের পর এক ক্ষোভ প্রকাশ করলেন তৃণমূলের বর্ষীয়ান নেতা। উষ্মাপ্রকাশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য নিয়েও। 

ময়ূখ ঠাকুর চক্রবর্তী, অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা : লোকসভা ভোটের (Loksabha Poll ) আগে তৃণমূল ( TMC ) বিধায়ক পদ ছাড়ছেন তাপস রায় ( Tapas Roy )। তৃণমূল কংগ্রেসও ছাড়ছেন তাপস রায়। তৃণমূল বিধায়কের বাড়িতে সকালে যান ব্রাত্য বসু ও কুণাল ঘোষ। ২ জনের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন তাপস। আর তারপরই বিস্ফোরক সাংবাদিক বৈঠক করেন তিনি। 

বারবার তাঁর বক্তব্যে উঠে এল ২০২৪ সালের ১২ জানুয়ারির কথা। সেদিন তাঁর বাড়িতে ইডি অভিযান হয়েছিল। অথচ তাঁর বাড়ির অনতিদূরে স্বামী বিবেকানন্দর বাড়ির সামনে সেই নিয়ে দলের একাংশের মধ্যে উচ্ছ্বাসও দেখা যায়। সেই খবর তিনি পান কয়েকজন সাংবাদিক ও যুব তৃণমূলের কারও কারও মারফত। তাতে তিনি মর্মাহত হয়েছিলেন। তাপসের অভিযোগ, এই অভিযানের পর দলের তরফে কেউ ফোন করেননি তাঁকে। 

তাঁর উষ্মা মমতা বন্দ্যোপাধ্যায়ের নীরবতা নিয়েও। তাপসের অভিযোগ, 'শেখ শাহজাহানকে ইডি টার্গেট করেছে এমন কথাও মুখ্যমন্ত্রী বলেছেন, আমায় কিছু বলেননি'।  'আমি ভারাক্রান্ত', সাংবাদিক বৈঠকের শেষে জানান তাপস রায়। 

তিনি আরও বলেন, তাঁর বাড়িতে ইডি অভিযান হয়েছে। কিন্তু দল তাঁর পাশে দাঁড়ায়নি। ফোন করেনি। তাঁর পরিবারের কাউকে ফোন করেনি দলের উচ্চপদস্থ কেউ । এদিন একের পর এক ক্ষোভ উগরে দেন তাপস রায়। তাপসের বিস্ফোরক উক্তি, 'এত দুর্নীতি, তারপর সন্দেশখালি, এগুলো আমাকে তাড়না দিয়েছে।'   তৃণমূলের বর্ষীয়ান নেতা এদিন উষ্মাপ্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য নিয়েও। 

তাঁর বাড়িতে সকালেই ব্রাত্য বসু ও কুণাল ঘোষ এসেছিলেন । অথচ সেই সময়ই দলের তরফে কুণালের কাছে শোকজ নোটিশ আসে বসে দাবি তাপস রায়ের। এই সাংবাদিক বৈঠক করেই তিনি রওনা দেন বিধানসভার উদ্দেশে। সেখানে গিয়ে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে যান তিনি। জানা যাচ্ছে, সোমবারই তৃণমূল ছাড়বেন তিনি। এরপর যে তিনি দল পরিবর্তন করবেন, সেই জল্পনাও তুঙ্গে। তবে এ নিয়ে সোমবার তিনি মন্তব্য করেননি।       

তিন বছর আগে বরানগর থেকে জিতলেও তাপস রায়কে মন্ত্রী করেননি মমতা বন্দ্যোপাধ্যায়। পরোক্ষে অসন্তোষের সুর শোনা গিয়েছিল তাঁর গলায়। এছাড়া বিভিন্ন সময়ে সুদীপ বন্দ্যোপাধ্যাকে নিয়ে নানা মন্তব্য শোনা গিয়েছে তৃণমূল বিধায়কের কণ্ঠে।            

আরও পড়ুন, আচমকা অবসরের সিদ্ধান্ত, ভোটের ময়দানে বিচারপতি গঙ্গোপাধ্যায় 

 

 

সেরা শিরোনাম

West Bengal News Live : মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে সদ্যোজাতর মৃত্যুতে ধোঁয়াশা
মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে সদ্যোজাতর মৃত্যুতে ধোঁয়াশা
Suvendu Adhikari : 'সবুজ সাথী' প্রকল্প নাম বদলে হল 'সারথি', অষ্টম শ্রেণি থেকেই পড়ুয়াদের বিনামূল্যে সাইকেল
'সবুজ সাথী' প্রকল্প নাম বদলে হল 'সারথি', অষ্টম শ্রেণি থেকেই পড়ুয়াদের বিনামূল্যে সাইকেল
Koustav Bagchi: রাস্তা দখল করে ইমারতি দ্রব্য, বেজায় চটলেন ব্যারাকপুরের বিজেপি বিধায়ক কৌস্তুভ বাগচী, তারপর কী হল?
রাস্তা দখল করে ইমারতি দ্রব্য, বেজায় চটলেন ব্যারাকপুরের বিজেপি বিধায়ক কৌস্তুভ বাগচী, তারপর কী হল?
Suvendu Adhikari: বিরল রোগে আক্রান্ত ৫ মাসের শিশুর চিকিৎসার খরচ ১৭ কোটি! জনতার দরবারে পরিবার, আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রী
বিরল রোগে আক্রান্ত ৫ মাসের শিশুর চিকিৎসার খরচ ১৭ কোটি! জনতার দরবারে পরিবার, আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রী

ভিডিও

SRFTI Clash: ABGP-র বিরুদ্ধে হামলার অভিযোগ ক্যাম্পাসের আবাসিক ছাত্রদের,
Bad Road Condition: কলকাতা থেকে জেলা, পুজোর আগে বিভিন্ন জায়গায় রাস্তার বেহাল দশার ছবি! Kolkata
ED on Indranil Sen: দুর্গাপুজোকে সামনে রেখে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ, ইন্দ্রনীলের বাড়িতে ED
Nandigram News: নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানি রথের বিরুদ্ধে কংগ্রেসের মামলা খারিজ হাইকোর্টে
NIA Investigation: রাজ্যে জঙ্গি-যোগের অভিযোগে ফের গ্রেফতার! বজবজে NIA-র জালে যুবক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
Bangkok Flood: ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
Tata Sons: শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
Winter: এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
Mecheda News: দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
Embed widget