এক্সপ্লোর

Abhishek Banerjee: ‘আমাকে, দলের সবাইকে গ্রেফতার করা হোক, শুরুটা হোক শুভেন্দুকে দিয়ে’, নারদ তদন্ত নিয়ে অভিষেক

Abhishek on Suvendu: সিবিআই এবং ED-র মতো সংস্থাগুলির বিশ্বাসযোগ্যতা নিয়ে এদিন প্রশ্ন তোলেন অভিষেক।

কলকাতা: বিরোধী জোটের সমন্বয় বৈঠকে না গিয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের সামনে হাজির হয়েছিলেন। তার পর সকাল থেকে দফায় ম্যারাথন জিজ্ঞাসাবাদ চলেছে। রাতে ED-র দফতর থেকে বেরিয়ে সুর চড়ালেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক লড়াইয়ে পেরে না উঠে, বিজেপি তদন্তকারী সংস্থাগুলিকে দিয়ে প্রতিহিংসা চরিতার্থ করছে বলে অভিযোগ করলেন। একই সঙ্গে নারদকাণ্ডে টাকা নিতে দেখা গিয়েছিল যে শুভেন্দু অধিকারীকে, তাঁকে কেন গ্রেফতার করা হচ্ছে না প্রশ্ন তুললেন তিনি। 

সিবিআই এবং ED-র মতো সংস্থাগুলির বিশ্বাসযোগ্যতা নিয়ে এদিন প্রশ্ন তোলেন অভিষেক। সম্প্রতি ফের নারকাণ্ডে সিবিআই সক্রিয় হওয়ায়, ম্যাথু স্যামুয়েলকে নোটিস পাঠানো নিয়ে প্রতিক্রিয়া চাইলে বলেন, "কী হবে? শেষ পর্যন্ত শূন্য। সাত বছর ধরে নারদকাণ্ডের তদন্ত চলছে। বাজার গরম করতে মাঝে দু'-তিনদিন ম্যাথুকে জেরা করেছে। সুদীপ্ত সেন নিজে বলেছেন যে শুভেন্দু অধিকারীকে টাকা দিয়েছেন তিনি। গ্রেফতার করা তো দূর একবারও ডাকা হয়নি তাঁকে। ডাকলে অন্তত বুঝতাম এই সংস্থা নিরপেক্ষ।"

নারদকাণ্ডের প্রসঙ্গ টেনে অভিষেক বলেন, "নারদকাণ্ড সবাই দেখেছে। টিভির পর্দায় টাকা নিতে দেখা গিয়েছে। সমনও পাঠানো হয়েছিল। তার পর বিজেপি-তে চলে গিয়েছেন বলে আর ডাকা হয় না। বিচার ব্যবস্থার কথা বলছি, কারও বিরুদ্ধে কিছু না থাকলেও ডেকে পাঠানোর কথা বলছে। আর যাঁকে টিভির পর্দায় টাকা নিতে দেখা গিয়েছে, তাঁকে ডাকা হচ্ছে না। আমি তৃণমূল করি বলে আইন আলাদা, আর বিজেপি করে বলে আলাদা আইন, এটা হতে পারে না। সিপিএম হোক নির্দল, সকলের ক্ষেত্রেই এ কথা প্রযোজ্য।"

Abhishek Banerjee: রাজনৈতিক কারণেই বেছে বেছে তাঁকে নিশানা? I.N.D.I.A জোট গঠনে তৃণমূলের গুরুত্বের জন্যই, বললেন অভিষেক

এক পরই সরাসরি নাম করে বিরোধী দলনেতাকে নিশানা করেন অভিষেক। বলেন, "শুভেন্দু অধিকারীকে টিভিতে টাকা নিতে দেখা গিয়েছে। তাঁকে কেন ED-CBI ডাকছে না? যাঁরা বিজেপি-তে যোগ দিয়েছেন কেন তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না কেন্দ্রীয় সংস্থা? আমি, আমার দলের সবাইকে গ্রেফতার করা হোক। আগে তার আগে শুরুটা হোক শুভেন্দু অধিকারীকে দিয়ে। যাঁরা নারদায় আছেন, সবাইকে তুলুন।"

তদন্তকারী সংস্থাগুলির বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন তোলেন অভিষেক। জানান, গুজরাতের মুখ্যমন্ত্রী থাকাকালীন সিবিআই-কে কংগ্রেস ব্যুরো অফ ইনভেস্টিগেশন বলতেন নরেন্দ্র মোদি। তাঁর সময়েই বা তদন্তকারী সংস্থাগুলির বিশ্বাসযোগ্যতা কী, প্রশ্ন তোলেন তিনি। তদন্তের নামে দিনের পর দিন, মাসের পর মাস, জেল হেফাজতে রেখে হেনস্থা করা হচ্ছে বলে মন্তব্য করেন তিনি। ন'বছর ধরে সারদাকর্তা সুদীপ্ত সেন জেলে রয়েছেন, নিয়োগ দুর্নীতিতে গত ন'মাস ধরে জেলে পার্থ চট্টোপাধ্যায়, এতদিনে কী সুরাহা হয়েছে, প্রশ্ন তোলেন তিনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Temple Death : শ্রাবণ সোমবারে মন্দিরে বড় দুর্ঘটনা ! বিদ্যুৎস্পৃষ্ট, পদপিষ্ট হয়ে পরপর মৃত্যু, ভয়াবহ পরিণাম
শ্রাবণ সোমবারে মন্দিরে বড় দুর্ঘটনা ! বিদ্যুৎস্পৃষ্ট, পদপিষ্ট হয়ে পরপর মৃত্যু, ভয়াবহ পরিণাম
Asish Banerjee Death Mystery: আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের মৃত্যুর সঙ্গে কি দুর্নীতির যোগ রয়েছে? কেউ কি প্রাক্তন মন্ত্রীর উপর চাপ সৃষ্টি করেছিলেন? নোটের লেখা ঘিরে বাড়ল জল্পনা
আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের মৃত্যুর সঙ্গে কি দুর্নীতির যোগ রয়েছে? কেউ কি প্রাক্তন মন্ত্রীর উপর চাপ সৃষ্টি করেছিলেন? নোটের লেখা ঘিরে বাড়ল জল্পনা
Tarapith Hotel Fire: ঘুমের মধ্যেই হঠাৎ শ্বাসকষ্ট, তারাপীঠের হোটেলে ভোররাতে অগ্নিকাণ্ডে ভয়ঙ্কর অভিজ্ঞতা আবাসিকের
ঘুমের মধ্যেই হঠাৎ শ্বাসকষ্ট, তারাপীঠের হোটেলে ভোররাতে অগ্নিকাণ্ডে ভয়ঙ্কর অভিজ্ঞতা আবাসিকের
Tarapith Fire Incident: তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বাড়ল আরও, অনেকেই তাঁদের পরিজনেদের খুঁজে পাচ্ছেন না বলে অভিযোগ
তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বাড়ল আরও, অনেকেই তাঁদের পরিজনেদের খুঁজে পাচ্ছেন না বলে অভিযোগ

ভিডিও

Tarapith Fire Incident: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ হয়ে অন্তত ৬ আবাসিকের মৃত্যু
Tarapith Fire Incident:
Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget