এক্সপ্লোর

Abhishek Banerjee: রাজনৈতিক কারণেই বেছে বেছে তাঁকে নিশানা? I.N.D.I.A জোট গঠনে তৃণমূলের গুরুত্বের জন্যই, বললেন অভিষেক

Abhishek on ED: I.N.D.I.A জোটের সমন্বয় কমিটির বৈঠকে বুধবার যোগ দেওয়ার কথা ছিল অভিষেকের।

কলকাতা: বিরোধী জোটের বৈঠকে না গিয়ে তদন্তকারীদের সামনে হাজিরা দেন। তার পর দিনভর চলে ম্যারাথন জিজ্ঞাসাবাদ। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দফতর থেকে বেরিয়ে এবার তদন্তকারী সংস্থার বিরুদ্ধে সুর চড়ালেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। জানিয়ে দিলেন, I.N.D.I.A জোটের সমন্বয় কমিটিতে ১৪টি দল থাকলেও, বেছে বেছে তৃণমূল এবং সর্বোপরি তাঁকে নিশানা করা হচ্ছে বলেও এদিন দাবি করলেন অভিষেক। 

I.N.D.I.A জোটের সমন্বয় কমিটির বৈঠকে বুধবার যোগ দেওয়ার কথা ছিল অভিষেকের। কিন্তু এদিনই নোটিস পাঠিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে ED. ফলে অভিষেকের চেয়ারটি ফাঁকা রেখেই বৈঠক করে  I.N.D.I.A জোটের সমন্বয় কমিটি। সেই নিয়ে আগাগোড়াই রাজনৈতিক সংযোগের অভিযোগ তোলেন তৃণমূল নেতৃত্ব। অভিষেক যাতে বিরোধীরে বৈঠকে যোগদান করতে না পারেন, তার জন্যই বেছে বেছে এই দিন তাঁকে হাজির হতে বলা হয় বলে একমত I.N.D.I.A জোটের সমন্বয় কমিটিও।

আরও পড়ুন: Abhishek Banerjee: ‘সুদীপ্ত সেন ৯ বছর ধরে জেলে, ক’জন টাকা ফেরত পেয়েছেন, ১৪ মাস জেলে পার্থ, কী হয়েছে?’ প্রশ্ন অভিষেকের

বুধবার রাতে ED-র দফতর থেকে বেরিয়ে সেই সুর ধরা পড়ল অভিষেকের গলাতেও। তিনি বললেন, "১৪টি দলের প্রতিনিধিরা জায়গা পেয়েছেন কমিটিতে। আমার দলের তরফে আমার নাম মনোনীত করা হয়। সব দল ছেড়ে বেছে বেছে কাকে নোটিস দিয়েছে ED? আমাকে। কোনও সমস্যা নেই। কবে দিল? এতেই স্পষ্ট যে, I.N.D.I.A জোট গঠনে তৃণমূলের ভূমিকা কতটা। রাজনৈতিক ভাবে লড়াইয়ে পেরে না ওঠে, অফিসারদের কাজে লাগানো হচ্ছে। কিন্তু নয়, সাড়ে নয় ঘণ্টা কেন, ২৪ ঘণ্টা জেরা করলেও আমার মেরুদণ্ড বিক্রি হবে না।"

বেছে বেছে I.N.D.I.A জোটের সমন্বয় কমিটির বৈঠকের দিনই কেন ডেকে পাঠানো হল, বার বার উঠে এসেছে এই প্রশ্ন। এদিন অভিষেক বলেন, "দিল্লিতে বিকেল ৪টে থেকে বৈঠক। তাহলে ২টোর মধ্যে পৌঁছতে হতো। ইডি-র কলকাতা দফতরে কখন ডাকল? সকাল সাড়ে ১১টায়। ১২, ১৩ বা ১৪ তারিখ ডাকলে থাকতে পারতাম বৈঠক। বিজেপি বেছে বেছে তৃণমূলের প্রতিনিধিকে আটকেছে। তদন্তকারী সংস্থার নামে নোটিস পাঠিয়ে যে শুধু তৃণমূলকেই ওরা রুখতে চায়, আরও একবার স্পষ্ট হয়ে গেল।"

রাজনৈতিক ভাবে লড়াই করতে না পেরে, তদন্তকারী সংস্থাকে কাজে লাগিয়ে, একটি দলকে, তার কর্মসূচিতে বাধা তৈরি করা হচ্ছে বলে অভিযোগ করেন অভিষেক। আগামী দিনে মানুষ এর জবাব দেবেন বলে মন্তব্য করেন তিনি। জানান, এই লড়াইয়ের প্রতি আরও অঙ্গীকারবদ্ধ হবে বিরোধী দলগুলি। অভিষেক জানান, তাঁর লড়াই তিনি লড়ে নেবেন। তাঁর লুকনোর কিছু নেই। আগামী দিনেও তদন্তে সহযোগিতা করবেন, তিনি কোথাও যাচ্ছেন না, ২৪ ঘণ্টা বা টানা ৯৬ ঘণ্টা জেরা করলেও তাঁর মেরুদণ্ড বিক্রি হবে না বলে জানান। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় আপডেট, বাতিল আবেদন নিয়ে কী বললেন বিজেপি বিধায়ক?
অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় আপডেট, বাতিল আবেদন নিয়ে কী বললেন বিজেপি বিধায়ক?
News Live Updates: 'ভাল আর কালোর মধ্যে সেটিংয়ের খেলা চলছে, রাজনীতি থেকে দূরে থাকাই লক্ষ্য', হঠাৎ কী হল মদন মিত্রের?
'ভাল আর কালোর মধ্যে সেটিংয়ের খেলা চলছে, রাজনীতি থেকে দূরে থাকাই লক্ষ্য', হঠাৎ কী হল মদন মিত্রের?
TMC News: সেক্যুলার মন নিয়ে বিজেপি-র সঙ্গে থাকতে পারছেন না? NCPI থেকে যোগাযোগ করা হচ্ছে, দাবি ‘কালীঘাট তৃণমূলে’র
সেক্যুলার মন নিয়ে বিজেপি-র সঙ্গে থাকতে পারছেন না? NCPI থেকে যোগাযোগ করা হচ্ছে, দাবি ‘কালীঘাট তৃণমূলে’র
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?

ভিডিও

Kalyan Banerjee | বিক্ষোভ দেখানোর সময় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে টিপ্পনী প্রিয়ঙ্কা গান্ধীর
Blood Bank | ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে থানায় স্বাস্থ্য দফতরের নালিশ | ABP Ananda LIVE
Suvendu Adhikari | সল্টলেকে রাজ্য বিজেপির সদর দফতরে আজ ফের মুখ্যমন্ত্রীর জনতার দরবার
Birbhum News | মিনারের টাকা ভর্তি ট্রাঙ্ক নিয়ে গেল পুলিশ! তারপরই গ্রেফতার
Birbhum News | বাড়িতেই কোটি-কোটি টাকা! কীভাবে মিনারের টাকার পাহাড়ের হদিশ পেল পুলিশ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Birbhum News: গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Liton Das: বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
Buttler On Rohit: 'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
Embed widget