এক্সপ্লোর

Abhishek Banerjee: ‘সুদীপ্ত সেন ৯ বছর ধরে জেলে, ক’জন টাকা ফেরত পেয়েছেন, ১৪ মাস জেলে পার্থ, কী হয়েছে?’ প্রশ্ন অভিষেকের

ED: বুধবার I.N.D.I.A জোটের বৈঠকে না গিয়ে, ED-র দফতরে হাজিরা দেন অভিষেক। তার পর নয়-সাড়ে নয় ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদপর্ব চলে।

কলকাতা: দিনভর ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) দফতর থেকে বেরোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। আর বেরিয়ে এসেই তদন্তকারী সংস্থার তীব্র সমালোচনা করলেন তৃণমূল সাংসদ। তদন্তকারী সংস্থার বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন তুললেন অভিষেক। জানিয়ে দিলেন, সারদা, নারদ, আজ পর্যন্ত কোনও তদন্তেরই সুরাহা করতে পারেনি তদন্তকারী সংস্থাগুলি। শুধু নির্বাচনের আগে-পিছে বার বার ডেকে পাঠানো রেওয়াজ হয়ে দাঁড়িয়েছে। 

বুধবার I.N.D.I.A জোটের বৈঠকে না গিয়ে, ED-র দফতরে হাজিরা দেন অভিষেক। তার পর নয়-সাড়ে নয় ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদপর্ব চলে। শেষ পর্যন্ত রাত ৯টার কিছু ক্ষণ আগে ED-র দফতর থেকে বেরিয়ে আসেন তিনি। আর সেখানেই ED-র বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন। অভিষেক বলেন, "বিরোধীশাসিত রাজ্যগুলিতেই শুধু যায় ED. মহারাষ্ট্রে কী হয়েছে দেখেছেন। অজিত পওয়ারের বিরুদ্ধে গুচ্ছ গুচ্ছ সিবিআই-ইডি মামলা ছিল। কিন্তু এখন বিজেপি-র সঙ্গে হাত মিলিয়ে সরকারে। ফলে মামলাও থিতিয়ে গিয়েছে। এই হল ED, CBI. আধিকারিকদের নিয়ে কিছু বলার নেই, রাজনৈতিক প্রভুদের খুশি করতে ইচ্ছের বিরুদ্ধে এসব করতে হচ্ছে তাঁদের। রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে ব্যবহার করা হচ্ছে তদন্তকারী সংস্থাগুলিকে।"

সারদা এবং নারদকাণ্ড থেকে নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত পার্থ চট্টোপাধ্যায়কে নিয়েও এদিন মুখ খোলেন অভিষেক। বলেন, "পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হওয়ার পর ১৪ মাস পেরিয়ে গিয়েছে। কী হয়েছে বলুন? সারদা মামলা ২০১৪ থেকে ২০২৩ সালে এসে পড়েছে। এই সাড়ে ন'বছরে ট্রায়ালও শুরু করতে পারেনি।  ২০১৬ সালে নারদকাণ্ড সামনে আসে। ২০১৭ সালে হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দেয়। ছ'-সাত বছর ধরে তদন্ত হয়। মেরুদণ্ড বিক্রি করে অন্যত্র চলে গিয়েছে যারা, তাদের ডেকে পর্যন্ত পাঠানো হয়নি। সারদায় কতজন টাকা ফেরত পেয়েছেন? সুদীপ্ত সেন নিজে বলেছিলেন শুভেন্দু অধিকারী টাকা নিয়েছেন। তাঁকে গ্রেফতার করা তো দূর, ডেকে পাঠানো পর্যন্ত হয়নি। এই যদি কেন্দ্রীয় সরকারের ভূমিকা হয়, তাহলে তাঁদের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন থেকে যায়।"

আরও পড়ুন: Abhishek Banerjee: 'রাজনৈতিক প্রভুদের খুশি করতে ইচ্ছের বিরুদ্ধেও কাজ করতে হয়', জিজ্ঞাসাবাদের পর ED-কে নিশানা অভিষেকের

তদন্তের নামে মাসের পর মাস জেল হেফাজতে রেখে হেনস্থা করা হচ্ছে বলেও দাবি করেন অভিষেক। বলেন, "প্রায় ন'বছর ধরে হেফাজতে সুদীপ্ত সেন, ক'টা লোক টাকা ফেরত পেয়েছেন সারদা থেকে। পার্থ চট্টোপাধ্যা ১৪ মাস ধরে জেলে, কী হয়েছে? যাদের টিভির পর্দায়, হাত পেতে টাকা নিতে দেখা যায়, তাদের বেলায় হাইকোর্ট বলে না, এদের ডাকা হচ্ছে না কেন। অথচ যাকে হেনস্থা করা হচ্ছে শুধু, কেউ কেউ কী ভূমিকা নিয়েছেন, নাম নেওয়ার প্রয়োজন নেই। তদন্তকারী সংস্থাকে অনুরোধ করব, ওই বিচারপতির সামনে আমার বয়ান পেশ করুন।"

বার বার ডেকে পাঠিয়ে সময় নষ্ট করা হচ্ছে বলেও এদিন মন্তব্য করেন অভিষেক। বলেন, "শুধু সময় নষ্ট। যাঁরা ডেকে পাঠাচ্ছেন, তাঁদেরও সময় নষ্ট। যাঁরা ED-র দফতরে কাজ করছেন, তাঁরা কর্তব্য পালন করছেন। দোষ দিই না কাউকে। রাজনৈতিক প্রভুদের খুশির করতে ইচ্ছের বিরুদ্ধে অনেক সময়, অনেক কিছু করতে হচ্ছে।"

বেছে বেছে I.N.D.I.A জোটের সমন্বয় কমিটির বৈঠকের দিন তাঁকে ডেকে পাঠানো নিয়েও এদিন মন্তব্য করেন অভিষেক। বলেন, "১৪টি দলের প্রতিনিধিরা জায়গা পেয়েছেন কমিটিতে। আমার দলের তরফে আমার নাম মনোনীত করা হয়। সব দল ছেড়ে কাকে নোটিস দিয়েছে ED? আমাকে। এতেই স্পষ্ট যে, I.N.D.I.A জোট গঠনে তৃণমূলের ভূমিকা কতটা। রাজনৈতিক ভাবে লড়াইয়ে পেরে না ওঠে, অফিসারদের কাজে লাগানো হচ্ছে। কিন্তু নয়, সাড়ে নয় ঘণ্টা কেন, ২৪ ঘণ্টা জেরা করলেও আমার মেরুদণ্ড বিক্রি হবে না। বাংলার মানুষ মাথানত করতে জানে না।"

এ প্রসঙ্গে 'ফেলুদা'র উল্লেখও টানেন অভিষেক। জানান, ফেলুদা বলতেন আগে অপরাধ দেখেন তিনি। তার পর অপরাধী। জটায়ু অপরাধ ঠিক করে নেন আগে। ED-CBI জটায়ুর মতো বলে দাবি করেন অভিষেক। আর বিজেপি-তে চলে গেলে ধোয়া তুলসিপাতা, বলেও মন্তব্য করেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
Howrah News: আচমকাই ভেঙে পড়ল ১০০ বছরের পুরনো বাড়ির ভিতরের অংশ, অল্পের জন্য প্রাণে বাঁচলেন বৃদ্ধ মালিক, কীভাবে উদ্ধার ?
আচমকাই ভেঙে পড়ল ১০০ বছরের পুরনো বাড়ির ভিতরের অংশ, অল্পের জন্য প্রাণে বাঁচলেন বৃদ্ধ মালিক, কীভাবে উদ্ধার ?
Asish Banerjee: আশিস বন্দ্যোপাধ্যায়ের অস্বাভাবিক মৃত্যুর পর উভয়ের দিকে দোষারোপ করছে তৃণমূলের দুই শিবির
আশিস বন্দ্যোপাধ্যায়ের অস্বাভাবিক মৃত্যুর পর উভয়ের দিকে দোষারোপ করছে তৃণমূলের দুই শিবির
Siliguri News: থ্রেট কালচার ইস্যুতে কড়া বার্তা ইন্দ্রনীল খাঁ-র, শিলিগুড়িতে অভয় দিয়ে বললেন 'দেখে নেব'
থ্রেট কালচার ইস্যুতে কড়া বার্তা ইন্দ্রনীল খাঁ-র, শিলিগুড়িতে অভয় দিয়ে বললেন 'দেখে নেব'

ভিডিও

Cooch Behar News: ISI-এর চরবৃত্তির অভিযোগে কোচবিহারে ফের গ্রেফতার | ABP Ananda live
BJP Government | বিজেপিতে সাংগঠনিক তালিকায় বদল, Nitin Nabin-র নতুন সর্বভারতীয় টিম
Asish Banerjee Death : আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম | #abpananda
Malda News: মালদায় তৃণমূলের বিরুদ্ধেই তৃণমূলের ভোট, হাত মেলাল কংগ্রেস | ABP Ananda Live
Suvendu Adhikari: 'সিপিএম বলত পার্টির সরকার, আর ১৫ বছর বলত আমার সরকার',বললেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget