এক্সপ্লোর

Rudranil on Dev: BJP-র মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক দেবের? ইঙ্গিতপূর্ণ পোস্ট নিয়ে জল্পনার মধ্যেই দাবি

TMC MP Dev: রুদ্রনীল যে সময়ে এই দাবি করেছেন, তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

কলকাতা: লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশিত হওয়ার আগেই রাজ্যে সরকারের তিন পদ থেকে ইস্তফা দিয়েছেন তিনি। ঘাটালের তৃণমূল সাংসদ তথা অভিনেতা দেব দলের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন বলেও খবর। সেই আবহেই জল্পনা আরও উস্কে দিলেন তৃণমূল ছেড়ে বিজেপি-তে যাওয়া আর এক অভিনেতা তথা নেতা রুদ্রনীল ঘোষ। দেব তৃণমূলে থাকার মতো মানসিক অবস্থায় নেই, বিজেপি-র সঙ্গে কথা বলতে পারেন বলে দাবি করলেন তিনি। (Rudranil on Dev)

রুদ্রনীল যে সময়ে এই দাবি করেছেন, তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সংসদের অধিবেশনে যোগ দিতে এই মুহূর্তে দিল্লিতে রয়েছেন দেব। সেখান থেকে বুধবার সোশ্যাল মিডিয়ায় ছবিও পোস্ট করেন তিনি, যাতে সংসদে নির্ধারিত আসনের সামনে রাখা স্ক্রিনে সাংসদ হিসেবে তাঁর নাম ফুটে উঠছে। অর্থাৎ এদিন সংসদেই ছিলেন তিনি। (TMC MP Dev)

কিন্তু দেবের পোস্ট করা ছবির চেয়েও, ছবিতে দেবের লেখা ক্যাপশনটি সকলের নজর কেড়েছে। কারণ ছবিটি পোস্ট করে তার উপর দেব লিখেছেন, 'আর কয়েক ঘণ্টা'। দেবের ওই পোস্টের পরই এবিপি আনন্দে রুদ্রনীল বলেন, "এই ছবি খুব গুরুত্বপূর্ণ। আর কয়েক ঘণ্টা বলে নিজেই লিখেছে। এটুকু বোঝা যাচ্ছে যে, দেবকে নিয়ে তৃণমূল অস্বস্তিতে পড়েছে। তাঁকে যেনতেন প্রকারে ধরে রাখার চেষ্টা করছে। আমার যা মনে হচ্ছে, যেভাবে লুঠতরাজ চলছে এবং তৃণমূল দল যেভাবে প্রোমোট করছে বিষয়টিকে, তাতে দেব কেন, মহাদেব, সহদেব সুস্থ মানুষ হলে যে কেউ, যিনি মানুষের ভালবাসা পেয়েছেন, তাঁরা সরে যাবেন।"


Rudranil on Dev: BJP-র মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক দেবের? ইঙ্গিতপূর্ণ পোস্ট নিয়ে জল্পনার মধ্যেই দাবি

আরও পড়ুন: Mamata Banerjee: জ্বর, কাশি নিয়ে মঞ্চে উঠলেন, সভা শেষ করে মমতা বললেন...

তৃণমূল ছেড়ে দেব বিজেপি-র সঙ্গে যোগাযোগ করতে পারেন বলেও দাবি করেছেন রুদ্রনীল। তাঁর বক্তব্য, "ঘাসফুলে আটকে থাকার মতো আটকে থাকার মতো মানসিক অবস্থায় বোধহয় আর নেই দেব। তাঁর ভাবভঙ্গি থেকে যতটুকু জানতে পারা যাচ্ছে, বিজেপি শাসিত রাজ্যের কোনও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেও করতে পারেন। দিল্লিও চলে গিয়েছেন। বাকিটা বোধহয় সময়ের অপেক্ষা।" তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ যদিও বলেন, "দেব ২০১৪, ২০১৯ সালের সাংসদ। এই ধরনের আলোচনা অপ্রাসঙ্গিক। তিনি দাঁড়াবেন কি না, কেন আলোচনা করব কেন? স্বাধীন দেশের নাগরিক দেশ। কারও সঙ্গে কারও দেখা অপ্রাসঙ্গিক নয়।"

বেশ কিছু দিন ধরেই তৃণমূলের সঙ্গে দেবের মনোমালিন্যের সম্পর্ক উঠে আসছে। সম্প্রতি জেলা তৃণমূল নেতৃত্বের একাংশের সঙ্গে দেবের কিছু মনোমালিন্য়ের খবর সামনে আসে। সূত্রের দাবি, ১০ জানুয়ারি, পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল নেতৃত্বের সঙ্গে বৈঠকে মমতা বন্দ্য়োপাধ্য়ায় বলেন, "দেব শিল্পী। ভাল ছেলে। দেব দলের সম্পদ। বেশকিছু নেতা তাঁর সঙ্গে এমন আচারণ করেছে, যার ফলে ওঁর অসুবিধা হচ্ছে। এমনটা কেন হবে? ও শিল্পী মানুষ। ভাল ছেলে।"

এই আবহেই সোশ্যাল মিডিয়ায় একটি অডিও ক্লিপ ভাইরাল হয়েছে, যাতে সাংসদের তহবিল থেকে দেব ৩০ শতাংশ কাটমানি চাইছেন বলে বলতে শোনা যায় একজনকে। এ নিয়ে দেবের প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করা হলে  ঘাটালের প্রাক্তন বিধায়ক শঙ্কর দলুইয়ের নাম নেন তিনি, যাঁর সঙ্গে দেবের সংঘাতের খবর উঠে আসছে। এ নিয়ে দেবকে প্রশ্ন করলে তিনি জানান, যা বলার দলকে বলে দিয়েছেন তিনি। 'দিদি' অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় জবাব দেবেন বলেও জানান। তাই সবমিলিয়ে দেবকে নিয়ে জল্পনা বাড়ছে বঙ্গ রাজনীতিতে।

সেরা শিরোনাম

West Bengal News Live : কালীপুজোর রাতে বাইকে রেষারেষি, মৃত্য়ু তরুণ-তরুণীর
কালীপুজোর রাতে বাইকে রেষারেষি, মৃত্য়ু তরুণ-তরুণীর
Papia Adhikary : 'বাজি ফাটালে দেখবেন, অনেক অসুখ-বিসুখও চলে যায়', আজব তত্ত্ব বিজেপি বিধায়কের
'বাজি ফাটালে দেখবেন, অনেক অসুখ-বিসুখও চলে যায়', আজব তত্ত্ব বিজেপি বিধায়কের
Roopa Ganguly : 'কখন থামবে এই শব্দের দাপট ? ঘুমোতে পারছি না', ফেসবুকে পোস্ট করেও ডিলিট করলেন বিজেপি বিধায়ক
'কখন থামবে এই শব্দের দাপট ? ঘুমোতে পারছি না', ফেসবুকে পোস্ট করেও ডিলিট করলেন বিজেপি বিধায়ক
Kali Puja 2026: কালীপুজোর রাতে পুড়ল দেদার শব্দবাজি! কলকাতায় ধৃত ৩৪১, বাজেয়াপ্ত ১৩১ কেজি বাজি
কালীপুজোর রাতে পুড়ল দেদার শব্দবাজি! কলকাতায় ধৃত ৩৪১, বাজেয়াপ্ত ১৩১ কেজি বাজি

ভিডিও

Lake Kalibari: আলোর উৎসবে প্রস্তুতি সর্বত্র, পুজোর আয়োজনে লেক কালীবাড়ি
Kali Puja 2026: ৭৩ বছরে পা দিল শ্যামাচরণ মিত্র লেন শ্যামাপুজো কমিটি, পুজোর থিম অসীমা
Kali Puja 2026: ৮০ তম বছরে পা দিল ব্যারাকপুর নয়া বস্তি মহাবীর সমিতির পুজো
Kali Puja 2026: ৫৯ বছরে পড়ল সরশুনা বাঘাযতীন ক্লাবের পুজো, এ বছর তাদের থিম 'আবার'
Kali Puja 2026: আলোক আনন্দ সম্মান সেরার শিরোপা পেল KIT যুবকবৃন্দ । ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget