এক্সপ্লোর

Dev Meets Mamata: অভিষেকের সঙ্গে বৈঠক সেরে কালীঘাটে হাজির দেব, সাক্ষাৎ মমতার সঙ্গে

Mamata Banerjee: শনিবার বিকেলে প্রথম তৃণমূল সাংসদ অভিষেকের সঙ্গে বৈঠক করেন দেব।

কলকাতা: রাজনীতিতে তাঁর ভবিষ্যৎ নিয়ে জল্পনা তুঙ্গে। সেই আবহেই এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অভিনেতা তথা তৃণমূল সাংসদ দেব। ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পরই কালীঘাটে মমতার বাড়িতে পৌঁছলেন (Mamata Banerjee)। রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েই দফায় দফায় তৃণমূল নেতৃত্বের সঙ্গে বৈঠক দেবের? উঠছে এই প্রশ্ন। (Dev Meets Mamata)

শনিবার বিকেলে প্রথম তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেকের সঙ্গে বৈঠক করেন দেব। ক্যামাক স্ট্রিটের দফতরে বিকেল ৪টে নাগাদ প্রথম পৌঁছন অভিষেক। তার পর সাড়ে ৪টে নাগাদ পৌঁছন দেব। সেখানে প্রায় ৫০ মিনিট বৈঠক হয় তাঁদের মধ্যে। সূত্রের খবর, কেন দেব প্রার্থী হতে চাইছেন না, জানতে চান অভিষেক। সেই নিয়ে দু'জনের মধ্যে কথা হয়। এর পরই সেখান থেকে বেরিয়ে মমতার বাড়িতে পৌঁছন দেব।

সামনে লোকসভা নির্বাচন। সেই নিয়ে তৃণমূলের অন্দরে প্রস্তুতি চলছে। সেই আবহে দলের অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছেন দেব। অভ্যন্তরীণ সংঘাতের জেরে দেব আর দলের প্রার্থী হতে চান না বলে খবর। 'আমি থাকি বা না থাকি' বলে সম্প্রতি সংসদে যে মন্তব্য করেন, ১০ বছর সুযোগ দেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে যে ভাবে ধন্যবাদ জানান, তাকে তৃণমূলের উদ্দেশে দেবের বিদায়ী বার্তা বলেও ধরে নেন অনেকে। 

আরও পড়ুন: Dev-Abhishek Meeting: হঠাৎ অভিষেকের দফতরে দেব, রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে জল্পনার মধ্যেই একান্ত সাক্ষাৎ

সেই নিয়ে জল্পনা আরও বাড়িয়ে দেন বিজেপি-র রুদ্রনীল ঘোষ। তৃণমূলে থাকার মতো মানসিকতা আর দেবের নেই বলে জানান তিনি। শুধু তাই নয়, শীঘ্রই বিজেপি-র কোনও মুখ্যমন্ত্রীর সঙ্গে দেব বৈঠক করতে পারেন বলেও দাবি করেন। সেই নিয়ে প্রশ্ন করা হলে, দেব যদিও সোজাসাপটা উত্তর দেননি। দলকে যা জানানোর, জানিয়ে দিয়েছেন, মমতা বাকি কথা বলবেন বলে জানান। তার পরই কলকাতায় অভিষেকের সঙ্গে দেখা করলেন দেব।

ঘাটাল থেকে তৃণমূলের প্রতীকে দু'বার জিতেছেন দেব, ২০১৪ এবং ২০১৯ সালে। তবে বছর দেড়েক আগে, সরকারি প্রেক্ষাগৃহ নন্দনে দেবের ছবি 'প্রজাপতি'র শো না পাওয়া নিয়ে টানাপোড়েন তৈরি হয়েছিল। সম্প্রতি পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল নেতৃত্বের সঙ্গে বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে শোনা যায়, "দেব শিল্পী। ভাল ছেলে। দলের সম্পদ দেব।"

এর পরই হঠাৎ  তিনটি সরকারি কমিটি থেকে পদত্যাগ করেন দেব, তাতে শোরগোল পড়ে যায় রাজ্য রাজনীতিতে। দেব তৃণমূলের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন, আর প্রার্থী হতে আগ্রহী নন, বলে দাবি ওঠে। বিজেপি-র বিধায়ক, দেবের সতীর্থ হিরণ্ময় চট্টোপাধ্যায় আবার দেবকে দুর্নীতিগ্রস্ত বলে দাবি করেন। দেব কাটমানি চাইছেন বলে একটি অডিও ক্লিপও ভাইরাল হয়ে যায়, যাতে সাংসদ তহবিল থেকে দেব ৩০ শতাংশ কাটমানি চাইছেন বলে দাবি করা হয়। ওই অডিও ক্লিপে যে গলা শোনা গিয়েছে, তা ঘাটালের প্রাক্তন বিধায়ক শঙ্কর দলুইয়ের বলে দাবি করেন দেবের প্রতিনিধি। 

সেরা শিরোনাম

Shatarup Ghosh: 'মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের পরিণতিটাও মাথায় রাখবেন', মেডিক্যাল কলেজের ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীকে হুঁশিয়ারি শতরূপ ঘোষের, পাল্টা জবাব BJP-র
'মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের পরিণতিটাও মাথায় রাখবেন', মেডিক্যাল কলেজের ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীকে হুঁশিয়ারি শতরূপ ঘোষের, পাল্টা জবাব BJP-র
Panihati Incident: পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম,
পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম, " যাদের নাম আছে অভিযুক্ত হিসেবে.."
Abhishek On Mahua Moitra: বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
West Bengal News Live: ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget