এক্সপ্লোর

Kali Puja 2025: মাতৃমূর্তি আঁকড়ে হাপুস নয়নে কান্না, কী হল তাঁর? তৃণমূল সাংসদ কল্যাণ বললেন…

Kalyan Banerjee: শারদোৎসবে সন্ধিপুজোর সময় কল্যাণকে কান্নায় ভেঙে পড়তে দেখা যায় প্রত্যেক বছরই।

দোলতলা: দেবীমূর্তি সামনে দাঁড়িয়ে আকুল কান্না। দুর্গাপুজোয় তাঁকে এভাবেই দেখতে অভ্যস্ত সকলে। কালীপুজোতেও এবার নিজেকে ধরে রাখতে পারলেন না শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। দেবীমূর্তিকে আঁকড়ে কান্নায় ভেঙে পড়লেন তিনি। জানালেন, মায়ের কাছেই কাঁদতে পারে ছেলে। কী চাইলেন দেবীর কাছে, তাও জানালেন।  (Kalyan Banerjee)

শারদোৎসবে সন্ধিপুজোর সময় কল্যাণকে কান্নায় ভেঙে পড়তে দেখা যায় প্রত্যেক বছরই। এবার কালীপুজোতেও কান্নায় ভেঙে পড়লেন আইনজীবী তথা তৃণমূল সাংসদ কল্যাণ। এবছর বাঁকুড়ার দোলতলার বাড়িতে দীপাবলি কাটান তিনি। সেখানে দেবীমূর্তির সামনে বসে মন্ত্রপাঠ করেন তিনি। আরতিও করেন। (Kali Puja 2025)

সে পর্যন্ত সব ঠিক থাকলেও, একটা সময় পর হাউ হাউ করে কেঁদে ওঠেন কল্যাণ। দেবীমূর্তিকে আঁকড়ে একনাগাড়ে কেঁদে চলেন তিনি। মন্ত্রপাঠ করতে গিয়েও ধাক্কা খান। বার বার কান্নায় গলা আটকে যায়। একটা সময় পর দেবীমূর্তির হাতে মাথা রাখেন কল্যাণ। সেই অবস্থায় তাঁকে বলতে শোনা যায়, "ভাল রেখো মা। শক্তি দিও, জ্ঞান দিও, বুদ্ধি দিও।"

দুর্গাপুজো থেকে কালীপুজো, কেন বার বার কান্নায় ভেঙে পড়েন তিনি? সেই নিয়ে সোজাসাপটা জবাব দেন কল্যাণ। তাঁর বক্তব্য, "মায়ের কাছে এলেই কাঁদি। মায়ের কাছেই তো কাঁদে ছেলে! ছেলে কি অন্য কোথাও কাঁদে! মায়ের কাছেই হাসে, মায়ের কাছেই কাঁদে। আর কার কাছে কাঁদবে? বিশ্বমাতা, জগজ্জননী সবাইকে ভাল রাখুক। শক্তি চাইলাম, বুদ্ধি চাইলাম, জ্ঞান চাইলাম, ভক্তি চাইলাম। ব্যাস আর কী!"

দুর্গাপুজোর পর কালীপুজোকে ঘিরেও উৎসবের আমেজ রাজ্য জুড়ে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বাড়ির পুজোয় অংশ নিতে দেখা যায়। মঙ্গলবার নৈহাটিতে 'বড় মা'র মন্দিরে পৌঁছন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। 'বড়মা মন্দিরে' পুজো দেন তিনি। সেখানে আরতিও করেন। অভিষেকের সঙ্গে ছিলেন দলের সাংসদ পার্থ ভৌমিকও।

তবে এই উৎসবের আমেজে বাধ সেধেছে দূষণ। দেশের অন্য প্রান্তের মতো, কলকাতা-সহ একাধিক জেলায় দেদার নিষিদ্ধ শব্দবাজি ফাটানো হয়েছে দীপাবলিতে। দীপাবলির রাতেই কলকাতায় গ্রেফতার হয়েছেন ৬৪০ জন। এর মধ্যে বাজি সংক্রান্ত অভিযোগে গ্রেফতার হয়েছেন ১৮৩ জন, অভব্য আচরণের অভিযোগে ৪৫১, জুয়া খেলার অভিযোগে ধৃত ৬। বাজেয়াপ্ত হয়েছে ৮৫২.৪৫ কেজি নিষিদ্ধ বাজি ও ৬৮ লিটার মদ। ট্রাফিক আইন ভঙ্গের অভিযোগে গ্রেফতার ৮৮২। তবে গত হছরের তুলনায় এ বছর শব্দদূষণের মাত্রা কম বলে জানিয়েছেন সিপি মোজ ভার্মা। ধৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বস্ত করেছেন। তাঁর বক্তব্য, "গত বছরের তুলনায়, এ বছর শব্দদূষণের মাত্রা কম থাকলেও, একাধিক এলাকা থেকে এ সংক্রান্ত অভিযোগ জমা পড়েছে। ১০০-এরও বেশি গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাও নেওয়া হয়েছে ইতিমধ্যেই।"

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
Suvendu Adhikari on Annapurna Yojana: কোনও মহিলা মাসে ১০ হাজার টাকার বেশি আয় করলে পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা, কোন যোগ্যতামান থাকতেই হবে ৩০০০ টাকা পেতে?
কোনও মহিলা মাসে ১০ হাজার টাকার বেশি আয় করলে পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা, কোন যোগ্যতামান থাকতেই হবে ৩০০০ টাকা পেতে?

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget