এক্সপ্লোর

Kalyan Banerjee: 'ওঁকে ছাড়া চলবে না, ইগো সরিয়ে ভাবুন', মমতাকে I.N.D.I.A জোটের মুখ করতে শরিকদের বার্তা কল্যাণের

Mamata Banerjee: সর্বভারতীয় রাজীনীতিতেও সমীকরণ বদলের ডাক দিলেন তৃণমূলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

কলকাতা: বিধানসভা উপনির্বাচনেও তৃণমূলের জয়জয়কার পশ্চিমবঙ্গে। বিধানসভা আসনের ছয়টিতেই বিপুল ভোটে জয়ী হয়েছে তারা। বিজেপি, সিপিএম, কংগ্রেস, কেউ কোথাও দাঁত ফোটাতে পারেনি। এমন পরিস্থিতিতে সর্বভারতীয় রাজীনীতিতেও সমীকরণ বদলের ডাক দিলেন তৃণমূলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিজেপি বিরোধী I.N.D.I.A জোটের নেত্রী হিসেবে ধরার দাবি তুললেন তিনি। (Kalyan Banerjee)

শনিবার পশ্চিমবঙ্গ বিধানসভা উপনির্বাচনের ফল ঘোষণা হয়েছে, আর তাতে ২০২১ সালের বিধানসভা নির্বাচনের চেয়েও বেশ কিছু জায়গায় ভাল ফল করেছে তৃণমূল। ছয়টি আসনই নিজেদের ঝুলিতে পুরেছে, বিজেপি-র থেকে ছিনিয়ে নিয়েছে মাদারিহাটও। জাতীয় স্তরে I.N.D.I.A শিবিরের অংশ সিপিএম এবং কংগ্রেস খাতাই খুলতে পারেনি। আবার ভিন্ রাজ্যের নির্বাচনেও আশানুরূপ ফল হয়নি কংগ্রেস, শিবসেনা (উদ্ধব ঠাকরে), ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি (শরদ পওয়ার), সমাজবাদী পার্টির। (Mamata Banerjee)

সেই পরিস্থিতিতে রবিবার সংবাদমাধ্যমে মুখ খোলেন কল্যাণ। তাঁর বক্তব্য, "কংগ্রেস-সহ সব বিরোধীদের বার্তা, পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া কিছু নেই। মানুষের আশা, ভরসা, বিশ্বাস, সব মমতা বন্দ্যোপাধ্যায়। তাই ৬-০ ফল হয়েছে। আগামীতে বাংলায় বিরোধী দলনেতাও হবে না, ৩০ আসনও মিলবে না। গোটা ভারতে কংগ্রেস এবং অন্যরা যখন পিছিয়ে পড়েছে, অহং বিসর্জন দিয়ে, দলের অস্তিত্ব বজায় রেখে, বিরোধী জোটের নেত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে আনা উচিত। এখানে ইগোর জায়গা নেই, ব্যর্থতা স্বীকার করে নিতে হবে। সকলকে আবেদন করব, মেনে নিন মমতা ছাড়া কিছু হবে না মমতাকে নিয়েই আগামী দিনে ভারত লড়াই করবে।"

যদিও এ নিয়ে কল্যাণকে পাল্টা কটাক্ষ করতে ছাড়েননি প্রদেশ কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রায়। তাঁর কথায়, "আগে নিজের দল সামলান, পরে অন্যদের কথা বলবেন। একটা উপনির্বাচনে জিতে মনে করছেন সব দখল করে নেবেন। এত সোজা নয়। জ্ঞানের বাণী বরং দলকে বোঝান। দলে কারা যে কালীঘাট, কারা ক্যামাক স্ট্রিট, তা বোঝান।"

তবে I.N.D.I.A জোটের অন্দরে নেতৃত্ব বদলের দাবি আজকের নয়। আগেও তৃণমূলের তরফে মমতাকে সামনে রেখে বিজেপি-র বিরুদ্ধে লড়াইয়ে গতি আনার দাবি আগেও তুলেছেন তৃণমূল নেতৃত্ব। এমনকি I.N.D.I.A জোটের নামকরণও তাঁর, এমন মন্তব্যও করেন মমতা। সেই আবহেই ফের জাতীয় স্তরে বিজেপি-বিরোধী জোটের মুখ হিসেবে মমতাকে এগিয়ে আনার দাবি তুললেন কল্যাণ। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jharkhand Protest: জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা
জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা
Alipurduar News: হাসপাতালের গাফিলতিতে শিশু মৃত্যুর অভিযোগ, আলিপুরদুয়ারে পরিদর্শনে বিজেপি বিধায়ক
হাসপাতালের গাফিলতিতে শিশু মৃত্যুর অভিযোগ, আলিপুরদুয়ারে পরিদর্শনে বিজেপি বিধায়ক
News Live: 'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? ট্রাইব্য়ুনালের গতি নিয়ে কড়া মন্তব্য় সুপ্রিম কোর্টের
SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? ট্রাইব্য়ুনালের গতি নিয়ে কড়া মন্তব্য় সুপ্রিম কোর্টের

ভিডিও

Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget