এক্সপ্লোর

Kalyan Banerjee: এবার সি ভি আনন্দ বোসের বিরুদ্ধে পাল্টা অভিযোগ দায়ের কল্যাণের, অভিযোগ খতিয়ে দেখার আর্জি

C V Ananda Bose : গতকালই হেয়ার স্ট্রিট থানায় চার বারের তৃণমূল সাংসদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন রাজ্যপাল।

কলকাতা : রাজ্যপাল ও কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সংঘাত সপ্তমে। সি ভি আনন্দ বোসের বিরুদ্ধে পাল্টা অভিযোগ দায়ের করলেন কল্যাণ বন্দোপাধ্যায়। আইনজীবী মারফত অভিযোগ দায়ের করেছেন তৃণমূল সাংসদ। পুলিশকে চিঠিতে কল্যাণ আর্জি জানিয়েছেন, 'তদন্ত করে অভিযোগ খতিয়ে দেখা হোক।' রাজ্যপাল শব্দটি তাঁর অভিযোগে ব্যবহার করেননি কল্যাণ। পাঁচ পাতার অভিযোগপত্রে একাধিক বিষয় তুলে ধরা হয়েছে। বিভিন্ন ক্লিপিংস দিয়ে চিহ্নিত করে দাবি করা হয়েছে, সি ভি আনন্দ বোসের বিরুদ্ধে যে অভিযোগ সেগুলো তদন্ত করে দেখা হোক। এটা বঙ্গ রাজনীতিতে কার্যত নজিরবিহীর ঘটনা। রাজ্যের সাংবিধানিক প্রধানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হল। এবং যিনি সাংবিধানিক পদে আছেন, তিনিও শাসকদলের একজন সাংসদের বিরুদ্ধে এভাবে অভিযোগ দায়ের করছেন। গতকালই হেয়ার স্ট্রিট থানায় চার বারের তৃণমূল সাংসদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন রাজ্যপাল

একেবারে সম্মুখ সমরে বোস VS বন্দ্যোপাধ্য়ায়। একধাপ এগিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্য়ায়ের বিরুদ্ধে একাধিক জামিন-অযোগ্য ধারায় হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করেন রাজ্যপাল সি ভি আনন্দ  বোস। পাল্টা সি ভি আনন্দ বোসের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন তৃণমূল সাংসদ কল্য়াণ। 

ঘটনার সূত্রপাত শনিবার। শনিবার SIR-এর সমর্থনে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তোলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। সেই প্রেক্ষিতেই রাজ্যপালকে বেনজির আক্রমণ শানান তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, "রাজ্যপালকে আগে বলুন যে রাজ্যপালের ভবনে যেন বিজেপির সমস্ত ক্রিমিনালদের রাজভবনে না রাখে। রাজভবনে বসে ক্রিমিনালদের রাখছেন আর সবাইকে একটা করে বন্দুক দিচ্ছেন, বোমা দিচ্ছেন, মেরে এসো তৃণমূলের লোকেদের। আপনি আগে সব এগুলো বন্ধ করুন। আপনার মতো অপদার্থ রাজ্যপাল যতদিন থাকবে, বিজেপির চাকরবাকর রাজ্যপাল যতদিন থাকবে, ততদিন ভাল জিনিস পশ্চিমবাংলায় কোনওদিন দেখতে পাবেন না।"  সত্য সামনে আনতে রবিবার ভোর থেকেই জনসাধারণের জন্য রাজভবনের দরজা খোলা রেখেছিলেন রাজ্যপাল। সোমবার, একেবারে CRPF, বম্ব স্কোয়াড, ডগ স্কোয়াডকে ডেকে এনে রাজভবনে তল্লাশি অভিযান চালান তিনি।

এইপরই মঙ্গলবার রাজভবন সূত্রে খবর, একাধিক জামিন অযোগ্য ধারায় কল্য়াণ বন্দ্য়োপাধ্য়ায়ের বিরুদ্ধে মামলা করেছেন রাজ্যপাল। তারমধ্যে রয়েছে, রাষ্ট্রপতি বা রাজ্যপালকে আক্রমণ করা, এমন অপরাধ যা ভারতের সর্বভৌমত্বকে বিপন্ন করে ও জাতীয় সংহতিকে নষ্টের অভিযোগের ধারা। 

সবমিলিয়ে, রাজ্যপাল ও কল্যাণ বন্দ্য়োপাধ্য়ায়ের সংঘাতের জল এখন কতদূর গড়ায়, সেটাই দেখার। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ayushman Bharat: কবে থেকে চালু হবে 'আয়ুষ্মান ভারত' প্রকল্প ? জানিয়ে দিলেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Ayushman Bharat: কবে থেকে চালু হবে 'আয়ুষ্মান ভারত' প্রকল্প ? জানিয়ে দিলেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
News Live: আয়ুষ্মান প্রকল্পের ক্যাশলেস পরিষেবা নিয়ে জরুরি ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর, কবে থেকে চালু হচ্ছে ? জেনে নিন
আয়ুষ্মান প্রকল্পের ক্যাশলেস পরিষেবা নিয়ে জরুরি ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর, কবে থেকে চালু হচ্ছে ? জেনে নিন
Independence Day : বজ্র ও বন্দেমাতরম, স্বাধীনতার বহু বছর আগেই ভারতের জাতীয় পতাকার নকশা ভগিনী নিবেদিতার হাতে
বজ্র ও বন্দেমাতরম, স্বাধীনতার বহু বছর আগেই ভারতের জাতীয় পতাকার নকশা ভগিনী নিবেদিতার হাতে
Suvendu Adhikari: আজ থেকেই ছাত্রীদের অ্যাকাউন্টে ঢুকবে টাকা, আগামী বছর থেকে দ্বিগুণ অনুদান ঘোষণা মুখ্যমন্ত্রীর
আজ থেকেই ছাত্রীদের অ্যাকাউন্টে ঢুকবে টাকা, আগামী বছর থেকে দ্বিগুণ অনুদান ঘোষণা মুখ্যমন্ত্রীর

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget