এক্সপ্লোর

Kalyan Banerjee: 'মমতাদিকে শক্তি দিও মা, যেন বাংলার অসুর দমন করতে পারে', দেবীর দুর্গার সামনে কেঁদে প্রার্থনা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের

Kalyan Banerjee: সন্ধিপুজো শেষে দেবীর দুর্গার সামনে কেঁদে ভাসালেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

শ্রীরামপুর: আজ মহাষ্টমী। ১০৮টি পদ্ম আর প্রদীপ সাজিয়ে দেবী দুর্গার আরাধনা। মণ্ডপে মণ্ডপে অষ্টমীর পুষ্পাঞ্জলী। মাইকে স্তোত্রপাঠ শুনে কেউ কেউ মনে মনে মায়ের কাছে অঞ্জলি দেবেন। গুপ্তপ্রেস পঞ্জিকা মতে দুপুরে হয়েছে সন্ধিপুজো এবং বিশুদ্ধ সিদ্ধান্ত মতে আজ বিকেলে সন্ধিপুজো হবে। এদিকে, পুজোর আনন্দে গা ভাসালেন রাজনীতিবিদরাও। সন্ধিপুজো শেষে দেবীর দুর্গার সামনে কেঁদে ভাসালেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। মায়ের কাছে কেঁদে প্রার্থনা সাংসদের।  

প্রাণের উৎসবে অন্য মেজাজে রাজনীতিক। দেবীর সামনে কেঁদে ভাসালেন শ্রীরামপুরের সাংসদ। চণ্ডীপাঠ করতে করতেই কাঁদতে থাকেন তৃণমূলের এই বর্ষীয়ান সাংসদ। 

এরপর সংবাদমাধ্যমের সামনে এসে তৃণমূল নেতা বলেন, 'মা সকলকে সুস্থ রাখুন, ভাল রাখুন। সারা বছর মায়ের অপেক্ষায় থাকি। মায়ের আশীর্বাদের দয়ায় আমরা থাকি। মা যেন শান্তিরূপেণ সংস্থিতা হয়ে শান্তি বজায় রাখেন। সারা পশ্চিমবঙ্গকে ভাল রাখুন, সব ধর্মের মানুষদের তিনি ভাল রাখুন, এই প্রার্থনা করি। একটা ভাল সংস্কৃতির রাজনীতি যেন তৈরি হয়। যে সব অসুররা রাজনীতির বাতাবরণ নষ্ট করছে মা যেন তাঁদের দমন করেন। মমতাদির উপর যেন মায়ের আরও আশীর্বাদ থাকে। ২০২৬-এ নির্বাচন আছে, মা যেন সব শক্তি যেন মমতাদিকে যেন পশ্চিমবঙ্গের প্রতিটা অসুরকে মারতে পারে। জনসমর্থে সব শুভ মানুষ যেন অধিষ্ঠিত হয় বাংলায়।' 

গতকাল ঢাক বাজাতেও দেখা যায় তাঁকে। 

এদিকে, আজ ভোরে মঙ্গলারতি দিয়ে বেলুড় মঠে শুরু হয় অষ্টমী পুজো। প্রথমে পুষ্পাঞ্জলি। দেবীকে মৃন্ময়ী রূপে আরাধনার পাশাপাশি কুমারীর মধ্যে মাতৃরূপ দর্শন, এই প্রথা মেনেই প্রতিবারের মতো এবারও বেলুড় মঠে কুমারী পুজোর আয়োজন করা হয়। ৫-৭ বছর বয়সীদের নির্বাচন করা হয় কুমারী পুজোর জন্য। ১৯০১ সালে সারদা মায়ের উপস্থিতিতে ৯ জন কুমারীকে পুজো করেছিলেন স্বামী বিবেকানন্দ। সেই থেকেই চলে আসছে এই প্রথা। কুমারী পুজো দেখতে সকাল থেকেই বেলুড় মঠে ভিড়। এবারের কুমারী  ৫ বছর ২ মাস বয়সি শ্রীনিকা মুখোপাধ্যায়। উমা রূপে পূজিতা বেলুড়ের ছোট্ট শ্রীনিকা।  এরপর বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মেনে বেলুড় মঠে সন্ধিপুজো শুরু হবে বিকেল ৫টা ৪৩ মিনিট থেকে, চলবে সন্ধে ৬টা ৩১ মিনিট পর্যন্ত। বেলুড় মঠের সদাব্রত ভবনে সাধারণের জন্য আজও দুপুরে ভোগ বিতরণ করা হবে। সপ্তমী, অষ্টমী, নবমী, পুজোর ৩ দিন সারা দিন বেলুড় মঠে সাধারণের অবারিত দ্বার।  

সেরা শিরোনাম

West Bengal News Live : কাকদ্বীপে মদ পাচার চক্রের পর্দাফাঁস, ট্রলার থেকে উদ্ধার বিপুল মদ
কাকদ্বীপে মদ পাচার চক্রের পর্দাফাঁস, ট্রলার থেকে উদ্ধার বিপুল মদ
Dengue : জ্বর হলে প্রথম দিনই নজর রাখুন এই লক্ষণে, আর এমনটা ঘটলে হাসপাতালে ! ডেঙ্গি নিয়ে বড় পরামর্শ রাজ্যের
জ্বর হলে প্রথম দিনই নজর রাখুন এই লক্ষণে, আর এমনটা ঘটলে হাসপাতালে ! ডেঙ্গি নিয়ে বড় পরামর্শ রাজ্যের
Earthquake : ফের ভূমিকম্প উত্তরাখণ্ড - দিল্লিতে, কেন বারবার কেঁপে উঠছে পাহাড় ? বড় বিপদ আসন্ন?
ফের ভূমিকম্প উত্তরাখণ্ড - দিল্লিতে, কেন বারবার কেঁপে উঠছে পাহাড় ? বড় বিপদ আসন্ন?
By Election and Annapurna Yojana:
"৯০ শতাংশ মুসলিম মহিলা বিজেপিকে ভোট দিয়েছে, আমার বিশ্বাস", উপনির্বাচনের পর অন্নপূর্ণা যোজনা নিয়ে বললেন মুখ্যমন্ত্রী

ভিডিও

Santosh Mitra Square: ভিড় সামলাতে কী ব্যবস্থা, সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো ঘুরে দেখে কী বললেন CP?
Rejinagar By-Election 2026: উপনির্বাচন ঘিরে সরগরম রেজিনগর, বিকেল ৫ পর্যন্ত ভোট পড়েছে ৭৮.৪২%
Humayun Kabir: পুলিশকে হুমকি....ধস্তাধস্তি, টেনে হিঁচড়ে হুমায়ুন কবীরকে আটক করল পুলিশ
Suvendu Adhikari:
Rejinagar BJP Candidate: উপনির্বাচনের দিন মাছ-ভাতে মধ্যাহ্নভোজ সারলেন বিজেপি প্রার্থী শাখারভ সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget