এক্সপ্লোর

Mahua On Modi: 'মোদির অহংয়ের কাছে চাপা পড়ে গেল ভয়াবহ দুর্ঘটনার ট্র্যাজেডি..', এক্স পোস্টে বিস্ফোরক মহুয়া মৈত্র

Mahua Moitra On Modi Rally: মোদির সভায় যোগ দিতে এসে ট্রেনের ধাক্কায় ৩ BJP সমর্থকের মৃত্যু, 'ধামাচাপা' দেওয়ার তত্ত্ব তুলে BJP-কে নিশানা , কী বললেন মহুয়া মৈত্র ?

কলকাতা: নদিয়ায় মোদির সভায় যাওয়ার আগে লোকাল ট্রেনের ধাক্কায় মৃত্যু হল তিন বিজেপি কর্মীর। মৃতরা প্রত্যেকেই মুর্শিদাবাদের বড়ঞার বাসিন্দা। আর এই মৃত্যু নিয়েই শুরু হয়েছে রাজনীতি। বাংলার মানুষের মৃতদেহের ওপর দাঁড়িয়ে মোদির সভা, তীব্র আক্রমণ করে সমাজমাধ্যমে পোস্ট করেছে তৃণমূল। তাহেরপুর দুর্ঘটনা নিয়ে এবার এক্স পোস্ট তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর (Mahua Moitra)।


Mahua On Modi: 'মোদির অহংয়ের কাছে চাপা পড়ে গেল ভয়াবহ দুর্ঘটনার ট্র্যাজেডি..', এক্স পোস্টে বিস্ফোরক মহুয়া মৈত্র

আরও পড়ুন, 'তৃণমূলের সৌজন্যে লজ্জায় মুখ ঢাকতে হয়েছে ফুটবলপ্রেমী রাজ্যকে..', যুবভারতীকাণ্ডে প্রতিক্রিয়া প্রধানমন্ত্রীর 

 এক্স পোস্টে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র লিখেছেন,'মোদির অহংয়ের কাছে চাপা পড়ে গেল ভয়াবহ দুর্ঘটনার ট্র্যাজেডি। রানাঘাটে প্রধানমন্ত্রীর সভার জন্য সমর্থকদের নিয়ে আসা হচ্ছিল মুর্শিদাবাদ থেকে। তাঁদের মধ্যে চারজন উঠে এসেছিলেন রেললাইনে। রেললাইনে ট্রেনের ধাক্কায় মৃত্যু সমর্থকদের। পুরো ঘটনাটি এড়িয়ে গেল বিজেপি, ধামাচাপা দিল বিজেপি। মিছিল নিয়ে এগিয়ে গেল বিজেপি।' 

 খারাপ আবহাওয়ার কারণে শনিবার তাহেরপুরের সভায় সশরীরে আসতে পারেননি নরেন্দ্র মোদি! এদিনই ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় প্রধানমন্ত্রীর সভায় যোগ দিতে আসা ৩ বিজেপি কর্মীর। যা নিয়ে দিনভর চলল রাজনীতি। শনিবার ভোর ৫টা ২০ নাগাদ। ডাউন কৃষ্ণনগর-শিয়ালদা লোকালের ধাক্কায় ছিটকে যান কয়েকজন বিজেপি কর্মী সমর্থক। ঘটনাস্থলেই মৃত্যু হয় তিন জনের।বাকি ২ বিজেপি কর্মী গুরুতর জখম হন।  বিজেপি কর্মী ও প্রত্যক্ষদর্শী নীলমাধব ঘোষ বলেন,  হঠাৎ শুনতে পেলাম ট্রেনে কিছু মানুষ কাটা পড়েছে।  প্রচণ্ড কুয়াশা এবং অন্ধকার থাকার জন্য ট্রেনটার হয়তো সঠিক অবস্থানটা বুঝতে পারেনি সেই কারণে, ধাক্কা লাগার কারণে ৩ জনে ওখানেই মারা যান। 

নিহত গোপীনাথ দাসের স্ত্রী  ফাল্গুনী দাস বলেন, মিটিং করতে গেছিল। কী চাইব, আমার যা যাবার সেটা তো চলেই গেল। এবার এই ছেলেটার কোনও একটা সুরাহা তো করতে হবে। পরে অডিও বার্তার শুরুতেই ট্রেনের ধাক্কায় নিহত বিজেপি কর্মীদের পরিবারের প্রতি সমবেদনা জানান প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী  নরেন্দ্র মোদি বলেন, আমি জানতে পেরেছি, রেল লাইনে পৌঁছনোর সময়ে, খারাপ আবহাওয়ার জন্য, বিজেপি পরিবারের কয়েকজন কর্মী রেল দুর্ঘটনার শিকার হয়েছেন, যে বিজেপি কর্মীদের মৃত্যু হয়েছে, তাঁদের পরিবারের প্রতি আমার সমবেদনা রয়েছে, যাঁরা এই দুর্ঘটনায় আহত হয়েছেন, তাঁদের দ্রুত আরোগ্য কামনা করছি, এই দুঃখের সময়ে আমরা তাঁদের পরিবারের পাশে রয়েছি। 

অন্য়দিকে, এই ঘটনা সামনে আসার পরই তৃণমূলের তরফে X হ্যান্ডলে এই পোস্ট করা হয়। যার ওপরেই লেখা ছিল বাংলার মানুষের মৃতদেহের ওপর দাঁড়িয়ে মোদির সভা। মোদির সভায় অব্যবস্থার অভিযোগ তুলে তাতে আরও লেখা হয়, অন্যান্য জেলা থেকে ভেড়া-গরুর পালের মতো করে মানুষকে নরেন্দ্র মোদির সভায় আনা হয়েছিল। কোনও নিরাপত্তা বিধি ছিল না। ভিড় নিয়ন্ত্রণের কোনও ব্যবস্থা ছিল না। মানুষের জীবনের প্রতি কোনও ভ্রুক্ষেপ ছিল না। তাই যা হওয়ার তাই ঘটল। একেবারে শেষে মোদিকে আক্রমণ করে তৃণমূল লেখে, যদি 'প্রধান সেবক' একটি রাজনৈতিক দলের সমাবেশকে মৃত্যুপুরীতে পরিণত হওয়া থেকে রক্ষা করতে না পারেন, তাহলে জাতির কাছে ন্যূনতম পাওনা হল ক্ষমা চাওয়া এবং পদত্যাগ। 

শনিবার মুর্শিদাবাদের বড়ঞার মসোড্ডায় নিহত বিজেপি কর্মী গোপীনাথ দাসের বাড়িতে পৌঁছে যান তৃণমূলের স্থানীয় ব্লক সভাপতি। বড়ঞা উত্তর তৃণমূল ব্লক সভাপতি মুর্শেদ জজ বলেন, 'একজন উপার্জনকারী এই সংসারে। আমরা দলমত নির্বিশেষে, জাতি-ধর্ম নির্বিশেষে আমাদের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, সর্বভারতীয় নেতৃত্ব এবং ডেভিডদার নির্দেশে আমরা এখানে এসেছি। আমরা মানুষের পাশে থাকব। আমরা সবরকম সহযোগিতা করব। '

 শক্তিনগর জেল হাসপাতালে ভর্তি আহত বিজেপি কর্মীকে দেখতে যান বিরোধী দলনেতা শুভেনদু অধিকারী, বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য ও কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ও বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার। সেইসময় হাসপাতালের গেটের সামনে 'জয় বাংলা' স্লোগান দেন যুব তৃণমূল কর্মীরা। পাল্টা বিজেপির কর্মীরাও তেড়ে যান। দু'পক্ষের মধ্যে কার্যত হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়।এদিন হাসপাতালে নিহত বিজেপি কর্মীদের শেষশ্রদ্ধা জানান বিজেপি নেতারা।সূত্রের খবর, রেল দুর্ঘটনার পর পূর্ব রেলের জেনারেল ম্যানেজারকে ফোন করেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।কীভাবে দুর্ঘটনা ঘটল, তা জানতে চান তিনি। এই ঘটনা নিয়ে GM-এর কাছে রিপোর্টও চেয়েছেন রেলমন্ত্রী। 

সেরা শিরোনাম

West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Mahalaya Eden Gardens Program : হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
Mamata Banerjee Detained : জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
News Live Update : মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ

ভিডিও

Delhi Protest: দিল্লিতে AISA ও SFI-র প্রতিবাদ বিক্ষোভ মিছিলে উত্তেজনা | ABP Ananda
Mamata Banerjee Detained: রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে Delhi-তে আটক পুলিশের
CJP Protest Delhi: নয়ডা বর্ডারেও নিরাপত্তার চাদর, মোতায়েন প্রচুর মহিলা পুলিশ | Noida | ABP Ananda
CM Suvendu Adhikari:
CJP Protest Delhi:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
CJP Protests: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
Cockroach Janta Party : গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
Maharashtra SIR: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
Embed widget