এক্সপ্লোর

Santanu Sen : 'আমার মেয়েকে হুমকি, মানসিক নির্যাতন, ফেল করানোর চেষ্টা' আশিস পাণ্ডের বিরুদ্ধে বিস্ফোরক শান্তনু

Santanu Sen On Ashis Pandey : আশিস পাণ্ডের গ্রেফতারির পর তার বিরুদ্ধে মারাত্মক কিছু অভিযোগ সামনে আনলেন শান্তনু। দাবি করলেন, তাঁর ডাক্তারি - পড়ুয়া মেয়েকেও হুমকি দিয়েছিল আশিস ও তার দলবল।

কলকাতা : TMCP নেতা আশিস পাণ্ডের গ্রেফতারের পর সোশাল মিডিয়ায় ফের সরব হয়েছেন তৃণমূলের চিকিৎসক নেতা শান্তনু সেন। প্রথম থেকেই আর জি কর মেডিক্যালে থ্রেট কালচারের অভিযোগে সরব তৃণমূলের রাজ্যসভার সাংসদ। এর আগে সন্দীপ ঘোষের গ্রেফতারির সময়ও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন তিনি। এবার আশিস পাণ্ডের গ্রেফতারির পর তার বিরুদ্ধে মারাত্মক কিছু অভিযোগ সামনে আনলেন শান্তনু। এমনকী দাবি করলেন, তাঁর ডাক্তারি - পড়ুয়া মেয়েকেও হুমকি দিয়েছিল আশিস ও তার দলবল। যদিও তৃণমূল সুপ্রিমো আগে থেকে এসব জানলে বরদাস্ত করতেন না বলে দাবি করেন শান্তনু।

তিনি লেখেন 'আর জি কর মেডিক্য়াল কলেজে All India Trinamool Congress এর ছাত্র সংগঠনের সভাপতি সেজে আমাদের নেত্রী মমতা ব্য়ানার্জি ( Mamata Banerjee ) ও নেতা অভিষেক  ব্যানার্জি ( Abhishek Banerjee ) -  এর নাম বদনাম করে দীর্ঘদিন নানা ধরনের দুর্নীতির নায়ক হয়ে থেকেছে এই আশিস পাণ্ডে। কলেজ কর্তৃপক্ষের কারা কারা, তার মাথায় হাত রেখেছিল, সেটাও আজ সবারই জানা হয়ে গেছে। জুনিয়রদের ভয় দেখানো, ফেস্টিভ্যালের নামে টাকা তোলা, পরীক্ষায় পাশ ফেল নিয়ন্ত্রণ করা, প্রশ্ন বলে দেওয়া , হোস্টেলে হোস্টেলে রেগিং করা, বেআইনিভাবে হাউসস্টাফশিপ দেওয়া, সিনিয়ার ডাক্তারদের মারধর করা, প্রাক্তনীদের ঘরে তালা মেরে দেওয়া সহ বিভিন্ন আর্থিক দুর্নীতির নায়ক ছিল এই বিখ্যাত আশিস পান্ডে ।' 

এই অভিযোগগুলিই গত কয়েক সপ্তাহ ধরে করে যাচ্ছেন আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা।  নিজেদের তৃণমূল ছাত্র পরিষদ কর্মী বলে তৃণমূলেরই সর্বোচ্চ নেত্রীর পাঠানো নতুন অধ্যক্ষকে ঘরে ঢুকতে দেয়নি আশিস, অভিযোগ করেছেন শান্তনু।   

তিনি আরও লেখেন, ' আমার মেয়েকে, যে ওই কলেজের ছাত্রী, তাকে ভয়ঙ্কর ভাবে মানসিক নির্যাতন করেছে দিনের পর দিন, রাত পৌনে বারোটার সময় ফোন করে হুমকি দিয়েছে, কলেজের মধ্যে এক ঘরে করে রেখেছে, পরীক্ষায় ফেল করানোর চেষ্টা করেছে।বিভিন্ন ক্ষেত্রে আমাকেও মারাত্মকভাবে অপমান করেছে , আমার নামে মিথ্যা পোস্টার মেরেছে, সাঙ্গ পাঙ্গ নিয়ে মারতে এসেছে।আজ আবার প্রমাণ হলো এইসব খলনায়কদের বিচার যখন আমরা করতে পারিনা ,তখন ঈশ্বর বিচার করে দেন । আশা করি এখনো যারা এই আশিস পান্ডের মত আমাদের দলে থেকে তাদের কৃত কুকর্মের জন্য দলকে বদনাম করছে, অবিলম্বে তাদের চিহ্নিত করে দল তাদের বিচার করবে। ' 

শান্তনু এরই সঙ্গে উল্লেখ করেন, ' আমি বিশ্বাস করি, আমার দলনেত্রী সঠিক খবর পেলে কখনোই দুর্নীতির সাথে আপোষ করেন না। যারা এদের মদত দিয়ে নিজেদের স্বার্থসিদ্ধি করেন এবং দল ও দলনেত্রীকে ভুল খবর দেন ও দলের ক্ষতি করেন ,তারাও চিহ্নিত হবেন । এবং যারা প্রকৃত অর্থে দলের ভালো চেয়ে প্রাণপাত করে কাজ করে যায় , তাদের সঠিক মূল্যায়ন হবে।' 

এই আশিস পাণ্ডের বিরুদ্ধেই থ্রেট কালচার চালানোর অভিযোগও রয়েছে। আর জি কর মেডিক্যালের তদন্ত কমিটির জিজ্ঞাসাবাদের মুখোমুখিও হয়েছেন তিনি। 

আরও পড়ুন :

মিসাইল হামলা-বোমাবর্ষণে বেইরুটে বাড়ছে মৃত্যু, জটিল হচ্ছে মধ্যপ্রাচ্যে যুদ্ধ-পরিস্থিতি

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Durgapur Money Recovered: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটা থেকে ৪৮ লক্ষ টাকা উদ্ধার, কীভাবে এল এত টাকা ? কারা রয়েছে এর পিছনে ?
দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটা থেকে ৪৮ লক্ষ টাকা উদ্ধার, কীভাবে এল এত টাকা ? কারা রয়েছে এর পিছনে ?
News Live Updates: অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অনুমতি দিল না কলকাতা হাইকোর্ট
অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অনুমতি দিল না কলকাতা হাইকোর্ট
Abhishek Banerjee : 'দেশেই চিকিৎসা করান', অভিষেকের বিদেশযাত্রায় 'না' কলকাতা হাইকোর্টের
'দেশেই চিকিৎসা করান', অভিষেকের বিদেশযাত্রায় 'না' কলকাতা হাইকোর্টের
Tulu Mondal: টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে বেঙ্গল পুলিশের STF, পাথর ব্যবসায়ীর শ্যালক সম্পর্কে জিজ্ঞাসাবাদ
টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে বেঙ্গল পুলিশের STF, পাথর ব্যবসায়ীর শ্যালক সম্পর্কে জিজ্ঞাসাবাদ

ভিডিও

Tulu Mondal : টুলু মণ্ডলের বিশাল সম্পত্তির হদিশ! জালে টুলু মণ্ডলের আরেক ম্যানেজার | ABP Ananda LIVE
Liluah Shootout: লিলুয়ার বার্মা কলোনিতে মদের আসরে গুলি, আহত যুবক | ABP Ananda
Abhishek Banerjee | অভিষেকের বিদেশ যাওয়ার আর্জির মামলা হাইকোর্টে ফেরাল সুপ্রিম কোর্ট | TMC
DA Notification | সব মিলিয়ে মোট ৩৮% DA, রাজ্য সরকারি কর্মীদের বর্ধিত ডিএ-র নির্দেশিকা জারি
CM Suvendu Adhikari-NCPI Meeting | Delhi-তে তৃণমূলত্যাগী সাংসদদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget