এক্সপ্লোর

Saugata Roy: ‘আমার যদি বয়স থাকত...চটিপেটা করতাম’, প্রকাশ্য মঞ্চে শুভেন্দুকে আক্রমণ করতে গিয়ে মন্তব্য সৌগতর

North 24 Parganas News: ওড়িশার বালেশ্বরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘিরে রাজনৈতিক টানাপোড়েন শুরু হয়েছে।

সমীরণ পাল, বরানগর: জনসংযোগ কর্মসূচির মঞ্চে বেলাগাম তৃণমূল (TMC) সাংসদ সৌগত রায় (Saugata Roy)। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) আক্রমণ করলেন। শুধু আক্রমণ নয়, প্রকাশ্য মঞ্চে দাঁড়িয়ে শুভেন্দুকে চটিপেটা করতে চাওয়ার কথা বলতে শোনা গেল তাঁকে। সৌগতর এই মন্তব্য ঘিরে বিতর্ক শুরু হয়েছে। পাল্টা তাঁর উদ্দেশে কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি (BJP)। 

ওড়িশার বালেশ্বরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘিরে রাজনৈতিক টানাপোড়েন শুরু হয়েছে। বালেশ্বরের টবিন রোডে রেলমন্ত্রীর সামনেই কেন্দ্রের বিজেপি সরকারের সমালোচনায় সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়। গাফিলতির অভিযোগ তোলেন। তার পর তৃণমূলকে একহাত নেন শুভেন্দুও। সেই আবহেই বুধবার বরানগরে জনসংযোগ কর্মসূচির মঞ্চে দাঁড়িয়ে শুভেন্দুকে আক্রমণ করেন সৌগত। 

প্রকাশ্য মঞ্চে দাঁড়িয়ে সৌগতকে বলতে শোনা যায়, "প্রথম শুভেন্দু অধিকারী বলল  যে, বলেশ্বরে করমণ্ডলে দুর্ঘটনার পিছনে তৃণমূলের হাত রয়েছে। আমার বয়স যদি কম হতো, শুভেন্দুকে চটি দিয়ে মারতাম। তোর কি মাথা খারাপ হয়ে গিয়েছে?" তাঁর এই মন্তব্য ঘিরেই শুরু হয়েছে বিতর্ক। 

আরও পড়ুন: Rujira Banerjee : CGO কমপ্লেক্সে ইডি আধিকারিকদের মুখোমুখি রুজিরা, কী কী প্রশ্ন করা হতে পারে

বালেশ্বরে ট্রেন দুর্ঘটনার ক্ষত এখনও দগদগে। ২৮৮ জন বেঘোরে প্রাণ হারিয়েছেন। দেহ হাতে পেতে হিমশিম খাচ্ছে মৃতদের পরিবার। তার মধ্যেই রাজনৈতিক আকচাআকচি চরমে।মমতাকে লাগাতার নিশানা করে আসছিলেন শুভেন্দু। মমত CBI তদন্তের যৌক্তিকত নিয়ে প্রশ্ন তুললে, তৃণমূলের ভয় কী বলে মন্তব্য করেন শুভেন্দু।

তারই পাল্টা তাঁকে চটিপেচা করার ইচ্ছা প্রকাশ করতে শোনা গেল সৌগতকে। তাঁর বক্তব্য, "কোথায় বালেশ্বর...বাংলার বাইরে। তৃণমূল ওখানে গিয়ে রেল সাবোটাজ করবে? কিন্তু ওরা বলছে কেন? দিল্লির নির্দেশে।" তবে বর্ষীয়ান সাংসদ শুভেন্দুকে জুতোপেটা করার কথা বলছেন, তা মানতে পারেননি অনেকেই। সেই নিয়ে তৃণমূল-বিজেপি সংঘাতে জড়িয়েছে।

রাজ্য বিজেপি-র নেত রাুল সিন্হা বলেন, "একজন অধ্যপক, শিক্ষা জগতের মানুষ, তিনি যদি এই জাতীয় ভাষা প্রয়োগ করেন, মানুষকে উত্তেজিত করার চেষ্টা করেন, তাহলেই বুঝুন কী পরিস্থিতি। আসল কথা হল, পচা পুকুরে নামলে পচা গন্ধ বেরোবেই গা থেকে। ওই পুকুরেরই দোষ। তৃণমূলের পুকুরে যে নামবে, তারই ভাষা এমন হবে।"

বরানগরের সভা  থেকে বালেশ্বর ট্রেন দুর্ঘটনার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেই দায়ী করেন সৌগত। শুধু তাই নয়, প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরীকেও নিশানা করেন তিনি। বহরমপুর থেকে জিততে হলে, অধীরকে তৃণমূলে যোগ দিতে হবে বলে দাবি করেন তিনি। এর পাল্টা মমতার সাঙ্গপাঙ্গদের মাঠে মোকাবিলা করতে আহ্বান জানান অধীর।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Fire: ইলেকট্রিক স্যুইচ বোর্ড থেকেই কি শর্ট সার্কিট হয়ে আগুন?
ইলেকট্রিক স্যুইচ বোর্ড থেকেই কি শর্ট সার্কিট হয়ে আগুন?
West Bengal Live Blog: নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
New Market Hotel Fire: নিউ মার্কেটের হোটেলে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে আসতে পারেন মুখ্যমন্ত্রী, জানালেন সন্তোষ পাঠক
নিউ মার্কেটের হোটেলে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে আসতে পারেন মুখ্যমন্ত্রী, জানালেন সন্তোষ পাঠক
New Market Fire:বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ লিফ্ট, মেলেনি সাহায্য, এখনও আতঙ্ক তাড়া করছে একাংশের
বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ লিফ্ট, মেলেনি সাহায্য, এখনও আতঙ্ক তাড়া করছে একাংশের

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget