এক্সপ্লোর

Sukhendu Sekhar Ray: "জনস্বার্থ মামলায় হস্তক্ষেপের জায়গা নেই অভিযুক্তের", সুপ্রিম নির্দেশের পর সন্দীপকে কটাক্ষ সুখেন্দুশেখরের

RG Kar Doctor Death Case: সিবিআই হেফাজতের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আবেদন জানিয়ে ছিলেন আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। সেই আবেদন খারিজ করে দিল দেশের সর্বোচ্চ আদালত।

কলকাতা: সিবিআই হেফাজত (CBI custody) থেকে মুক্তি পাওয়ার জন্য সুপ্রিম কোর্টে আবেদন জানিয়ে ছিলেন RG কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। শুক্রবার সেই আবেদনে খারিজ করে করে দিয়ে সন্দীপ ঘোষকে সিবিআই হেফাজতে রাখারই নির্দেশ দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। এরপর টুইট করে সন্দীপ ঘোষক কটাক্ষ করলেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভা সাংসদ সুখেন্দুশেখর রায় (TMC MP Sukhendu Sekhar Ray)।

নিজের এক্স হ্যান্ডেল থেকে তিনি টুইট করেন, "জনস্বার্থ মামলায় হস্তক্ষেপের কোনও জায়গা নেই অভিযুক্তের।"

 

RG কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে জুনিয়র চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার পর দলের লাইনের বাইরে হাঁটতে দেখা গেছিল তৃণমূল কংগ্রেসের রাজ্যসভা সাংসদ সুখেন্দুশেখর রায়কে। আরজি কর কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে সিবিআই হেফাজতে নিয়ে জেরা করার দাবিও জানিয়েছিলেন টুইটের মাধ্যমে। প্রশ্ন তুলেছিলেন ঘটনার তিনদিন পর ঘটনাস্থলে পুলিশের স্নিফার ডগ নিয়ে যাওয়া বিষয় নিয়েও। সেই সঙ্গে ১৪ অগাস্ট রাতে নারীরা যখন রাত দখলের কর্মসূচির ডাক দিয়েছিলেন তাতে নিজে উপস্থিত থাকবেন বলেও জানিয়ে ছিলেন। এরপর লালবাজার তাঁকে দুবার তলব করে। তাতেও অবশ্য দমেননি তিনি। রাত দখলের কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি এই বিষয়ে রাজ্য প্রশাসনের তুমুল সমালোচনাও করতে দেখা গেছিল সুখেন্দুশেখর রায়কে। আশঙ্কা প্রকাশ করে তিনি বলেছিলেন আরজি কর কাণ্ডের প্রতিবাদ করায় তাঁকে জেলে পোরার চেষ্টা চলছে। তার হাতে থেকে বাঁচার জন্য কলকাতা হাইকোর্টে একটি মামলাও করেন তিনি। আর চারদিন আগে সন্দীপ ঘোষ গ্রেফতার হওয়ার পর কটাক্ষ করে বলেন মিডল স্টাম্প ছিটকে গেছে।

এরপর থেকে প্রতি মুহূর্তে আরজি কর কাণ্ডের প্রতিবাদীদের পাশে থেকে রাজ্য সরকারের তুমুল সমালোচনা করতে দেখা যায় তাঁকে। সম্প্রতি দিল্লিতে মোমবাতি হাতে আরজি কর কাণ্ডের প্রতিবাদ জানানোর পাশাপাশি তাঁর চোখে জল দেখা গেছিল নৃশংস এই ঘটনার জন্য। দিল্লিতে প্রতিবাদ জানানোর সময় তিনি জানিয়েছিলেন, "খোদ কলকাতার বুকে একজন মহিলা চিকিৎসকের সঙ্গে যে পাশবিক অত্যাচার ও নারকীয় ঘটনা ঘটল তা দুঃস্বপ্নের থেকেও ভয়ঙ্কর। নারকীয় এই ঘটনার প্রতিবাদে লক্ষ লক্ষ মানুষ যখন রাস্তায় রাত জাগছেন তখন আমরা ঘরে বসে থাকব কী করে? যে কষ্ট পেয়ে মেয়েটি মারা গেছে, হয়তো এই বার্তা দিয়ে গিয়েছিল এরপরেও কি তোমরা চুপ করে থাকবে? আমরা চুপ করে থাকতে পারি না। কোনও মানুষ চুপ করে থাকতে পারে না।" এই  কথা বলতে বলতে কেঁদেও ফেলেন তিনি।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: RG Kar Case: '৬ অগাস্টের স্বাস্থ্য দফতরের অর্ডার কপির মধ্যে লুকিয়ে আরজি কর কাণ্ডের রহস্য,' কী আছে কপিতে ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
Hooghly: সিঙ্গুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ইলেকট্রিক স্কুটারের শোরুম
সিঙ্গুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ইলেকট্রিক স্কুটারের শোরুম
Rachana Banerjee: তৃণমূল জিতলে তৃণমূলেই থাকতাম, চাঞ্চল্যকর মন্তব্য রচনার, 'সুযোগসন্ধানী ভদ্রমহিলা' কটাক্ষ কল্যাণের
Rachana Banerjee: তৃণমূল জিতলে তৃণমূলেই থাকতাম, চাঞ্চল্যকর মন্তব্য রচনার, 'সুযোগসন্ধানী ভদ্রমহিলা' কটাক্ষ কল্যাণের
Tulu Mondal: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক

ভিডিও

Hoy Maa Noy Boumaa | শিল্পীসত্ত্বাকে সঙ্গে রেখেই ব্যক্তিগত উদ্যোগে নতুন পথে পা বাড়িয়েছেন টেলি ইন্ডাস্ট্রির অনেক অভিনেত্রী
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৪.৮.২৬): নেতাজিকে কুকথা, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই BJP সাংসদের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৪.৮.২৬): ধৃত নির্মল ঘোষ ও সঞ্জীবকে লক্ষ্য করে উঠল চোর স্লোগানও
Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget