এক্সপ্লোর

Mamata Banerjee: তৃণমূলের জাতীয় স্তরে সভানেত্রী ছাড়া সব পদের আপাতত অবলুপ্তি, ক্ষমতা মমতার হাতেই

TMC National Working Committee: জাতীয় কর্মসমিতির সভানেত্রী ছাড়া সব পদের অবলুপ্তি করা হয়েছে। তৃণমূলের জাতীয় কর্মসমিতির সভানেত্রী থাকছেন মমতা বন্দ্যোপাধ্যায়ই। 

আশাবুল হোসেন, কলকাতা:  শনিবার কালীঘাটে (Kalighat) তৃণমূলের (TMC) বৈঠকে জাতীয় কর্মসূচী নিয়ে বড় সিদ্ধান্ত নিল দল। জানান হয়েছে যে, তৃণমূলের জাতীয় স্তরে সমস্ত পদের আপাতত অবলুপ্তি হচ্ছে। তবে জাতীয় কর্মসমিতিতে কারা কারা থাকবেন সেই নাম ঘোষণা হয়েছে আজ। কর্মসমিতির বাকি পদাধিকারীদের নাম পরে ঘোষণা করবেন তৃণমূল নেত্রী, এমনটাই খবর। জাতীয় কর্মসমিতির সভানেত্রী ছাড়া সব পদের অবলুপ্তি করা হয়েছে। তৃণমূলের জাতীয় কর্মসমিতির সভানেত্রী থাকছেন মমতা বন্দ্যোপাধ্যায়ই (Mamata Banerjee)।    

অর্থাৎ তৃণমূলের নেতারা দলে যে পদে ছিলেন, তাঁরা কেউ আপাতত সেই পদে থাকছেন না। তৃণমূলের শীর্ষস্তরে ফাটলের জল্পনার আবহে, দায়িত্বে কি রদবদল হতে পারে? সেই প্রশ্ন থেকেই যাচ্ছে।  বিরোধীরা অবশ্য তৃণমূলের নতুন জাতীয় কর্মসমিতি নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে। 

প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর চৌধুরী বলেন, "যদি মনে হয় দলের মধ্যে কোনও থ্রেট আছে, তাহলে অবলুপ্তি ঘটিয়ে ঠিক করবেন"। সামনেই গোয়ার বিধানসভা নির্বাচন। যেখানে এবার তৎপরতা বাড়িয়েছে তৃণমূল। মমতা বন্দ্য্যোপাধ্য্যায় স্পষ্ট করে দিয়েছেন, তাঁর টার্গেট এখন ২০২৪’এর লোকসভা ভোট। সেই লক্ষ্যে কি তিনি সর্বভারতীয় স্তরে দায়িত্ব রদবদল করতে পারেন? সেই উত্তর মিলবে পদাধিকারীদের তালিকা সামনে আসার পরই।                                                       

এদিন, তৃণমূলের জাতীয় কর্মসমিতির সদস্যদের নাম ঘোষণা করা হয়। ২০ জনের জাতীয় কর্মসমিতি ঘোষণা করা হয় তৃণমূলের তরফে। তৃণমূলের জাতীয় কর্মসমিতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই তালিকায় অমিত মিত্র, পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত বক্সি, সুদীপ বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee), বুলুচিক বরাইক, চন্দ্রিমা ভট্টাচার্য, কাকলি ঘোষ দস্তিদার, সুখেন্দুশেখর রায়, জ্যোতিপ্রিয় মল্লিক, অসীমা পাত্র, মলয় ঘটক, রাজীব ত্রিপাঠী, অনুব্রত মণ্ডল, গৌতম দেব-সহ ১৯ জনের নাম রয়েছে। মমতা নিজে জাতীয় কর্মসমিতির সদস্য হিসেবে ঘোষণা করেছেন।

সেরা শিরোনাম

Union Cabinet Reshuffle : শমীক ভট্টাচার্য কি কেন্দ্রীয় মন্ত্রী হতে চলেছেন? মোদির মন্ত্রিসভায় রদবদল হলে কেন্দ্রীয় মন্ত্রী হবেন সুদীপও ?
শমীক ভট্টাচার্য কি কেন্দ্রীয় মন্ত্রী হতে চলেছেন? মোদির মন্ত্রিসভায় রদবদল হলে কেন্দ্রীয় মন্ত্রী হবেন সুদীপও ?
GKSS Poll: সংখ্যার স্বার্থেই কি শেষমেষ কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন NCPI-এর কোনও সাংসদ? কী বলছেন সাধারণ মানুষ?
সংখ্যার স্বার্থেই কি শেষমেষ কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন NCPI-এর কোনও সাংসদ? কী বলছেন সাধারণ মানুষ?
News Live: রাজ্যজুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস, দুর্যোগ থেকে মুক্তি কবে ? কী বলছে IMD
রাজ্যজুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস, দুর্যোগ থেকে মুক্তি কবে ? কী বলছে IMD
Rajastan Panchayat Election Results 2026: রাজস্থানের পঞ্চায়েত ভোটে নাস্তানাবুদ BJP, দাপট দেখাল কংগ্রেস
রাজস্থানের পঞ্চায়েত ভোটে নাস্তানাবুদ BJP, দাপট দেখাল কংগ্রেস

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget