এক্সপ্লোর

Howrah News: তৃণমূল পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, দফতরে তালা তৃণমূল সদস্যদেরই

Protest By TMC: তৃণমূল পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে দিলেন তৃণমূল সদস্যরাই। ডোমজুড়ের কোলড়া ১ নম্বর গ্রাম পঞ্চায়তের ঘটনা।

সুনীত হালদার, হাওড়া: তৃণমূল (TMC) পঞ্চায়েত প্রধানের (Panchayat Pradhan) বিরুদ্ধে দুর্নীতির ( Corruption) অভিযোগে পঞ্চায়েত অফিসে (Panchayat Office) তালা ঝুলিয়ে দিলেন তৃণমূল সদস্যরাই (TMC Members)। ডোমজুড়ের (domjur) কোলড়া ১ নম্বর গ্রাম পঞ্চায়তের ঘটনা। আজ সকালে পঞ্চায়েত প্রধান দফতরে ঢুকতে গেলে তাঁকে অন্যান্য সদস্যরা বাধা দেন বলে খবর। পরে ঘটনাস্থলে পুলিশ আসে। শাসকদলের সদস্যরাই পুলিশের কাছে পঞ্চায়েত প্রধানকে গ্রেফতারের দাবি জানান।

যা ঘটেছে...
ডোমজুড়ের কোলড়া ১ নম্বর পঞ্চায়েতের মোট সদস্যসংখ্যা ১২। এর মধ্যে ৯ জন তৃণমূলের, ২ জন বিজেপি এবং ১ জন নির্দল। বিক্ষুব্ধ পঞ্চায়েত সদস্যদের অভিযোগ, প্রধান নিলুফা মল্লিক পঞ্চায়েতের কাজকর্ম নিয়ে তৃণমূল সদস্যদের সঙ্গে কোনও আলোচনা করেন না। তিনি বিজেপি এবং নির্দল সদস্যদের নিয়ে পঞ্চায়েত চালান। শুধু তাই নয়। আমপান পরবর্তীকালে লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে নিলুফা মল্লিকের বিরুদ্ধে। কবরস্থানের মাটি ফেলা, রাস্তা তৈরি এবং একশো দিনের কাজ থেকেও বিপুল অর্থ নয়ছয় করেছেন তিনি, এ কথা বলছেন তাঁর দলের সদস্যরাই। ব্যাপক দুর্নীতির প্রতিবাদেই আজ সকালে পাঁচ তৃণমূল সদস্য এবং তাঁদের অনুগামীরা পঞ্চায়েত অফিসে ঝুলিয়ে দেন।

আরও যা অভিযোগ...
বিক্ষুব্ধদের বক্তব্য, নিলুফা-র স্বামী প্রতি দিন পঞ্চায়েত অফিসে এসে বসে থাকেন। শুধু তাই নয়। পঞ্চায়েতের প্রতিটি কাজে হস্তক্ষেপ করেন বলেও অভিযোগ। সম্প্রতি পঞ্চায়েত অফিস থেকে একটি ল্যাপটপ চুরি যায়। তৃণমূল সদস্যদের দাবি, এই চুরির পেছনেও পঞ্চায়েত প্রধানের হাত থাকতে পারে। আজ যখন নিলুফা পঞ্চায়েত অফিসে ঢুকতে যান, সেই সময় তাঁর দলের সদস্যরাই তাঁকে বাধা দেন। তাঁকে ঘিরে স্লোগান দিতে থাকেন। পঞ্চায়েত অফিস বন্ধ থাকায় তাঁকে বাইরে অপেক্ষা করতে দেখা যায়। পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু করায় ঘটনাস্থলে পুলিশ পৌঁছয়। বিষয়টি নিয়ে নিলুফাকে প্রশ্ন করা হলে যাবতীয় অভিযোগ অস্বীকার করেন। তাঁর পাল্টা দাবি, মিথ্যে বলছেন তৃণমূলের পঞ্চায়েত সদস্যরা। তাঁদের দাবি মতো কাজ না করাতেই তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলছেন। তিনি কোনও দুর্নীতির সঙ্গে যুক্ত নন, জোরাল বক্তব্য নিলুফা-র।
শাসকদলের জনপ্রতিনিধিদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নতুন নয়। বিশেষত পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে শাসকদলের সদস্যরাই সুর চড়াচ্ছেন এই অভিযোগও খুব অচেনা না। কিন্তু প্রশ্ন হল, কেন এই অভিযোগের নিষ্পত্তি হবে কবে? আমজনতা কবে জানবেন তাঁদের নির্বাচিত প্রতিনিধিরা আদৌ ভরসার পাত্র কিনা? এখনও স্পষ্ট উত্তর নেই।  

আরও পড়ুন:পঞ্চায়েত অফিস থেকে তথ্যপ্রমাণ 'সরানোর' প্রতিবাদে সোনাচূড়ায় অঞ্চল অফিসের সামনে বিক্ষোভ বিজেপির

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojana: ১৭ অগস্ট নতুন সরকারের ১০০ দিন, সেদিন থেকেই ফের মিলবে অন্নপূর্ণা যোজনার টাকা
১৭ অগস্ট নতুন সরকারের ১০০ দিন, সেদিন থেকেই ফের মিলবে অন্নপূর্ণা যোজনার টাকা
Suvendu Adhikari: চালু হল 'আয়ুষ্মান ভারত' ও 'মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা', এবার রাজ্যের সব মানুষ পাবেন এই সুবিধা, মুখ্যমন্ত্রী বললেন...
চালু হল 'আয়ুষ্মান ভারত' ও 'মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা', এবার রাজ্যের সব মানুষ পাবেন এই সুবিধা, মুখ্যমন্ত্রী বললেন...
Agnimitra Paul:
"কেউ এই কাজ করে থাকলে অ্যাকশন হবে, বিজেপির কর্মী বলে পুলিশ ছেড়ে দেবে না, আমরা তৃণমূল নই", বাঁকুড়ার ঘটনায় প্রতিক্রিয়া অগ্নিমিত্রার
Blood Bank Scam: রক্ত ও প্লাজমা পাচার রুখতে আরও কড়া রাজ্য, ব্লাড ব্যাঙ্কগুলোর জন্য আসছে নিজস্ব SOP!
রক্ত ও প্লাজমা পাচার রুখতে আরও কড়া রাজ্য, ব্লাড ব্যাঙ্কগুলোর জন্য আসছে নিজস্ব SOP!

ভিডিও

CJP Protest | দিল্লিতে CJP আন্দোলনে যোগ দেওয়ার 'অপরাধে' হামলা! কাঠগড়ায় BJP
Nadia Congress Leader Death | কংগ্রেস নেতা-ছেলে খুনেও যোগ TMC-এর? গ্রেফতার পঞ্চায়েত প্রধান-সহ ২
Birbhum Tulu Mondal | ১৬ ঘণ্টা তল্লাশি, তারপরেই গ্রেফতার Anubrata Mondal-এর প্রাক্তন দেহরক্ষী
Birbhum Tulu Mondal | টুলু মণ্ডলের আত্মীয়রা পুলিশের স্ক্যানারে, দুই শ্যালকের বাড়িতে চলল তল্লাশি
Asish Banerjee | আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুর নেপথ্য়ের 'চক্রান্ত'? বড় কথা বলে দিলেন নেতার ভাই

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Embed widget