এক্সপ্লোর

Partha Chatterjee : রাতে পার্থ-র বাড়িতে আরও ইডি আধিকারিক, ১৬ ঘণ্টা পরেও জারি জিজ্ঞাসা, কীভাবে এগোল গোটা দিন

ED quizzing Partha Chatterjee : এখনও পর্যন্ত জিজ্ঞাসাবাদ পর্ব চললেও প্রাক্তন শিক্ষামন্ত্রীর বাড়িতে ইডির হানার পর ঠিক কেমন ছিল সারাদিনের ঘটনাক্রম?

ব্রতদীপ ভট্টাচার্য, কলকাতা : ঘড়ির কাঁটায় তখন সবে রাত সাড়ে দশটা পেরিয়েছে। পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) বাড়িতে এসে হাজির হলেন আরও এক ইডি আধিকারিক (ED Official)। শেষ খবর পাওয়া পর্যন্ত রাত বারোটা পেরিয়ে গেলেও জারি রয়েছে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীকে জিজ্ঞাসাবাদ। দীর্ঘ ১৬ ঘণ্টারও বেশি সময় ধরে যা জারি। ইডি সূত্রে খবর, পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়িতে উদ্ধার হওয়া বিপুল অঙ্কের অর্থের উৎস কী, সেই নিয়েই আরও এক দফা জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে তাঁকে। ইডি সূত্রে আগেই জানানো হয়েছে, উদ্ধার হওয়া বিপুল অঙ্কের টাকার সঙ্গে শিক্ষক নিয়োগ দুর্নীতির যোগ রয়েছে বলেই মনে করছেন তদন্তকারীরা।

তৃণমূলের শহিদ দিবস অনুষ্ঠানের ঠিক পরের দিন সাতসকালে পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার বাড়ি সহ একযোগে কলকাতা থেকে জেলার একাধিক জায়গায় হানা দেন ইডি আধিকারিকরা। পরে পিংলায় পার্থ চট্টোপাধ্যায়ের আত্মীয়ের বাড়ি, ব্যারাকপুরে তাঁর আপ্ত সহায়কের বাড়ি ও সন্ধের দিকে 'পার্থ ঘনিষ্ঠ' অর্পিতার বাড়িতে হানা দেয় ইডি। সেখানেই উদ্ধার হয় প্রায় ২০ কোটি টাকা, বিদেশি মুদ্রা, সোনা, ২০ টি মোবাইল ফোন সহ আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি। এখনও পর্যন্ত জিজ্ঞাসাবাদ পর্ব চললেও প্রাক্তন শিক্ষামন্ত্রীর বাড়িতে ইডির হানার পর ঠিক কেমন ছিল সারাদিনের ঘটনাক্রম?

সকাল আটটা নাগাদ পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে হানা দেন ইডি-র ৯-১০ জন আধিকারিক। তাঁদের সঙ্গে ছিল সিআরপিএফ। প্রাক্তন শিক্ষামন্ত্রীর বাড়িতে এসেই সমস্ত নিরাপত্তারক্ষীদের ফোন বাজেয়াপ্ত করে নেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা। জানিয়ে দেওয়া হয় বাড়ি বাইরে কাউকে বেরোতে দেওয়া হবে না। পরে অবশ্য তাঁদের বেরোনোর ছাড়পত্র দেওয়া হয়। পার্থ চট্টোপাধ্যায়ের ঘরে পৌঁছে সোজা দোতলার ঘরে পৌঁছে তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু করেন ইডি আধিকারিকরা।

প্রথমে পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীদেরও তাঁর সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি। পরের দিকে অবশ্য সেই সুযোগ দেন তদন্তকারীরা। শিক্ষক নিয়োগ দুর্নীতি সংক্রান্ত নানা বিষয়ে নিয়ে টানা জেরার মাঝেই দুপুরের দিকে অসুস্থ বোধ করেন পার্থ চট্টোপাধ্যায়। যার জেরে তাঁকে দেখতে পৌঁছন এসএসকেএমের তিন চিকিৎসক। মন্ত্রীর শারীরিক পরীক্ষার পর আধঘণ্টা পর সুস্থ বোধ করেন পার্থ চট্টোপাধ্যায়। চিকিৎসকরাও বেরিয়ে সে কথা জানান। তাঁরা চলে যাওয়ার পর ফের শুরু হয় ম্যারাথন জিজ্ঞাসাবাদ। এর মাঝেই রাজ্যের একাধিক জায়গায় হানা দিতে থাকেন ইডি আধিকারিকরা।

রাতের দিকে সামনে আসে পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে বিপুল অর্থ মেলার খোঁজ। যার কিছুটা পর রাতের দিকে আরও এক সিনিয়র ইডি আধিকারিক পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে হাজির হন। প্রসঙ্গত, সাতসকালে ইডি আধিকারিকদের যে দল প্রাক্তন শিক্ষামন্ত্রীর বাড়িতে হাজির হয়েছিলেন, তারাও এখনও রয়েছে। সবমিলিয়ে সকাল গড়িয়ে দুপুর, দুপুর গড়িয়ে সন্ধে, তারপর সন্ধে গড়িয়ে রাত হয়ে গেলেও এখনও জারি শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা পার্থ চট্টোপাধ্যায়কে ইডি-র জিজ্ঞাসাবাদ। ঘটনাক্রম এবার কোনদিকে এগোয়, সেদিকেই নজর রাজ্য তথা দেশবাসীর।

আরও পড়ুন- বস্তা বস্তা ৫০০, ২০০০-এর নোট, কীভাবে 'পার্থ ঘনিষ্ঠের' বাড়িতে! চলছে জিজ্ঞাসাবাদ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tapas Roy On Sudip:
"ওর সঙ্গে সম্পর্ক? ওয়াক থু..", সুদীপকে ‘নির্লজ্জ, বেহায়া’ বলে আক্রমণ তাপসের
News Updates Live: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০% DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০% DA
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Tarakeswar Shraboni Mela 2026: তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget