এক্সপ্লোর

TMC 21 July: ২১ জুলাই মিছিলে চন্দ্রযান ৩! লঞ্চ ভেহিকল মডেলে দিল্লির স্বপ্ন?

TMC Shahid Diwas:কদিন আগেই চাঁদে পাড়ি দিয়েছে চন্দ্রযান ৩। এলভিএম-৩- এ চেপে আকাশে উড়েছে সেটি। এবার সেই মডেল ২১ জুলাইয়ের মিছিলে।

আবির দত্ত, কলকাতা: লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী, রূপশ্রী, কন্যাশ্রী- তৃণমূল সরকারের নানা প্রকল্পের মডেল আকছাড় দেখতে পাওয়া যায় তৃণমূলের যে কোনও বড় কর্মসূচিতে। ২১ জুলাইয়ের সভায় যোগ দিতে যাওয়ার মিছিলেও তাই নানা প্রকল্পের মডেল দেখতে পাওয়া স্বাভাবিক। কিন্তু এবার তাতে যোগ হয়েছে আরও একটি জিনিস। চন্দ্রযানের লঞ্চ ভেহিকলের মডেল। কদিন আগেই চাঁদে পাড়ি দিয়েছে চন্দ্রযান ৩। এলভিএম-৩- এ চেপে আকাশে উড়েছে সেটি। এবার সেই মডেল ২১ জুলাইয়ের মিছিলে। সেই মডেলের গায়ে লেখা তৃণমূল সরকারের প্রকল্পের নাম।

কেন এমন কাজ? তৃণমূল কর্মী সমর্থকরা জানাচ্ছেন, এই লঞ্চ ভেহিকলে চেপে যেমন চাঁদের যাচ্ছে চন্দ্রযান। তেমনই আগামী লোকসভা ভোটের মাধ্যমে তৃণমূলও পৌঁছে যাবে দিল্লিতে। দিল্লি-জয়ের আশা থেকেই এমন কাজ। 

বরানগরের তৃণমূল সমর্থক বলেন, 'এগুলো আমাদের প্রকল্প, আমরা এগুলি দিয়েই বিরোধীদের বধ করি। আমাদের বিরোধীদের বধ করার জন্য কুৎসা লাগে না। বিরোধীদের বধ করার জন্য আমাদের অপপ্রচার লাগে না। এগুলো আমাদের এক একটা তোপ। এগুলি দিয়েই আমরা বিরোধীদের বধ করি।'

একুশ জুলাইয়ের সমাবেশ ঘিরে শুক্রবার সকাল থেকেই রঙিন হয়ে ওঠে কলকাতা। রাজ্যের সব রাস্তাই যেন গিয়ে শেষ হয় ধর্মতলায়। পঞ্চায়েত ভোটে বিপুল জয়ের পর প্রথমবার তৃণমূলের সমাবেশ ঘিরে কর্মী সমর্থকদের উন্মাদনা ছিল তুঙ্গে। সেই উন্মাদনাতেই অন্য মাত্রা যোগ করল চন্দ্রযানের অনুষঙ্গ।

৩০ বছরে পা দিল ২১ জুলাই উদযাপন। আর এবারের ২১ জুলাই সমাবেশ বিশেষ কারণ ছিল, পঞ্চায়েত ভোটে তৃণমূলের জয়জয়কার। এবার জেলা জেলা থেকে বহু সমর্থকরা দল বেঁধে আসছেন। আশা করা হচ্ছে, এবার জন সমাগম বাড়বে। এই পরিস্থিতিতে বৃহস্পতিবারই কলকাতায় পৌঁছে গিয়েছেন অনেকে। রাতভর চলেছে ঘোরাঘুরি। শুক্রবার সমর্থকদের সঙ্গে কথা বলতে শহরের দিকে দিকে পৌঁছে গিয়েছিল এবিপি আনন্দ-র ক্যামেরা। সাতসকালে ২১ জুলাই মঞ্চের আশেপাশে ছাড়াও ভিড় চোখে পড়েছে কলকাতার দর্শনীয় স্থানগুলিতে। আলিপুর চিড়িয়াখানা, ইডেন গার্ডেন, ভিক্টোরিয়া চত্বরে দেখা গেল তৃণমূল কর্মী সমর্থকদের ভিড় দেখা গেল। অনেকেই জানিয়েছিলেন, ২১ জুলাইয়ের মিছিলে যাবেন। তবে তার আগে সল্টলেক, দমদম, শিয়ালদা, হাওড়া দেখেছেন। দেখে এসেছেন এসএসকেএম-ও ! সকাল সকাল তো কলকাতার দর্শনীয় স্থানগুলি খোলে না, কিন্তু গেটের সামনে থেকেই ঘুরে যাচ্ছেন অনেকে। উদ্দীপনা এতটাই। তারপরে গোটা ভিড় নেমেছে ২১ জুলাইয়ের সভায়।

আরও পড়ুন: ২১ জুলাইয়ের সভায় মুকুল! মঞ্চে নয়, রইলেন নীচেই

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

SC On Delhi Police Lathi Charge:
"মানুষজন বিক্ষোভ দেখাচ্ছে বলেই পুলিশ লাঠিচার্জ করতে পারে না..", যন্তর মন্তরে পুলিশের লাঠিচার্জ নিয়ে পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের
Agnimitra Paul: 'ছাত্রদের প্রতিবাদকে সমর্থন করছি, কিন্তু দেশবিরোধী শক্তিকে প্রশ্রয় নয়', হুঁশিয়ারি অগ্নিমিত্রার
'ছাত্রদের প্রতিবাদকে সমর্থন করছি, কিন্তু দেশবিরোধী শক্তিকে প্রশ্রয় নয়', হুঁশিয়ারি অগ্নিমিত্রার
News Live : : বিজেপিতে যোগদানের জল্পনার মধ্যেই নবান্নে সুদীপ
: বিজেপিতে যোগদানের জল্পনার মধ্যেই নবান্নে সুদীপ
Weather Update: বঙ্গোসাগরে অতি গভীর নিম্নচাপ, ঘণ্টায় ৬০ কিলোমিটার গতিবেগে ধেয়ে আসতে পারে ঝোড়ো হাওয়া, অতি ভারী বৃষ্টির কমলা সর্তকতা এবার দক্ষিণবঙ্গে
বঙ্গোসাগরে অতি গভীর নিম্নচাপ, ঘণ্টায় ৬০ কিলোমিটার গতিবেগে ধেয়ে আসতে পারে ঝোড়ো হাওয়া, অতি ভারী বৃষ্টির কমলা সর্তকতা এবার দক্ষিণবঙ্গে

ভিডিও

TMC News: আব্দুর রহিম বক্সীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ | ABP Ananda LIVE
Anubrata Mondal | আগাম জামিনের আবেদন মঞ্জুর অনুব্রত মন্ডলের
Sajal Ghosh |
Kajal Seikh | কাজল শেখকে ঘিরে চোর চোর স্লোগান | ABP Ananda LIVE
Park Street | জনবহুল পার্ক স্ট্রিটে দেহ উদ্ধার | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Embed widget