এক্সপ্লোর

Assembly Session 2023:মণিপুর নিয়ে বিধানসভায় নিন্দাপ্রস্তাব তৃণমূলের, বিজেপি বিধায়কদের হট্টগোলে পাল্টা দিলেন মুখ্যমন্ত্রী

CM Mamata Banerjee:মণিপুর নিয়ে বিধানসভায় নিন্দাপ্রস্তাব আনল তৃণমূল। এ দিকে মুখ্যমন্ত্রীর বক্তব্যের সময় তুমুল হট্টগোল শুরু করেন বিজেপি বিধায়করা। পাল্টা আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়ও।

কলকাতা: মণিপুর (Manipur Incident) নিয়ে বিধানসভায় (West Bengal Assembly) নিন্দাপ্রস্তাব আনল তৃণমূল (TMC)। এ দিকে মুখ্যমন্ত্রীর (CM Mamata Banerjee) বক্তব্যের সময় তুমুল হট্টগোল শুরু করেন বিজেপি বিধায়করা। পাল্টা আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। বলেন, 'মণিপুর সামলাতে প্রধানমন্ত্রী ব্যর্থ। তিনি বিদেশে যেতে পারেন, মণিপুরে যান না।' সঙ্গে আরও সংযোজন, 'আপনারা মণিপুর শান্ত করতে না পারলে আমাদের দায়িত্ব দিন। যাঁরা মণিপুর নিয়ে আলোচনায় বাধা দিচ্ছেন, তাঁরা দেশদ্রোহী। বাংলায় ১০৭টি টিম পাঠিয়েছে, আমার মাত্র ১ টিম ওখানে গিয়েছে।' তৃণমূলনেত্রীর অভিযোগ, 'একটি ইঁদুর কামড়ালেও আপনারা টিম পাঠিয়ে দেন। ইন্ডিয়া এবার ক্ষমতায় আসবে, দেখব আপনারা কীভাবে কাজ করেন। ২দিন বিজেপিতে এসেছেন, বেশি জ্ঞান দেবেন না। প্রতি দিন বাংলার সংস্কৃতিকে অপমান করছেন।' সঙ্গে আরও বলেন, 'আমরা ভেবেছিলাম আলোচনা করব, কিন্তু বিজেপি আলোচনা চায় না।'

তীব্র হইচই...
বিধানসভা অধিবেশনে যে বঙ্গ বিজেপির বিধায়করা এমন কিছু করতে পারেন, সে ইঙ্গিত রবিবারই ছিল। তাঁদের স্পষ্ট বক্তব্য, মণিপুরের ঘটনা নিয়ে নিন্দাপ্রস্তাবের আলোচনায় তাঁরা তখনই অংশ নেবেন যখন বাংলায় নারী-নির্যাতন নিয়েও আলোচনা হবে। এদিন তৃণমূল নিন্দাপ্রস্তাবের পর মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে শুরু করতেই তীব্র হট্টগোল শুরু করেন বিজেপি বিধায়করা। পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায় তীব্র আক্রমণ করেন বিজেপিকে। সঙ্গে বলেন, 'বিজেপি সরকার মণিপুরকে ধ্বংস করতে চাইছে, আসুন সবাই মণিপুরের পাশে দাঁড়াই।' এদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর প্রশ্ন,'অন্য রাজ্যের অভ্যন্তরীণ বিষয় নিয়ে এই রাজ্যের বিধানসভায় কি আলোচনা করতে পারি?' তাঁর বক্তব্য চলাকালীন পাল্টা বিক্ষোভ দেখান তৃণমূল বিধায়করাও। সার্বিক প্রেক্ষাপটে সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারি দেন শুভেন্দু। তাঁর প্রশ্ন ছিল, 'আর কতদিন অপমানিত হবেন বাংলার মহিলারা? বাংলার মাটিতে একের পর এক নারী নির্যাতনের ঘটনা ঘটছে। সে দিকে না তাকিয়ে আপনি দূরের রাজ্য মণিপুরের দিকে তাকাচ্ছেন।' বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের আরও দাবি, 'ভাঙড়ে ১৪৪ ধারা জারি করে মহিলাদের উপর নির্যাতন চলেছে। গোটা দেশজুড়ে অনেক ঘটনা ঘটেছে, তা নিয়ে কি আলোচনা হয়েছে বিধানসভায়?' সুর চড়ান বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ও। বলেন, 'রাজস্থানে মহিলাদের উপর অত্যাচারের ঘটনা নিয়ে আলোচনা করুন। মণিপুরে টিম পাঠানোর কথা বলছেন, এ রাজ্যে কোথাও যাওয়ার কথা ভাবছেন না। আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের আবার বক্তব্য, 'বাংলায় মেয়েদের উপর এত অত্যাচার হচ্ছে অথচ বিধানসভায় আলোচনা হয় না। বলা হয় এগুলো ছোট ঘটনা, মুখ্যমন্ত্রী তাঁর চরিত্র নিয়ে প্রশ্ন তোলেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মণিপুরের ঘটনার নিন্দা করেন, কিন্তু মুখ্যমন্ত্রী মালদার ঘটনার নিন্দা করেন না। মুখ্যমন্ত্রীর উদ্দেশ্য মণিপুরের ঘটনার রাজনৈতিক ফায়দা তোলা।'

প্রেক্ষাপট...
সংসদের বাদল অধিবেশনে মণিপুর ইস্যুতে প্রধানমন্ত্রীর বিবৃতি চেয়ে তোলপাড় ফেলেছেন 'ইন্ডিয়া'-র সদস্যরা। রাজ্যসভা ও লোকসভা, দুই কক্ষই উত্তাল। ঠিক এমন অবস্থায় বঙ্গ বিধানসভায় বিজেপি বিধায়কদের এমন বিক্ষোভ।

আরও পড়ুন:বুদ্ধদেব ভট্টাচার্যর 'শারীরিক পরিস্থিতির উন্নতি, সংক্রমণ কমেছে অর্ধেকেরও বেশি'

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Airport: কলকাতা বিমানবন্দরে আগুন
কলকাতা বিমানবন্দরে আগুন
News Live Updates: নদিয়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে খুনের অভিযোগে ধৃতের সংখ্যা বেড়ে হল ৫
নদিয়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে খুনের অভিযোগে ধৃতের সংখ্যা বেড়ে হল ৫
Shatarup Ghosh: 'স্কুলগুলোর এই দশা তৃণমূল আমলে হয়েছে, আব্দুল সেই ছবি তুলে ধরছিল, তাহলে বিজেপির রাগ হল কেন?', বাঁকুড়ায় নিহত CJP সমর্থকের বাবা, কী বলছেন শতরূপ ঘোষ
'স্কুলগুলোর এই দশা তৃণমূল আমলে হয়েছে, আব্দুল সেই ছবি তুলে ধরছিল, তাহলে বিজেপির রাগ হল কেন?', বাঁকুড়ায় নিহত CJP সমর্থকের বাবা, কী বলছেন শতরূপ ঘোষ
Bankura News: 'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ
'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget