এক্সপ্লোর

High Madrasa: নন্দীগ্রাম হাই মাদ্রাসায় নিরঙ্কুশ জয় তৃণমূলের, ৬ আসনই জোড়াফুলের দখলে

Nandigram News: সম্প্রতি নন্দীগ্রামে সমবায় সমিতির ভোটে বিজেপির কাছে বড়সড় ধাক্কা খেয়েছে তৃণমূল। তার পর হাই মাদ্রাসা নির্বাচনে এই জয় স্বস্তি দিল তাদের।

বিটন চক্রবর্তী, নন্দীগ্রাম: নন্দীগ্রামের (Nandigram News) মহম্মদপুর হাই মাদ্রাসার পরিচালন সমিতির (High Madrasa managing Committee) ভোটে নিরঙ্কুশ জয় তৃণমূলের (TMC Updates)। সেখানে ছয়টি আসনের মধ্যে ছয়টিতেই জয় শাসক দলের। বিজেপি-র  (BJP)প্রার্থী না থাকলেও বাম-কংগ্রেস জোট প্রার্থী দিয়েছিল। মহম্মদপুর হাই মাদ্রাসায় আগে আলাদা প্রার্থী দিয়েছিল তৃণমূলের দুই শিবির। পরে জেলা নেতৃত্বের হস্তক্ষেপে দুই শিবির থেকে ছয় জন প্রার্থী ঠিক করে দেওয়া হয়। 

নন্দীগ্রামে হাই মাদ্রাসা নির্বাচনে নিরঙ্কুশ জয় তৃণমূলের

নির্বাচের ফল ঘোষণার পরই এ দিন উচ্ছ্বাসের বাঁধ ভাঙে তৃণমূল কর্মীদের। দলের সমর্থনে স্লোগান দেন তাঁরা। রব ওঠে “জিতেছে জিতেছে, তৃণমূল জিতেছে। সিপিএম গোহারা হেরেছে।” গত সপ্তাহে নন্দীগ্রামের ভেকুটিয়ায় সমবায় সমিতির ভোটে জয়লাভ করে বিজেপি। তার এক সপ্তাহ পর হাই মাদ্রাসার এই জয় তৃণমূলকে স্বভাবতই অক্সিজেন জোগাচ্ছে।

সম্প্রতি নন্দীগ্রামে সমবায় সমিতির ভোটে বিজেপির কাছে বড়সড় ধাক্কা খেয়েছে তৃণমূল। তার পর হাই মাদ্রাসা নির্বাচনে এই জয় স্বস্তি দিল তাদের। কারণ হাই মাদ্রাসা পরিচালন সমিতির নির্বাচনে প্রার্থী দেওয়া নিয়েও অস্বস্তি দেখা দেয় দলে।  দারুল উলুম সিনিয়র মাদ্রাসার পরিচালন সমিতির আসন সংখ্যা ছয়। প্রত্যেকটি আসনে লড়ার জন্য, এক দিকে যেমন নন্দীগ্রামের ১নম্বর ব্লক তৃণমূলের তরফে মনোনয়ন জমা দেওয়া হয়। তেমনই নিজেদের বিক্ষুব্ধ তৃণমূল ঘোষণা করে, মনোনয়ন জমা দেয় অন্য গোষ্ঠী। 

আরও পড়ুন: Mamata Banerjee: ‘শুভশ্রীর বাচ্চাটা খুব স্মার্ট, ছবি চেয়ে দেখি’, জাগো বাংলার অনুষ্ঠানে মমতার মুখে ইউভানের নাম

মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে মোট ছয় জনের নামে সিলমোহর পড়ে

তৃণমূল সূত্রে খবর,মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে নিজেদের মধ্যে বৈঠক করে তৃণমূলের জেলা কমিটি। তার আলাপ-আলোচনা করে দুই শিবিরের তিন জন করে মোট ছয় জনের নাম চূড়ান্ত করে তৃণমূল। ব্লক কমিটির তিন জনের প্রার্থীপদ প্রত্যাহার করা হয়, যাতে ভোট কাটাকাটিতে অন্য কেউ সুযোগ না পেয়ে যায়। মহম্মদপুর হাইমাদ্রাসার ভোটে বিজেপি প্রার্থী না দিলেও, ছয়টি আসনে সমঝোতা করে প্রার্থী দিয়েছিল বাম-কংগ্রেস। তারা একটিও আসন পায়নি।

হাই মাদ্রাসার নির্বাচনের আগে দলের অন্দরের বিভাজন নিয়ে তৃণমূলকে তীব্র আক্রমণ করে বিজেপি। কড়া ভাষাতেই তার পাল্টা জবাব দেয় জোড়াফুল শিবির। তমলুক সাংগঠনিক জেলার তৃণমূলের সভাপতি সেই সময় বলেন, "বিজেপি আগে নিজেদের গোষ্ঠীদ্বন্দ্ব মেটাক, তারপর তৃণমূলের দিকে আঙুল তুলবে।"

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : কলকাতাতেও হল বুকিং করার পরও বাতিলের অভিযোগ CJP-র
কলকাতাতেও হল বুকিং করার পরও বাতিলের অভিযোগ CJP-র
Gupta Brothers: কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
Calcutta High Court: কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: মা-বাবা সবজি বিক্রি করতেন, টাকার অভাবে হেঁটে ১২ কিমি দূরের স্কুলে যেতেন, সেই ছেলেই আজ IPS
মা-বাবা সবজি বিক্রি করতেন, টাকার অভাবে হেঁটে ১২ কিমি দূরের স্কুলে যেতেন, সেই ছেলেই আজ IPS
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Embed widget