এক্সপ্লোর

Aindrila Sharma Demise: শেষ মুহূর্তে পা আঁকড়ে ধরলেন সব্যসাচী, কেওড়াতলায় দাহ করা হল ঐন্দ্রিলাকে

Aindrila Sharma Last Rites: রবিবার দুপুর ১২টা বেজে ৫৯ মিনিটে মৃত বলে ঘোষণা করা হয় ঐন্দ্রিলাকে। যাবতীয় প্রক্রিয়া মিটিয়ে বিকেল ৪টের কিছু পর দেহ বার করা হয় হাসপাতাল থেকে।

কলকাতা: স্বপ্নদেখা, স্বপ্নপূরণের বয়স ২৪ বছর।  কিন্তু সেই ২৪ বছরেই ইতি পড়ল জীবনে। মরিয়া লড়াই চালিয়েও জীবনযুদ্ধে হার মানতে হল অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মাকে (Aindrila Sharma Demise)। রবিবার দুপুরে হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সন্ধেয় ইহলোক থেকে চিরতরে বিলীন হয়ে গেলেন। কেওড়াতলা শ্মশানে দাহ করা হল ঐন্দ্রিলাকে (Aindrila Sharma Last Rites)। 

লড়াইকে কুর্নিশ, চিরবিদায় ঐন্দ্রিলা

রবিবার দুপুর ১২টা বেজে ৫৯ মিনিটে মৃত বলে ঘোষণা করা হয় ঐন্দ্রিলাকে। যাবতীয় প্রক্রিয়া মিটিয়ে বিকেল ৪টের কিছু পর দেহ বার করা হয় হাসপাতাল থেকে। তার পর সোজা কুঁদঘাটের বাড়িতে এসে পৌঁছয় ঐন্দ্রিলার মরদেহ। সেখান থেকে টেকনিশিয়ান স্টুডিয়ো, একদা যেখানে সকাল বিকেল পা পড়ল অভিনেত্রীর, সেখানে নিয়ে যাওয়া হয় ঐন্দ্রিলাকে। 

টেকনিশিয়ান স্টুডিওয় ঐন্দ্রিলাকে শেষ দেখা দেখতে ভিড় করেছিলেন টলিপাড়ায় ঐন্দ্রিলার কলাকুশলী, শুভাকাঙ্খীরা। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসও। তার পর সেখান থেকে ঐন্দ্রিলাকে নিয়ে কেওড়াতলা শ্মশানের উদ্দেশে রওনা দেন ঐন্দ্রিলার পরিবারের লোকজন, বন্ধু-বান্ধব এবং পরিচিতরা। সেখানেই দাহ করা হয় অভিনেত্রীকে। শেষযাত্রায় ঐন্দ্রিলাকে সাজিয়ে দেন তাঁর দিদি।

আরও পড়ুন: Aindrila Sharma Demise: ফিরতে চেয়েও হল না ফেরা, দেশ-কালের সীমানা পেরোলেন ঐন্দ্রিলা, শেষকৃত্য আজই

হাসপাতালে ভর্তি হওয়া থেকে ইহলোক থেকে বিলান হওয়ার আগে পর্যন্ত ঐন্দ্রিলার কাছে, পাশে ছিলেন সব্যসাচী। এ দিন হাসপাতাল থেকে ঐন্দ্রিলাকে নিয়ে যখন বের হব শবযান, তাতেও চালকের পাশে ছিলেন সব্যসাচী। গত কয়েক দিনে কী ঝড় বয়ে গিয়েছে তাঁর উপর দিয়ে, তা বলার অপেক্ষা রাখে না। গত কয়েক দিনে ঐন্দ্রিলার পাশে থাকাই নয়, বার বার ঐন্দ্রিলার হয়ে লড়তেও দেখা গিয়েছে সব্যসাচীকে।

কী নিয়ে থাকবেন সব্যসাচী, উদ্বিগ্ন টলিপাড়াও

তবে এ দিনও শ্মশান থেকে ঐন্দ্রিলাকে বিদায় জানানোর কিছু মুহূর্ত উঠে এসেছে। একটি ভিডিওয় ঐন্দ্রিলার পা দু'টি আঁকড়ে থাকতে দেখা গিয়েছে সব্যসাচীকে। তাতে শোকবিহ্বল হয়ে পড়েছেন ঐন্দ্রিলা এবং সব্যসাচীর শুভাকাঙ্খী, অনুরাগীরা। নিজেহাতে হাসপাতালে নিয়ে গিয়েছেন, নিজেহাতেই ঐন্দ্রিলাকে ফিরিয়ে আনবেন কথা দিয়েছিলেন সব্যসাচী। কিন্তু ছটফটে, প্রাণবন্ত ঐন্দ্রিলার পরিবর্তে, তাঁর নিথর দেহ নিয়ে ফিরতে হল সব্যসাচীকে।

২০১৫ সালে অস্থিমজ্জার ক্যান্সারে আক্রান্ত হন ঐন্দ্রিলা শর্মা। দিল্লিতে দীর্ঘদিন তাঁর কেমো থেরাপি চলে। তবে ক্যান্সারকে হারিয়ে ২০১৬-য় বাড়িতে ফেরেন তিনি। তারপর জীবনের ছন্দে ফিরেছিলেন ধীরে ধীরে। পা রাখেন অভিনয় জীবনেও। তারপর তাঁর প্রতিভার উড়ান নজর কাড়ে সকলের। কিন্তু ছন্দপতন হল ২০২১-এ।  তাঁর ডান ফুসফুসে টিউমার ধরা পড়ল। আবার শুরু হল কেমো থেরাপি। সেই যুদ্ধও হাসি মুখেই জয় করেছিলেন ঐন্দ্রিলা। তার পর আবার ফিরেছিলেন অভিনয় জীবনে। কিন্তু এ মাসেই শুরুতেই সব ওলটপালট হয়ে গেল চিরদিনের জন্য। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : আজ একদিনের জন্য বসছে রাজ্য বিধানসভার বিশেষ অধিবেশন
আজ একদিনের জন্য বসছে রাজ্য বিধানসভার বিশেষ অধিবেশন
Weather Update : কয়েক ঘণ্টার মধ্যেই আকাশ কালো করে বৃষ্টি ! ভাসবে একাধিক জেলা, বড় সতর্কতা জারি IMD-র
কয়েক ঘণ্টার মধ্যেই আকাশ কালো করে বৃষ্টি ! ভাসবে একাধিক জেলা, বড় সতর্কতা জারি IMD-র
Coochbehar News : ভোটের ফল ঘোষণার পর বিধায়ক স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরতেই বিক্ষোভের মুখে সাংসদও, ছাড়তে হল এলাকা
ভোটের ফল ঘোষণার পর বিধায়ক স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরতেই বিক্ষোভের মুখে সাংসদও, ছাড়তে হল এলাকা
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র

ভিডিও

SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের
Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget