এক্সপ্লোর

Accident News: হাত দেখিয়ে থামাতে গিয়েছিলেন রাক্ষুসে গতি, ট্রাফিক কর্মীকে সজোরে ধাক্কা দিয়ে, গুরুতর জখম করে পালল গাড়ি

Serampore Accident: গুরুতর আহত হয়েছেন ওই ট্রাফিক কর্মী। প্রাথমিক চিকিৎসার পরে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালের চিকিৎসেরা বোঝেন, তাঁর অবস্থা বেশ গুরুতর। পরিস্থিতি বুঝে, তাঁকে কলকাতায় নিয়ে আসা হয়েছে।

শ্রীরামপুর: তাঁদের সারাদিন কাটে রাস্তাতেই। সেখানেই তাঁদের ডিউটি। সারাদিন ধরে যাতে সঠিকভাবে গাড়ি যাতায়াত করতে পারে রাস্তা দিয়ে, সেটা দেখাই তাঁদের কাজ। কিন্তু সেই রাস্তাতেই ঘনিয়ে এল বিপদ! কর্তব্যরত ট্রাফিক পুলিশকে ধাক্কা মেরে উধাও হয়ে গেল বেপরোয়া গাড়ি! ঘটনাটি ঘটেছে শ্রীরামপুরের পিয়ারাপুরের কাছে দিল্লি রোডে। সিসি ক্যামেরাবন্দি দুর্ঘটনার ভয়াবহ ছবি! রাক্ষুসে গতিতে যে গাড়ি ধাক্কা মেরে পালিয়েছে, সেই গাড়িটির খোঁজে ইতিমধ্যেই তল্লাশি শুরু করেছে পুলিশ।

দিল্লি রোড এমনিতেই বেশ ব্যস্ত রাস্তা, সারাদিনই ছোট বড় গাড়ির যাতায়াত রয়েছে রাস্তা জুড়ে। মোড়ে মোড়ে ট্রাফিক কর্মী থাকলেও, তাঁদের কাজ চাপ বেশ বেশি থাকে। এদিন নিয়ম মাফিক নিজের জায়গায় ডিউটি করছিলেন ট্রাফিক কর্মী সরোজকুমার দাস। পিয়ারাপুরে ডিউটি করছিলেন তিনি। এই সময়েই, কলকাতার দিক থেকে বর্ধমানের দিকে প্রচণ্ড গতিতে যাচ্ছিল একটি গাড়ি। হাত দেখিয়ে গাড়ি থামানোর চেষ্টা করেন সরোজকুমার দাস। কিন্তু অভিযুক্ত গাড়িটি না থেমে সজোরে ধাক্কা মারে সরোজকে। এরপরে না থেমেই নিজের গতিতে বেরিয়ে যায় গাড়িটি। ঘটনাস্থল থেকে সরোজকে উদ্ধার করে প্রথমে পাঠানো হয় শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে। গুরুতর আহত হয়েছেন ওই ট্রাফিক কর্মী। প্রাথমিক চিকিৎসার পরে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালের চিকিৎসেরা বোঝেন, তাঁর অবস্থা বেশ গুরুতর। পরিস্থিতি বুঝে, তাঁকে কলকাতায় নিয়ে আসা হয়েছে।

প্রসঙ্গত, সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রক ‘ভারতে সড়ক দুর্ঘটনা ২০২৩’ প্রতিবেদন প্রকাশ করেছে যেখানে দেখা যাচ্ছে ২০২৩ সালে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি মিলিয়ে ভারতে মোট ৪.৮ লক্ষ পথ দুর্ঘটনার খবর রেকর্ড Road Accidents in India) করা হয়েছে আর ১.৭২ লক্ষ লোকের প্রাণহানির খবর জানা গিয়েছে। তবে ২০২৩ সালে আগের বছরের তুলনায় সড়ক দুর্ঘটনার সংখ্যা ৪.২ শতাংশ এবং প্রাণহানির সংখ্যা ২.৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে বলেই জানা যাচ্ছে এই রিপোর্টে। এই ১.৭২ লক্ষ সড়ক দুর্ঘটনায় মৃত ব্যক্তিদের মধ্যে পথচারী, সাইকেল আরোহী এবং দু-চাকার যানবাহন আরোহীর সংখ্যাই রয়েছে ৬৮ শতাংশ।

এই প্রতিবেদনে প্রকাশ করা হয়েছে ২০২৩ সালে দেশের রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির পুলিশ বিভাগ মোট ৪ লক্ষ ৮০ হাজার ৫৮৩টি সড়ক দুর্ঘটনার খবর রেকর্ড করেছে, আর এর মধ্যে ১ লক্ষ ৭২ হাজার ৮৯০ জন প্রাণ হারিয়েছেন। আর এর সঙ্গে ৪ লক্ষ ৬২ হাজার ৮২৫ জন আহত হয়েছেন। উপরন্তু ৪ লক্ষ ৮০ হাজার ৫৮৩টি সড়ক দুর্ঘটনার মধ্যে ১ লক্ষ ৫০ হাজার ১৭৭টি দুর্ঘটনা ঘটেছে জাতীয় সড়কে (৩১.২ শতাংশ)। এর মধ্যে এক্সপ্রেসওয়েতে ঘটেছে ১ লক্ষ ৫ হাজার ৬২২টি দুর্ঘটনা (২২.০ শতাংশ) আর রাজ্য মহাসড়কে ঘটেছে ২ লক্ষ ২৪ হাজার ৭৪৪টি দুর্ঘটনা (৪৬.৮ শতাংশ)।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: প্রথমে তপসিয়া, পরে মেট্রোপলিটন, 'ঋতব্রত-তৃণমূল'-এর অনুষ্ঠানে কুণাল ঘোষ
প্রথমে তপসিয়া, পরে মেট্রোপলিটন, 'ঋতব্রত-তৃণমূল'-এর অনুষ্ঠানে কুণাল ঘোষ
বাইরে বিজেপির বিক্ষোভ, রাতেই মহুয়াকে সার্কিট হাউস ছাড়ার নির্দেশ! স্পিকারকে চিঠি সাংসদের
বাইরে বিজেপির বিক্ষোভ, রাতেই মহুয়াকে সার্কিট হাউস ছাড়ার নির্দেশ! স্পিকারকে চিঠি সাংসদের
CM Suvendu Adhikari : পশ্চিমবঙ্গ রাষ্ট্রবাদের জায়গা ...', স্বাধীনতা দিবসের অনুষ্ঠান থেকে এই প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী
পশ্চিমবঙ্গ রাষ্ট্রবাদের জায়গা ...', স্বাধীনতা দিবসের অনুষ্ঠান থেকে এই প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী
News Live Updates: তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...

ভিডিও

Kunal Ghosh: 'ঋতব্রত তৃণমূল'-এর স্বাধীনতা দিবসের উদযাপনে বিধায়ক কুণাল ঘোষ, মমতার নামে জয়ধ্বনি
Mahua Moitra: কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র, মহুয়া মৈত্রকে 'গো ব্যাক' স্লোগান | TMC
Asutosh College: তৃণমূল-এবিভিপি সমর্থকদের বচসা, হাতাহাতি, ভাঙচুর আশুতোষ কলেজে | ABP Ananda LIVE
Ratna Debnath | 'জেল হেফাজতে কিছুই হবে না, সর্বোচ্চ শাস্তি চাই', বললেন অভয়ার মা | RG Kar Case
Tulu Mondal: সিউড়ি থেকে গ্রেফতার ভূমি ও ভূমি সংস্কার দফতরের হেডক্লার্ক প্রবীর দাস

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget