এক্সপ্লোর

Tram Service: দুর্গাপুজোর আগে শহরে নয়া রুটে ট্রাম পরিষেবা, ডাকা হল টেন্ডার

২০২০-র মে মাসে ঘূর্ণিঝড় আমফানের তাণ্ডবে তছনছ হয়ে গিয়েছিল কলকাতা। বহু জায়গায় ছিঁড়ে পড়ে যায় ট্রামের তার, ট্র্যাকশন পোল।  এর জেরে অনেকগুলি রুটে ট্রাম পরিষেবা বন্ধ হয়ে যায়।  

সুদীপ্ত আচার্য ও অনির্বাণ বিশ্বাস, কলকাতা : দুর্গাপুজোর (Durgapuja) আগে খিদিরপুর (Khidirpur) থেকে এসপ্ল্যানেড (Esplaned) ও বিধাননগর (Bidhannagar) থেকে রাজাবাজার পর্যন্ত ট্রাম চালাতে চায় পরিবহণ দফতর। এর জন্য ডাকা হয়েছে টেন্ডার। এ বছরের শুরুতে ৫টি রুটে ট্রাম চলাচল শুরু হলেও পরে মেট্রোর কাজের জন্য ৩টি রুটে পরিষেবা বন্ধ হয়ে যায়। 

২০২০-র মে মাসে ঘূর্ণিঝড় আমফানের (Amphan) তাণ্ডবে তছনছ হয়ে গিয়েছিল কলকাতা (Kolkata)। বহু জায়গায় ছিঁড়ে পড়ে যায় ট্রামের তার, ট্র্যাকশন পোল। এর জেরে অনেকগুলি রুটে ট্রাম পরিষেবা বন্ধ হয়ে যায়।  

পরিবহণ দফতর (Wb Transport Department) সূত্রে খবর, এখন টালিগঞ্জ থেকে বালিগঞ্জ ও গড়িয়াহাট থেকে এসপ্ল্যানেড এই ২টি রুটে ট্রাম পরিষেবা চালু আছে। এই পরিস্থিতিতে পরিবহণ দফতর দুর্গা পুজোর আগে এসপ্ল্যানেড থেকে খিদিরপুর এবং বিধাননগর থেকে হাওড়া ব্রিজ রুটে অন্তত রাজাবাজার পর্যন্ত ট্রাম পরিষেবা চালু করতে চায়। 

এ বছরের শুরুর দিকে টালিগঞ্জ থেকে বালিগঞ্জ। রাজাবাজার থেকে হাওড়া ব্রিজ। গড়িয়াহাট থেকে এসপ্ল্যানেড । এসপ্ল্যানেড থেকে শ্যামবাজার। হাওড়া ব্রিজ থেকে শ্যামবাজার। এই ৫টি রুটে ট্রাম পরিষেবা চালু হয়। কিন্তু পরে মেট্রোর কাজের জন্য ৩টি রুটে বন্ধ হয়ে যায় ট্রাম চলাচল। 

আরও পড়ুন: Murshidabad News: ডোমকলে পিক আপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ বাসের, মৃত্যু চালকের, আহত কমপক্ষে ১২

আরও পড়ুন: South 24 Parganas News: বাড়ির বারান্দাতেই তৈরি হচ্ছে বন্দুক, কুলতলিতে বেআইনি অস্ত্র কারখানার পর্দাফাঁস

ট্রাম পরিষেবা চালু করার আগে ওভারহেড তার বা ট্রাকশন পোল সারানো দরকার। পরিবহণ দফতর সূত্রে খবর, এর জন্য ডাকা হয়েছে টেন্ডার। খিদিরপুর-এসপ্ল্যানেড রুটের মেরামতির আনুমানিক খরচ ধরা হয়েছে ১ কোটি ৩০ লক্ষ টাকা। বিধাননগর থেকে রাজাবাজার রুটের জন্য ৭৫ লক্ষ টাকা খরচ ধরা হয়েছে। 

সেরা শিরোনাম

Chorbagan Stampede: দুর্ঘটনার আশঙ্কা! এবার কলকাতার ৩ নামী পুজোকে নোটিস পাঠাল দমকল
দুর্ঘটনার আশঙ্কা! এবার কলকাতার ৩ নামী পুজোকে নোটিস পাঠাল দমকল
News Live Updates: কীভাবে এই মর্মান্তিক ঘটনা ঘটল? দায় নিয়ে শুরু হয়েছে রাজনীতি
কীভাবে এই মর্মান্তিক ঘটনা ঘটল? দায় নিয়ে শুরু হয়েছে রাজনীতি
Chorabagan Stampede: ফেটে যায় ফুসফুস, থেঁতলে যায় লিভার, চোরবাগানে এত মৃত্যু কেন? এল ময়নাতদন্তের রিপোর্ট
ফেটে যায় ফুসফুস, থেঁতলে যায় লিভার, চোরবাগানে এত মৃত্যু কেন? এল ময়নাতদন্তের রিপোর্ট
Chorbagan Stampede: 'কী অবস্থা.. মানুষ তো পদপিষ্ট হয়ে যাবে..', তৃতীয়াতেই আশঙ্কা প্রকাশ করেছিলেন দর্শনার্থী! ভাইরাল সেই ভিডিও
'কী অবস্থা.. মানুষ তো পদপিষ্ট হয়ে যাবে..', তৃতীয়াতেই আশঙ্কা প্রকাশ করেছিলেন দর্শনার্থী! ভাইরাল সেই ভিডিও

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget