এক্সপ্লোর

Trinamool: ক্ষমতা যেতেই ছন্নছাড়া তৃণমূল, 'পার্টিটা উঠে যাবে, থাকবে না', নিশানা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের, পাল্টা আক্রমণে মমতা বন্দ্যোপাধ্যায়

Ritabrata Banerjee: নির্বাচনে অভিষেকের ভূমিকাকে স্বীকৃতি দিতে মমতা বন্দ্যোপাধ্যায় সহ উপস্থিত সকলে উঠে দাঁড়িয়ে অভিবাদন জানান অভিষেককে। যা নিয়ে দলীয় নেতৃত্বকে তুলোধনা করেছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।

কলকাতা: বিধানসভা নির্বাচনে ভয়ানক ভরাডুবি। তারপর সেই ক্ষতে প্রলেপ দেওয়ার আগেই প্রকাশ্যে তৃণমূলের সই জালিয়াতি। আর এই সম্পূর্ণ ঘটনা সামনে নিয়ে এসেছে তৃণমূলের টিকিটে জেতা দুই বিধায়ক, উলুবেড়িয়া পূর্বের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও এন্টলির সন্দীপন সাহা। সন্দীপন সাহা বলছেন, "অন্যায় করবে দল আর তার দায় নেব আমরা?" এক ধাপ এগিয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলছেন, "তৃণমূল পার্টিটা উঠে যাবে, থাকবে না। ঘটনায় মুখ পুড়েছে তৃণমূলের। আর তারপরই তড়িঘড়ি এই দুই বিধায়ককেই দল থেকে বহিষ্কার করেছে তৃণমূল।

আরও পড়ুন: দুর্নীতি থেকে জালিয়াতি, 'হুইসল ব্লোয়ার' সন্দীপন, ঋতব্রত বলছেন, 'কাউকে তো বিড়ালের গলায় ঘণ্টা বাঁধতে হবে'

যদিও এরপরও চুপ করে নেই তাঁরা। একেবারে প্রকাশ্যে নিয়ে এসেছেন দলের ভিতরের অনেক খবর। তাঁদের নিশানায় অভিষেক বন্দ্যোপাধ্যায ও মমতা বন্দ্যোপাধ্যায়। উলুবেড়িয়া পূর্বের বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলছেন, "আমি দেখেছি যে বিধায়ক নেই। সই করতে গিয়ে দেখছি তাঁর নাম লেখা রয়েছে। তারপরে খেয়াল করে দেখলাম যে ক্যামাক স্ট্রিট কোম্পানির কিছু চাকরিজীবী, ওরাই খাতা নিয়ে নাড়া ঘাঁটা করছিল। আমি তো মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব, সাধারণ সম্পাদকের অফিসের যাঁরা ছিলেন, তাঁদেরও আমার ধারণা তদন্তের আওতায় আনা দরকার।"

গত ৬ মে, ভোটের রেজাল্ট বেরোনোর ২ দিন পর কালীঘাটের বাড়িতে জয়ী প্রার্থীদের নিয়ে বৈঠকে বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। সূত্রের খবর, সেই বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, তৃণমূলে থেকে কঠিন সময়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা চলবে না। এ ছাড়াও নির্বাচনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভূমিকাকে স্বীকৃতি দিতে মমতা বন্দ্যোপাধ্যায় সহ উপস্থিত সকলে উঠে দাঁড়িয়ে অভিবাদন জানান অভিষেককে। যা নিয়ে দলীয় নেতৃত্বকে তুলোধনা করেছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।

উলুবেড়িয়া পূর্বের বিধায়ক বলছেন, "তৃণমূল তো জেতেনি, পরাজিত হয়েছে। মানুষ তৃণমূলের বিরুদ্ধে ভোট দিচ্ছে। ৬ তারিখের মিটিংয়ে বলছে সবাই উঠে দাঁড়ান। সবাইকে উঠে দাঁড়াতে হবে। কেন উঠে দাঁড়াতে হবে? দারুণ যে ফলাফল হয়েছে, তার যিনি কুশীলব, কারিগর, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উঠে দাঁড়িয়ে অভিবাদন জানতে হবে। আছেন অনেকে। আমি কিছুটা, হাফ উঠেছিলাম। পুরো উঠিনি। আবার আমার থেকেও সাহসী বিধায়ক আছেন। আমি নাম বলে তাঁকে বিব্রত করব না। ওঠেননি। বসেছিলেন।"

ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতি বলে পরিচিত ছিলেন যিনি, ফলতার ভোটের আগে সেই জাহাঙ্গির খানের সরে দাঁড়ানো নিয়েও ক্ষোভ উগোড়ে দিয়েছেন বিক্ষুব্ধ বিধায়করা। এন্টলির বিধায়ক সন্দীপন সাহা বলছেন, "দলের মধ্যে প্রতিবাদের কোনও পরিবেশ নেই। আমাদের ডাকা হয়েছিল একটা বিষয়ে। আমরা বললাম পুষ্পা ঝুঁকে গিয়েছে। জাহাঙ্গির খানকে বহিষ্কার করা উচিত। তখন আমাদের ডাকা হল। কিন্তু কোনও আলোচনা হল না। আমরা যখনই কোনও প্রশ্ন করতে গিয়েছি, বলে ট্যুইট দেখে নাও। প্রশ্ন করার জন্য হাত তুললে বসিয়ে দেওয়া হয়। বলে এখন নয়, পরে। এই দমবন্ধ পরিবেশে আপনি কী আলোচনা করবেন? পরিবেশই নেই।"

মুখ খোলে পাল্টা আক্রমণ করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তিনি বলেন, "নীতিহীন একজন। আমাদের ভুল হয়েছে তাঁকে টিকিট দেওয়া।  পায়ে এসে পড়েছিল। অন্য লোকের টিকিট কেটে নিয়ে তাঁকে হাওড়ায় দাঁড় করানো হয়েছিল। আজকে তাঁদের কাছে আমি ক্ষমা চাইছি হাত জোড় করে।"

পাঁচ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার চর্চায়। পার্সোনাল ফিনান্স, ব্যবসা ও সময়োপযোগী ব্যবহারিক কনটেন্ট নিয়ে লেখালেখি ও কাটাছেঁড়ায় আগ্রহী। এছাড়াও ভাল লাগে জাতীয়, আন্তর্জাতিক, স্থানীয় খবরের নানা দিক। ক্রিকেট হোক বা ফুটবল, ময়দানে গা ঘামানোর পাশাপাশি পছন্দ খেলার খবরও। দূরপাল্লার ভ্রমণ বেশ পছন্দের আর সময়-সুযোগে লিখে ফেলা যায় অভিজ্ঞতাও। ভাল লাগে পাহাড়ে চড়তে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Weather Alert: ভারী দুর্যোগের জন্য সপ্তাহান্তে স্বাধীনতা দিবসে জারি হলুদ সতর্কতা, একাধিক জেলায় প্রবল বর্ষণ-ঝড়
ভারী দুর্যোগের জন্য সপ্তাহান্তে স্বাধীনতা দিবসে জারি হলুদ সতর্কতা, একাধিক জেলায় প্রবল বর্ষণ-ঝড়
Ayushman Bharat: 'আয়ুষ্মান ভারতে'র সুবিধা পাননি ? কোন স্বাস্থ্যবীমার সুবিধা পাবেন ? জানিয়ে দিলেন স্বাস্থ্যমন্ত্রী
'আয়ুষ্মান ভারতে'র সুবিধা পাননি ? কোন স্বাস্থ্যবীমার সুবিধা পাবেন ? জানিয়ে দিলেন স্বাস্থ্যমন্ত্রী
Netaji Subhas Chandra Bose: নেতাজির নাম সরিয়ে রাস্তা হয়েছিল শ্যামাপ্রসাদের নামে, চাপে পড়ে ফের 'রাস্তার নাম বদল' বিজেপির
নেতাজির নাম সরিয়ে রাস্তা হয়েছিল শ্যামাপ্রসাদের নামে, চাপে পড়ে ফের 'রাস্তার নাম বদল' বিজেপির
News Live:   আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
  আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
Advertisement

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget