এক্সপ্লোর

KMC: কলকাতা পুরভোটে জয়ের বর্ষপূর্তি, কাজের রিপোর্ট কার্ড প্রকাশ করলেন তৃণমূল কাউন্সিলর

Report Card: গতবছর কলকাতা পুরভোটের ফল বেরিয়েছিল ২১ ডিসেম্বর। তৃণমূলের প্রতীকে জিতে কাউন্সিলর হয়েছিলেন ১৩৪ জন। সেই জয়ের এক বছর পূর্তিতে, কাজের রিপোর্ট কার্ড প্রকাশ করলেন।

অর্ণব মুখোপাধ্যায়, কলকাতা: কলকাতা পুরভোটে (KMC) জয়ের বর্ষপূর্তিতে, কাজের রিপোর্ট কার্ড প্রকাশ করলেন, ১০৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর (TMC Councilor) । বিভাগ ধরে ধরে কোন কাজ কী পর্যায়ে রয়েছে, তা দেওয়া হয়েছে এই রিপোর্ট কার্ডে। যদিও, বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে, কেবলমাত্র একটি ওয়ার্ড কেন? বাকি ওয়ার্ডের ক্ষেত্রেও এরকম উদ্য়োগ নেওয়া হবে না কেন?

রিপোর্ট কার্ড প্রকাশ: গতবছর কলকাতা পুরভোটের ফল বেরিয়েছিল ২১ ডিসেম্বর। তৃণমূলের প্রতীকে জিতে কাউন্সিলর হয়েছিলেন ১৩৪ জন। সেই জয়ের এক বছর পূর্তিতে, কাজের রিপোর্ট কার্ড প্রকাশ করলেন। কলকাতার ১০৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অরিজিৎ দাস ঠাকুর। বিভাগ ধরে ধরে, কোন কাজ কী অবস্থায় রয়েছে, তা রিপোর্ট কার্ডে দিয়েছেন এই তৃণমূল কাউন্সিলর।                                                                                                                        

তৃণমূল কাউন্সিলর অরিজিৎ দাস ঠাকুর বলেন,“মমতা বলেছিলেন, ববি হাকিম বলেছিলেন, সেই মতো রিপোর্ট কার্ড প্রকাশ করছি।’’ তৃণমূলের আরেক কাউন্সিলর বিশ্বরূপ দে-ও ছ'মাস অন্তর কাজের রিপোর্ট কার্ড প্রকাশ করছেন। কলকাতা পুরভোটের আগে, গঙ্গাবক্ষে এবিপি আনন্দর বিশেষ অনুষ্ঠানে নাগরিকদের তরফে এই রিপোর্ট কার্ড প্রকাশের দাবি তুলেছিলেন কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার গৌতমমোহন চক্রবর্তী। তৃণমূল কাউন্সিলরের রিপোর্ট কার্ড নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়ে, পাল্টা মহল্লা মিটিংয়ের কর্মসূচি নেওয়ার কথা ঘোষণা করেছেন বিজেপি কাউন্সিলর সজল ঘোষ।  বিজেপি কাউন্সিলরের কথায়, “টাকা নেই, কাজ হয় না, তার আবার রিপোর্ট কার্ড কীসের।আমি কিছুদিন পর থেকে মহল্লা মিটিং শুরু করব। অভাব অভিযোগ তুলে ধরবে।’’                                                              

কলকাতা পুরভোটের ফল ঘোষণার দিন, এবিপি আনন্দকে দেওয়া সাক্ষাৎকারে, রিপোর্ট কার্ড প্রকাশের আশ্বাস দিয়েছিলেন ফিরহাদ হাকিম। এই প্রেক্ষাপটে বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে, দু-একজন তৃণমূল কাউন্সিলর রিপোর্ট কার্ড প্রকাশ করলেও, অন্য় কাউন্সিলররাও এই পথে হাঁটছেন না কেন? কলকাতা পুরসভার তরফে এরকম কোনও উদ্য়োগ কি নেওয়া হবে?

আরও পড়ুন: Weather Update: কলকাতায় আজ পারদ পতন, সপ্তাহান্তে জাঁকিয়ে শীত নাকি বাড়বে উষ্ণতা?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live: বাজারদর নিয়ন্ত্রণে EB-র হানা, খাস কলকাতার একাধিক বাজারে অভিযান এনফোর্সমেন্ট ব্রাঞ্চের
বাজারদর নিয়ন্ত্রণে EB-র হানা, খাস কলকাতার একাধিক বাজারে অভিযান এনফোর্সমেন্ট ব্রাঞ্চের
Agnimitra Paul: ”..এটা হবে না
”..এটা হবে না", নিয়ম লঙ্ঘনে "ফাইন", জরুরি ঘোষণা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রার, "আগামী ১ তারিখ থেকে..”
Terrorist Hamim Mondal: হাওড়ার পিলখানার কাছে হামিমের একটি দোকানের হদিশ, আড়ালে কী চলত? জানতে তদন্তে STF
Terrorist Hamim Mondal: হাওড়ার পিলখানার কাছে হামিমের একটি দোকানের হদিশ, আড়ালে কী চলত? জানতে তদন্তে STF
Taslima Nasrin:তসলিমার অনুষ্ঠানে বিশৃঙ্খলা, জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই ক্ষোভের আগুন, বিস্ফোরক দিলীপ ঘোষ,
তসলিমার অনুষ্ঠানে বিশৃঙ্খলা, জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই ক্ষোভের আগুন, বিস্ফোরক দিলীপ ঘোষ, "যারা বড় বড় কথা বলত.."

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget