এক্সপ্লোর

নির্বাচন এর ফল ২০২৬

(Source: ECI/ABP News)

Basanti News: 'সমাজবিরোধী ও তোলাবাজদের লাগাতার হুমকি ও পেশীশক্তি প্রদর্শন' নিরাপত্তা চেয়ে পুলিশের দ্বারস্থ তৃণমূল বিধায়ক

চিঠিতে প্রাক্তন মন্ত্রীর দাবি, এলাকার দেখভাল, উন্নয়ন এবং প্রশাসনিক কাজে তাঁকে বিভিন্ন জায়গায় ঘুরতে হয়। কোথাও কোথাও সমাজবিরোধী ও তোলাবাজদের হুমকি ও পেশীশক্তি প্রদর্শনের সামনে পড়তে হয় বিধায়ককে।

বাসন্তী: সমাজবিরোধী ও তোলাবাজদের বিরুদ্ধে হুমকি ও পেশীশক্তি প্রদর্শনের অভিযোগ তুলে এবার পুলিশের দ্বারস্থ হলেন বাসন্তীর (Basanti) তৃণমূল বিধায়ক (TMC MLA) শ্যামল মণ্ডল (Shyamal Modal)। চিঠি লিখে নিরাপত্তা বাড়ানোর দাবি জানিয়েছেন তৃণমূল বিধায়ক শ্যামল মণ্ডল (Shyamal Modal)। পুলিশকে লেখা চিঠিতে প্রাক্তন মন্ত্রীর দাবি, এলাকার দেখভাল, উন্নয়ন এবং প্রশাসনিক কাজে তাঁকে বিভিন্ন জায়গায় ঘুরতে হয়। কোথাও কোথাও সমাজবিরোধী ও তোলাবাজদের হুমকি ও পেশীশক্তি প্রদর্শনের সামনে পড়তে হয় বিধায়ককে। সেই কারণেই তিনজন নিরাপত্তারক্ষী থাকা সত্ত্বেও আরও এক জন নিরাপত্তারক্ষী চেয়ে বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপারের কাছে আবেদন জানিয়েছেন বলে তৃণমূল বিধায়কের দাবি।

পুলিশের তরফে এ বিষয়ে এখনও কিছু জানানো হয়নি। শ্যামল মন্ডলের কথায়, 'কিছু তোলাবাজ, মাটি মাফিয়া নিজেদের স্বার্থ চরিতার্থ করছে এলাকায় অসামাজিক কাজ করছে। প্রশাসন, পুলিশকে জানিয়েছি। তাঁরা আশ্বাস দিয়েছেন, আমি জানিয়েছি আমায় অতিরিক্ত নিরাপত্তারক্ষী দেওয়া হোক।' উল্লেখ্য, ইতিমধ্যে তিনজন নিরাপত্তারক্ষী রয়েছে তাঁর। তবে আশঙ্কার কথা জানিয়েছে আরও নিরাপত্তা চেয়েছেন তিনি।

বিজেপি সাংসদ অর্জুন সিং-এর চিঠি: পাটের দাম নিয়ে বিতর্কের মধ্যেই এবার কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রীকে লেখা তাঁর চিঠি প্রকাশ্যে আনলেন বিজেপি সাংসদ অর্জুন সিং। ১৯ এপ্রিল পীযূষ গোয়েলকে লেখা ওই চিঠিতে পাটশিল্পের শ্রমিকদের এই অবস্থা থেকে বের করতে আনতে কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী অপারগ কি না , তা সাতদিনের মধ্যে জানানোর অনুরোধ করেন। জনপ্রতিনিধি হিসেবে দ্বিধা দ্বন্দ্ব ঝেড়ে সাধারণ মানুষের পাশে থাকার ধর্ম পালনের ইঙ্গিত দিয়েছেন ব্যারাকপুরের সাংসদ।

দুর্নীতির অভিযোগে গ্রেফতার বনগাঁ ফায়ার স্টেশনের ওসি: দুর্নীতির অভিযোগে গ্রেফতার করা হল। বনগাঁ ফায়ার স্টেশনের ওসি দুর্নীতিদমন শাখার হাতে গ্রেফতার ওসি দেবাশিস হালদার। আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি থাকার অভিযোগ। ওসি-র ডায়মন্ডহারবারের বাড়িতে তল্লাশি। বাড়ি থেকে উদ্ধার হয় বেশকিছু নথি। গতকাল জিজ্ঞাসাবাদে ধরা পড়ে বক্তব্যে ‘অসঙ্গতি’। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal Assembly Election 2026 Result: আসানসোল দক্ষিণে জয়ী বিজেপির অগ্নিমিত্রা পাল
আসানসোল দক্ষিণে জয়ী বিজেপির অগ্নিমিত্রা পাল
West Bengal Assembly Election 2026 Result: প্রথমবার ভোটে দাঁড়িয়েই জয়ী কান্দির বিজেপি প্রার্থী গার্গী দাস ঘোষ
প্রথমবার ভোটে দাঁড়িয়েই জয়ী কান্দির বিজেপি প্রার্থী গার্গী দাস ঘোষ
Election Result 2026 : পদ্মফুলে ছারখার জোড়া ফুলের বাগান ! তৃণমূলের বিসর্জনের ১৯টি কারণ কী কী ?
পদ্মফুলে ছারখার জোড়া ফুলের বাগান ! তৃণমূলের বিসর্জনের ১৯টি কারণ কী কী ?
Amit Shah: '... এমন শিক্ষা দিয়েছে', পশিচমবঙ্গে বিজেপি ২০০ পেরোতেই পোস্ট অমিত শাহর
'... এমন শিক্ষা দিয়েছে', পশিচমবঙ্গে বিজেপি ২০০ পেরোতেই পোস্ট অমিত শাহর

ভিডিও

West Bengal Election Results 2026 : 'চিরস্মরণীয় হয়ে থাকবে ছাব্বিশের ভোট'। পোস্ট প্রধানমন্ত্রীর
WB Election Results 2026 : শ্যামপুকুর বিধানসভা কেন্দ্রে থেকে হেরে গেলেন তৃণমূল প্রার্থী শশী পাঁজা
West Bengal Election Results 2026: 'যেন কেউ সরকারি ফাইলের কপি করতে না পারে', নির্দেশ মুখ্যসচিবের
Suvendu Adhikari: বিজেপির বিপুল জয়, নতুন পশ্চিমবঙ্গ গড়ার বার্তা শুভেন্দু অধিকারীর | ABP Ananda Live
WB Assembly Vote 2026: 'অফিস থেকে যেন কেউ ফাইল চুরি না করতে পারে', কড়া নির্দেশ মুখ্যসচিবের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bengal Election Results Live: আজ বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা, ২৯৩টি কেন্দ্রে ভোটগণনা
আজ বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা, ২৯৩টি কেন্দ্রে ভোটগণনা
Mamata Banerjee: 'রাত জাগুন, অভিযোগ করুন', গভীর রাতে সোশ্যাল মিডিয়ায় বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের
'রাত জাগুন, অভিযোগ করুন', গভীর রাতে সোশ্যাল মিডিয়ায় বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের
WB Assembly Election 2026: মোট ৫৩৩ কাউন্টিং অবজার্ভার, মেটিয়া, সপ্তগ্রাম, বীজপুরে ১০ রাউন্ডেই গণনা শেষ হবে
মোট ৫৩৩ কাউন্টিং অবজার্ভার, মেটিয়া, সপ্তগ্রাম, বীজপুরে ১০ রাউন্ডেই গণনা শেষ হবে
Petrol Diesel Prices : গ্যাসের দাম বাড়ল, বাড়বে কি পেট্রোল - ডিজেলের দামও ? আজ কত দাম কলকাতায়
গ্যাসের দাম বাড়ল, বাড়বে কি পেট্রোল - ডিজেলের দামও ? আজ কত দাম কলকাতায়
West Bengal Election 2026: শুরু ভোটপরবর্তী হিংসা, মালদহে বিজেপির মণ্ডল সভাপতির ওপর হামলা, মুর্শিদাবাদে আক্রান্ত সিপিএম
শুরু ভোটপরবর্তী হিংসা, মালদহে বিজেপির মণ্ডল সভাপতির ওপর হামলা, মুর্শিদাবাদে আক্রান্ত সিপিএম
Howrah : ভয়াবহ অগ্নিকাণ্ড হাওড়ায়! ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন
ভয়াবহ অগ্নিকাণ্ড হাওড়ায়! ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন
IPL 2026: গিলকে আউট করে কোহলির উচ্ছ্বসিত সেলিব্রেশন, বিরাটই অনুপ্রেরণা জোগান ম্যাচ জিতে দাবি GT অধিনায়কের
গিলকে আউট করে কোহলির উচ্ছ্বসিত সেলিব্রেশন, বিরাটই অনুপ্রেরণা জোগান ম্যাচ জিতে দাবি GT অধিনায়কের
Indian Cricket Team: টি-২০ দল থেকে বাতিল, এবার ওয়ান ডে দল থেকেও ছেঁটে ফেলা হচ্ছে পন্থকে! পরিবর্তে কে?
টি-২০ দল থেকে বাতিল, এবার ওয়ান ডে দল থেকেও ছেঁটে ফেলা হচ্ছে পন্থকে! পরিবর্তে কে?
Embed widget