এক্সপ্লোর

TMC Letter To Governor: রাজভবন অভিযানের আগে সাক্ষাতের সময় চেয়ে রাজ্যপালকে চিঠি তৃণমূলের

West Bengal News: তৃণমূল সূত্রে দাবি, তাদের আগের চিঠির জবাবে রাজ্যপাল লেখেন, তিনি সময় দিতে পারছেন না। তৃণমূলের প্রতিনিধিরা চাইলে উত্তরবঙ্গে আসতে পারেন।

কলকাতা: রাজভবন অভিযানের আগে সাক্ষাতের সময় চেয়ে রাজ্যপালকে (Governor C V Anand Bose) চিঠি দিল তৃণমূল কংগ্রেস। দলীয় সূত্রে খবর, রাজ্যসভা সাংসদ ডেরেক ও ব্রায়েন সি ভি আনন্দ বোসকে সময় চেয়ে চিঠি লিখেছেন। 

কী রয়েছে এই চিঠিতে?

তৃণমূল সূত্রে খবর, উত্তরবঙ্গ সফর সেরে কলকাতায় ফিরলে সাক্ষাতের জন্য সময় দিন বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে, আমরা অপেক্ষায় আছি, আশা করি কবে ফিরবেন, জানাবেন। তৃণমূল সূত্রে দাবি, তাদের আগের চিঠির জবাবে রাজ্যপাল লেখেন, তিনি সময় দিতে পারছেন না। তৃণমূলের প্রতিনিধিরা চাইলে উত্তরবঙ্গে আসতে পারেন। সার্কিট হাউস বা ত্রাণ শিবিরে এসে তাঁর সঙ্গে দেখা করতে পারেন। জবাবি চিঠিতে তৃণমূল জানিয়েছে, এটা অবাস্তব ও দুর্ভাগ্যজনক প্রস্তাব। এই জমিদারি সংস্কৃতির বিরুদ্ধেই তাদের লড়াই।

দিল্লির আঁচ এবার বাংলায়। প্রায় ১৬০০ কিলোমিটার দূরের দিল্লির কৃষি ভবনের তুলকালামের রেশ এবার কলকাতায় রাজভবনে? দিল্লির মাটি থেকেই 'রাজভবন চলো' অভিযানের ডাক দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ তৃণমূলের সেই কর্মসূচি। দুপুর আড়াইটেয় রবীন্দ্র সদনে জমায়েত। পার্ক স্ট্রিট, রানি রাসমণি অ্যাভিনিউ হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মিছিল যাবে রাজভবন। কিন্তু, রাজ্যপাল সেখানে থাকছেন না। দিল্লি সফর কাটছাঁট করে আজ সরাসরি উত্তরবঙ্গে গিয়েছেন রাজ্যপাল। বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করবেন তিনি। রাজভবন সূত্রে খবর, বন্যা পরিস্থিতি নিয়ে গতকাল মুখ্যসচিবের কাছে রিপোর্ট চেয়ে পাঠান রাজ্যপাল। পাশাপাশি, সিকিমের পরিস্থিতি নিয়েও সেখানকার রাজ্যপালের সঙ্গে কথা বলেন সি ভি আনন্দ বোস। সূত্রের খবর, বন্যা পরিস্থিতি দেখার পর, সন্ধেয় ফের বাগডোগরা থেকে দিল্লি ফিরে যাবেন তিনি।

মঙ্গলবার সন্ধেয় কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রীর দেখা না পাওয়ার অভিযোগে দিল্লির কৃষি ভবনেই অবস্থানে বসে তৃণমূল। সেখান থেকে তাঁদের টেনে হিঁচড়ে, পাঁজাকোলা করে বার করে নিয়ে যায় পুলিশ। আর এই ঘটনা ঘিরে ধুন্ধুমার চেহারা নেয় রাজধানী। এদিন পুলিশ লাইন থেকে বেরিয়ে অভিষেক বলেছিলেন, 'আজকের প্রতিবাদস্বরূপ দিল্লির মাটি থেকে ৫ অক্টোবর রাজভবন চলো অভিযানের ডাক দিচ্ছি। যাঁরা কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি হয়ে গণতন্ত্র সম্পর্কে বাংলায় সকাল বিকেল জ্ঞান দিচ্ছেন, যেভাবে দিল্লির বুকে গণতন্ত্র ভুলুণ্ঠিত হয়েছে, রাজ্যপালের দায়িত্ব কেন্দ্রীয় সরকারকে চিঠি লেখা। কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি রাজ্যপালের সঙ্গে দেখা করার জন্য সময় চাইব। যে ৫০ লক্ষ চিঠি দিল্লি নিয়ে এসেছিলাম। সেই চিঠি নিয়ে যাব। ৫ অক্টোবর ১ লক্ষ লোক নিয়ে বেলা ৩টে নাগাদ তৃণমূল কংগ্রেস রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করব।'

আরও পড়ুন: Jalpaiguri News: তিস্তার জলে বানভাসি, ফসল নষ্টের আশঙ্কা কৃষকদের

সেরা শিরোনাম

Kolkata Fire: ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার ১, ধৃতের নাম আবু জাফর
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার ১, ধৃতের নাম আবু জাফর
News Live Update : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গভীর রাতে তুমুল উত্তেজনা, ABVP-র সঙ্গে বাম ছাত্র সংগঠনের সংঘর্ষ
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গভীর রাতে তুমুল উত্তেজনা, ABVP-র সঙ্গে বাম ছাত্র সংগঠনের সংঘর্ষ
Annapurna Yojona : আজকের মধ্যেই কারা পাচ্ছেন অন্নপূর্ণা যোজনার টাকা? না-পেলে আজই কী করতে পারেন?
আজকের মধ্যেই কারা পাচ্ছেন অন্নপূর্ণা যোজনার টাকা? না-পেলে আজই কী করতে পারেন?
Blood Donation Rule: 'রক্ত, প্লাজমার জোগান থাকলে ফেরানো যাবে না রোগী', হাসপাতালকে কড়া নির্দেশ রাজ্য সরকারের
'রক্ত, প্লাজমার জোগান থাকলে ফেরানো যাবে না রোগী', হাসপাতালকে কড়া নির্দেশ রাজ্য সরকারের

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget