এক্সপ্লোর

Ukraine Student Return : 'বাঙ্কারে শেষ খাবার, বাইরে রুশ সেনা', কবে ফিরবে ছেলে, আতঙ্কে ঝাড়গ্রামের পরিবার

Ukraine Student Return : ঝাড়গ্রামের রঘুনাথপুরে বাড়িতে আতঙ্কে দিন কাটছে মা- বাবার।  আতঙ্কিত পরিবারের সদস্যরা।

অমিতাভ রথ, ঝাড়গ্রাম :  ইউক্রেনে আটকে রয়েছেন হাজার হাজার ভারতীয়। তাঁদের অনেকেই আবার বাংলার বাসিন্দা। তার মধ্যে ফিরেও এসেছেন অনেকে। অনেকেই আবার বাড়ি ফেরার পথ চেয়ে। এরই মধ্যে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে আটকে পড়ে আছেন ঝাড়গ্রামের মুড়াজাম্বনি বাসিন্দা ডাক্তারি পড়ুয়া রূপম মণ্ডল।

এরই মধ্যে রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় রাশিয়া-ইউক্রেন সংঘর্ষ বন্ধ করে আলোচনার পথে ফেরার বার্তা দিয়েছে ভারত। ইউক্রেন ইস্যুতে রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভার ১১তম জরুরি বিশেষ অধিবেশনে ভারতের স্থায়ী প্রতিনিধি টিএস তিরুমূর্তি বলেন, ' ভারতের ধারাবাহিক অবস্থান, বিবাদের শান্তিপূর্ণ নিষ্পত্তি। আমরা বিশ্বাস করি, কূটনৈতিক পথে ফেরা ছাড়া আর কোনও বিকল্প নেই। ইউক্রেনে এখনও অনেক ভারতীয় আটকে আছেন। তাঁদের অবিলম্বে এবং জরুরি ভিত্তিতে ফিরিয়ে আনার জন্য ভারত সবরকম চেষ্টা করছে। এই গুরুত্বপূর্ণ মানবিক সঙ্কটের অবিলম্বে সমাধান হওয়া উচিত।' 

এরই মধ্যে ৭ টি বিমান ফিরে এসেছে ভারতীয়দের নিয়ে।  সকলের ফেরা হয়নি। যেমন রূপমেরও। ঝাড়গ্রামের রঘুনাথপুরে বাড়িতে আতঙ্কে দিন কাটছে মা- বাবার।  আতঙ্কিত পরিবারের সদস্যরা।  প্রবাসে সন্তান জানিয়েছেন,  গোলাগুলির শব্দ চারপাশে, নিরাপদ আশ্রয়ের খোঁজে পাগলের মতো ছুটে বেড়াচ্ছেন ইউক্রেনের লোকজন। সেই ভয়ানক পরিস্থিতির মাঝে বাঙ্কারের রাত কাটছে ঝাড়গ্রাম শহরের রঘুনাথপুরের বাসিন্দা রূপমকে।

২০১৮ সালে ঝাড়গ্ৰামের মুড়াজাম্বনি থেকে ইউক্রেনে ডাক্তারি পড়তে গিয়েছিলেন তিনি। তাঁর বাবা পরেশ মণ্ডল জানান, ২০১৮ সালে ভিন কারাজিন খারকিভ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন ছেলে । গত ৫ দিন ধরে ছেলের সঙ্গে কথা হচ্ছে বটে। তবে আতঙ্কের মধ্যেই দিন কাটাচ্ছেন তাঁরা। বাঙ্কারে রাত কাটছে ছেলের। তিনি জানিয়েছেন, খাবার ও জল প্রায় শেষের মুখে । দোকানপাটও প্রায় সমস্ত বন্ধ আশেপাশে। তিনি আরও জানান, ছেলে  যে বাঙ্কারে আশ্রয় নিয়েছেন,  বাঙ্কারের সামনে ঘোরাফেরা করছে রুশ সেনাবাহিনী। সোমবারও মা বাবাকে তিনি জানান, খুব খারাপ অবস্থায় রয়েছেন তাঁরা।

আরও পড়ুন :  

'হিমঠান্ডায় কাটছে দিন, খাবার-পানীয়র জন্য হাহাকার', সঙ্কটের স্মৃতিতে পাণাগড়ের জ্যোতি

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Police Officer Arrested: ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও পুলিশ অফিসার, গ্রেফতার ব্যাঁটরা থানার সাব ইন্সপেক্টর
ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও পুলিশ অফিসার, গ্রেফতার ব্যাঁটরা থানার সাব ইন্সপেক্টর
West Bengal News Live Updates: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
CM Suvendu Adhikari: অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, “১ কোটি ৪৫ লক্ষ মহিলার অ্যাকাউন্টে ..”, যারা পেলেন না ? জনকল্যাণ শিবির নিয়েও জরুরি বার্তা
অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, “১ কোটি ৪৫ লক্ষ মহিলার অ্যাকাউন্টে ..”, যারা পেলেন না ? জনকল্যাণ শিবির নিয়েও জরুরি বার্তা
Flood Panic : এই বুঝি সব ভেসে গেল, সুবর্ণরেখার ভয়ঙ্কর রূপ দেখে আতঙ্কে ৩০০ পরিবার
বাড়ছে সুবর্ণরেখার জল, যে কোনও মুহূর্তে বড় ভাঙন ! প্রমাদ গুনছে ৩০০ পরিবার

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget