এক্সপ্লোর

Amit Shah: নির্যাতিতার বাবা-মায়ের আবেদন সাড়া নয়, দেখা না করেই ফিরলেন অমিত শাহ

RG Kar News: বাংলায় এসেও আবেদনে সাড়া না দিয়ে দেখা করলেন না আর জি করের নির্যাতিতার পরিবারের সঙ্গে।

কলকাতা: বঙ্গ সফরে এসে অমিত শাহের (Amit Shah) মুখে আর জি কর-কাণ্ড প্রসঙ্গ। শানালেন আক্রমণ। কিন্তু সাড়া দিলেন না নির্যাতিতার বাবা-মায়ের আবেদনে। রাজ্যে এসেও দেখা না করেই ফিরে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। 

সাড়া দিলেন না আবেদনে: বাংলায় এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মুখে শোনা গেল আর জি কর কাণ্ডের প্রসঙ্গ। বললেন, 'সন্দেশখালি থেকে আর জি কর, বাংলায় মহিলারা নিরাপদ নন।' জল্পনা ছিল বাংলায় এসে আরজি কর কাণ্ডের নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করবেন অমিত শাহ। যদিও আরজি কর কাণ্ডেরপরিবারের আবেদনে সাড়া দিলেন না তিনি। দেখা না করেই ফিরলেন অমিত শাহ। এর আগে এবিপি আনন্দের ঘণ্টাখানেক সঙ্গে সুমন অনুষ্ঠানে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করার ইচ্ছাপ্রকাশ করেছিলেন নির্যাতিতার বাবা-মা। তাঁরা বলেন, "চেষ্টা করব আমার মেয়ের বিচার পাওয়ার জন্য দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার প্রয়োজন হলে করব। যেখানে যেতে হয় যাব। শুধু যাতে মেয়ের বিচার পাই।'' 

চলতি সপ্তাহেই অমিত শাহের সঙ্গে দেখা করতে চেয়ে সময় চেয়েছেন অভয়ার মা-বাবা। অমিত শাহকে মেল মারফত দেওয়া চিঠিতে অভয়ার বাবা লিখেছিলেন, "আপনার সঙ্গে সাক্ষাতের জন্য অনুরোধ করছি। আপনার সুবিধামতো যে কোনও জায়গায় গিয়ে দেখা করতে চাই। আমার মেয়ের সঙ্গে নারকীয় ঘটনা ঘটে যাওয়ার পর, আমরা ভীষণভাবে মানসিক চাপের মধ্যে দিয়ে যাচ্ছি এবং এখন অসহায় বোধ করছি। আমি সস্ত্রীক আপনার সঙ্গে দেখা করে পরিস্থিতি সম্পর্কে কিছু বিষয় আলোচনা করতে চাই। আমরা আপনার গাইডেন্স ও সাহায্য চাইছি। অমিত শাহকে পাঠানো এই মেলে যুক্ত করা হয়েছে আর জি করের মেডিক্যাল কলেজের চিকিৎসক তাপস প্রামাণিককেও।

আর জি কর মেডিক্যাল কলেজের মেডিক্যাল অফিসার তাপস প্রামাণিক বলেছিলেন, "আমি তাঁদের এরকম একটা সাজেস্ট করেছিলাম এবং তাঁরা যথারীতি সেই ব্যাপারটা নিয়ে ভেবেছেন এবং ভেবে এই সিদ্ধান্ত নিয়েছেন। আজকে স্বরাষ্ট্রমন্ত্রীকে মেল করেছে। এবং আমার মেল আইডিটা যেহেতু ওনারা রেখে দিয়েছেন, সেই কারণে যেহেতু আমি এই ব্যাপারটা বলেছিলাম, তো মেল আইডিটা নিয়ে আমাকেও সিসি-তে রেখেছে।''

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।    

আরও পড়ুন: Kali Puja 2024: দু'লক্ষ টাকা নিয়ে চম্পট, প্যান্ডেল তৈরির নামে প্রতারণার অভিযোগ

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: ফেস্টিভ মুডে কলকাতা, ভক্তের ভিড়ে সরগরম পুজো মণ্ডপ, রাস্তায় মানুষের ঢল, নানা জায়গায় থিমের লড়াই
ফেস্টিভ মুডে কলকাতা, ভক্তের ভিড়ে সরগরম পুজো মণ্ডপ, রাস্তায় মানুষের ঢল, নানা জায়গায় থিমের লড়াই
Durga Puja: দুর্গাপুজোর চাঁদার জুলুম, ১৫ হাজার টাকা চেয়ে চাপ গ্যারেজ মালিককে, মারধরের অভিযোগ
দুর্গাপুজোর চাঁদার জুলুম, ১৫ হাজার টাকা চেয়ে চাপ গ্যারেজ মালিককে, মারধরের অভিযোগ
Amit Shah : দুর্গাপুজোর আবহে আজ রাজ্যে অমিত শাহ, কোন কোন মণ্ডপে যাবেন তিনি?
দুর্গাপুজোর আবহে আজ রাজ্যে অমিত শাহ, কোন কোন মণ্ডপে যাবেন তিনি?
Sandip Ghosh : লড়তে পারেন বর্তমান সরকারের সঙ্গেও! সন্দীপ ঘোষের জামিন হতেই বিস্ফোরক অভয়ার বাবা
লড়তে পারেন বর্তমান সরকারের সঙ্গেও! সন্দীপ ঘোষের জামিন হতেই বিস্ফোরক অভয়ার বাবা

ভিডিও

Mamata Banerjee: 'তোমাদের দিদি দৃঢ়ভাবে তোমাদের পাশে আছে', CJP-র পাশে থাকার বার্তা মমতার | ABP Ananda
Calcutta High Court: রাজ্যে স্ট্যাম্প পেপারের 'আকাল', অভিযোগ তুলে জনস্বার্থ মামলা | ABP Ananda
Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget